যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

EO NUN র কাজ। নবীরা যে মানুষকে তাদের গুনাহ মাফ করানোর জন্যে ডাকেন, এটাও নুরের মতোই একটা নেয়ামত । নেয়ামত সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটেই হযরত মুসা তার জাতিকে তাদের নেয়ামতগুলোর কথা স্বরণ করিয়ে দেন। দেখুন (৬ নং আয়াত) এই পটভূমিতে আল্লাহ রসূলদের কাছে প্রদত্ত নিজের সেই ওয়াদার কথাও স্মরণ করিয়ে দেন, যা ১৩ ও ১৪ নং আয়াতে তাদের ভবিষ্যত বিজয় ও সাফল্যের আভাস দেয়। এটাও আল্লাহর এক বিরাট ও বিশাল নেয়ামত । শোকর দ্বারা নেয়ামত বৃদ্ধির তথ্যও বর্ণিত হয়েছে ৭ নং আয়াতে । সেই সাথে ৮ নং আয়াতে জানানো হয়েছে যে, মানুষ শোকর না করলেও আল্লাহর কিছু আসে যায় না এবং তিনি তাদের শোকরের মুখাপেক্ষী নন। আরো বলা হয়েছে যে, মানুষের সাধারণত আল্লাহর নেয়ামতের যেমন শোকর করা উচিত তেমন করে না। (আয়াত ৩৪ দেখুন ৷) কিন্তু যারা আল্লাহর নিদর্শনাবলী নিয়ে চিন্তা ভাবনা করে এবং তার ফলে তাদের হৃদয়ের চোখ খুলে যায়। তারা বিপদে ধৈর্য ধারণ করে ও আল্লাহর নেয়ামতের শোকর করে। এগুলোতে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ বান্দার জন্যে শিক্ষা রয়েছে। এ ধৈর্য ও শোকরের সর্বোত্তম উদাহরণ হচ্ছেন হযরত ইবরাহীম (আ.) ৷ আল্লাহর পবিত্র কাবা ঘরের সামনে বসে তিনি বিনীতভাবে যে দোয়া করছিলেন তা এ সবর ও শোকরের শ্রেষ্ঠ নমুনা । ৩৫ থেকে ৪১ নং আয়াতগুলো লক্ষ্য করুন । আর যেহেতু আল্লাহর নেয়ামত, নেয়ামতের শোকর ও না-শোকরীর বিবরণ সূরার প্রধান আলোচ্য বিষয়, তাই এর বিভিন্ন ছোটখাট বক্তব্যও এই সার্বিক পটভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ । যেমন, ‘তাদের বিভিন্ন ফলমূল দান করো । হয়তো তারা শোকর করবে ৷’ ‘এগুলোতে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্যে নিদর্শন রয়েছে।' ‘যারা আল্লাহর নেয়ামতকে অকৃতজ্ঞতার রূপ দিয়েছে তাদের কি দেখনি?’ ‘তোমাদের ওপর আল্লাহর যে নেয়ামত এসেছিলো তা স্বরণ করো ৷’ ‘সেই আল্লাহর প্রশংসা যিনি বার্ধক্যে আমাকে দিয়েছেন ইসমাঈল ও ইসহাক '' নবীদের মানুষ হওয়ার ওপর কাফেরদের আপত্তির জবাবে নবীরা বলেছেন, ‘কিন্তু আল্লাহ তার বান্দাদের যাকে চান অনুগৃহীত করেন : সুতরাং সূরার সামগ্রিক পটভূমি হলো নিয়মিত শোকর ও না-শোকরী । আর উপরোক্ত জবাব এই পটভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ । সূরাটা সামখ্রিকভাবে দু'টো পর্বে বিভক্ত । প্রথম পর্বে আলোচিত হয়েছে রসূল ও রেসালাতের তাৎপর্য, রসূলের অনুসারী ও প্রত্যাখ্যানকারীদের মধ্যে দুনিয়া আখেরাতের দ্বন্ব এবং পবিত্র কালেমা ও অপবিত্র কলেমার উদাহরণ । আর দ্বিতীয় পর্বে আলোচিত হয়েছে মানুষের ওপর আল্লাহর প্রদত্ত নেয়ামত, যারা আল্লাহর নেয়ামতের না-শোকরী ও অহংকার করেছে তাদের পরিণাম, যারা ঈমান এনেছে ও শোকর করেছে তাদের পুরস্কার, তাদের প্রথম ও প্রধান নমুনা হযরত ইবরাহীম, যালেম ও অকৃতজ্ঞদের ওপর কেয়ামতের দিন কঠোর শাস্তি এবং এভাবে সূরার সমাপ্তি । ‘এ হচ্ছে মানব জাতির উপকারার্থে প্রচার যাতে তাদের সতর্ক করা হয়, যাতে তারা জেনে নেয় যে, আল্লাহই একমাত্র প্রভু এবং যাতে বুদ্ধিমান লোকেরা শিক্ষা গ্রহণ করে ।' প্রথমে প্রথম পর্বের ব্যাখ্যা শুরু করা যাক, যা প্রথম আয়াত থেকে ২৭ নং আয়াত পর্যন্ত বিস্তৃত । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।