যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

দাওয়াত দিতে থাকেন। সেই সাথে তিনি নিজের ব্যক্তিগত সততা এবং দ্বীনদারীকেও দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেন। ‘তার সাথে দু'জন যুবক কারাগারে প্রবেশ করলো। তাদের একজন বললো, আমি স্বপ্নে EEE ’ (আয়াত ৩৫-৪১) এসব সত্তেও তিনি মানুষ । তীর ভেতরে মানবীয় দুর্বলতা কিছু না কিছু ছিলো । যেমন তিনি রাজাকে নিজের খবরাখবর জানিয়ে জেল থেকে মুক্তিলাভের চেষ্টা চালান । এ দ্বারা তিনি আশা করেন, রাজা হয়তো সেই কুটিল ষড়যন্ত্র উপলব্ধি করবেন, যার কারণে তিনি জেলে ঢুকতে বাধ্য হয়েছেন। যেমন আল্লাহ তায়ালা বলেন, কথা উল্লেখ করো, কিন্তু শয়তান তাকে তার মনিবের কাছে উল্লেখ করতে ভুলিয়ে দিলো । তাই সে জেলখানায় বেশ কিছুকাল কাটিয়ে দিলো ৷’ (আয়াত-৪২) এর কয়েক বছর পর আমরা হযরত ইউসুফের ভূমিকা দেখতে পাই । তখন রাজা এক স্বপ্ন দেখেন এবং জ্যোতিষীরা ও ধর্মীয় পুরোহিতরা তার ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। ঠিক তখনই জেলখানার সংগীর ইউসুফের কথা মনে পড়ে যায়। ইতিমধ্যে আল্লাহ তার এই পুণ্যময় বান্দাকে প্রশিক্ষণ দিয়ে এতোটা উৎকর্ষ দান করেন যে, আল্লাহ তার জন্যে যে ভাগ্য ও পরিণতি নির্ধারণ করে রেখেছেন, তিনি তাতেই তৃপ্ত ও সন্তুষ্ট থাকতে প্রস্তুত হয়ে যান । এমনকি তিনি রাজার স্বপ্নের যথার্থ ব্যাখ্যা দেয়ার পর রাজা যখন তাকে মুক্তি দিয়ে নিজের কাছে নিয়ে আসার আদেশ দিলেন, তখন তিনি সেই মুক্তির সুযোগও গ্রহণ করতে রাযি হলেন না । তিনি মুক্তির জন্যে শর্ত দিলেন, আগে তীর নামে আরোপিত অভিযোগের তদন্ত করতে হবে এবং তাঁর নির্দোষিতা প্রমাণ করতে হবে। ‘রাজা বললো, আমি স্বপ্নে দেখেছি, সাতটা মোটা মোটা গাভীকে সাতটা চিকন চিকন গাভী ees ’ (আয়াত ৪৩-৫৫) এই সময় আমরা দেখতে পাই হযরত ইউসুফের ব্যক্তিত্ব পরিপূর্ণভাবে বিকশিত, পরিপক্‌ শান্ত, শিষ্ট ও গান্তীর্যপূর্ণ হয়ে ওঠেছে। আর এই পর্যায়েই আমরা দেখতে পাই, তিনি মিসরের সকল ঘটনার একক নায়ক ও মধ্যমণি হয়ে ওঠলেন, আর রাজা, প্রধানমন্ত্রী (আযীয), নারী সমাজ ও বিরাজমান প্রতিকূল পরিবেশ কোথায় যেন ক্রমান্তয়ে উধাও হয়ে যেতে লাগলো । কাহিনীর এ আর এই সময় থেকেই দেখতে পাই, হযরত ইউসুফ নতুন বিচিত্র কিছু পরীক্ষার সম্মুখীন হন এবং তিনি পূর্ণ দক্ষতা ও পরিপক্তা, ধৈর্য ও দৃঢ়তার সাথে সেসব পরীক্ষার মুখোমুখি হন। আমরা দেখতে পাই, কুয়ায় নিক্ষেপের পর প্রথম বারের মতো হযরত ইউসুফ তার ভাইদের মুখোমুখি হয়েছেন। এ সময় তিনি তাদের তুলনায় সর্বদিক দিয়েই শ্রেষ্ঠ ও ক্ষমতাবান, কিন্তু তার গৃহীত পদক্ষেপসমূহ ও ভাবাবেগে ধৈৰ্য, সহনশীলতা ও সংযমের লক্ষণ সুস্পষ্টভাবেই দেখতে পাই । (আয়াত ৫৮-৬১) আরো দেখতে পাই, আল্লাহর শিখানো কৌশল অবলম্বন করে কিভাবে তিনি নিজের ছোট ভাইকে কাছে রেখে দিলেন। এখানেই আমরা দেখতে পাই তার ব্যক্তিত্বের পরিপক্ৃতা, তিন প্রজ্ঞা, গান্তীর্য, সংযম ও ধৈর্যের চরম পরাকাষ্ঠা। (আয়াত ৬৯-৭৯) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।