অন্যদের মত পার্থিব শাস্তি পায়, আবার কোনো কোনো জাতি পৃথিবীতে কিছু সময় পায়, কেউ বা কেয়ামত পৰ্যন্ত অবকাশ. পায়, কিন্তু শুরু থেকে প্রত্যেক রসুলকে চলন্ত ক্যাসেটের ন্যায় দেখতে পাওয়া যায় । এর নিকটতম উদাহরণ সূরা আল আরাফ ও সূরা হুদ । পক্ষান্তরে সূরা ইবরাহীম সকল নবীকে এক কাতারে এবং জাহেলিয়াতের অনুসারীদের আর এক কাতারে রেখে আলোচনা করেছে । তাদের মধ্যে দ্বন্দ সংঘাত ঘটে, অতপর তা এখানেই শেষ হয়ে যায় না; বরং কেয়ামতের দিন পর্যন্ত অব্যাহত থাকে। আমরা দেখতে পাই যে, স্থান কালের ব্যবধান সত্তেও নবীদের অনুসারীরা ও জাহেলিয়াতের অনুসারীরা যেন একই ময়দানে সমবেত । স্থান ও কাল দুটো অস্থায়ী ও নশ্বর জিনিস । মহাবিশ্বে সবচেয়ে বড় সত্য হলো ঈমান ও কুফরী এবং তা স্থান কালের চেয়ে বড় দর্শনীয় । এ বিষয়টা তুলে ধরা হয়েছে ৯ থেকে ১৭ নং আয়াতে ৷ এখানে হযরত নূহ থেকে শুরু করে সকল প্রজন্ম ও সকল নবী একত্রিত হন, স্থান ও কালের ব্যবধান ঘুচে যায় এবং সবচেয়ে বড় সত্য স্পষ্ট হয়ে যায়। সেটি এই যে, নবী ও রসূলরা সবাই একই বাণী বহন করে এনেছেন, তাদের কাছে অজ্ঞ লোকেরা সব সময় একই আপত্তি তুলে ধরে, মোমেনদের আল্লাহ সাহায্য করেন। সৎ লোকদের তিনি পৃথিবীতে প্রতিনিধি নিয়োগ করেন এবং অন্যদের স্থলাভিষিক্ত করেন, স্বৈরাচারী বলদপীদের ব্যর্থতা ও লাঞ্ছনা এবং তাদের আযাব ভোগ করা অবধারিত । এখানে রসূল (স.)-এর সাথে সূরার ১ নং আয়াতে উদ্ধৃত উক্তি এবং হযরত মূসার সাথে আল্লাহর ৫ নং আয়াতে উদ্ধৃত উক্তির মধ্যে একটা অপূর্ব সাদৃশ্য দেখা যায়। ঈমান ও কুফরীর মধ্যকার সংঘাত দুনিয়াতেই শেষ হয় না; বরং আখেরাত পর্যন্ত বিস্তৃত হয়। যেমন ২১ থেকে ২৩ নং আয়াত । ৪২ ও ৪৩ নং আয়াত এবং ৪৬ থেকে ৫০ নং আয়াতে এর বিবরণ দেয়া হয়েছে। এই সমস্ত আয়াত ইংগিত দিচ্ছে যে, ঈমান ও কুফরীর মধ্যকার সং : একই সংঘাত, যা দুনিয়া থেকে শুরু হয় ও আখেরাতে গিয়ে শেষ হয়। এর একটা অপরটার পরে আসে । অনুরূপভাবে যে সকল উদাহরণ দুনিয়াতে শুরু হয় ও আখেরাতে শেষ হয়, তা উভয় পক্ষের মধ্যকার সংঘাতের আলামতগুলো ও তার ফলাফল পরিপূর্ণভাবে উপস্থাপন করে। কালেমায়ে তাইয়েবা তথা উত্তম কথা উত্তম বৃক্ষের মতো । আর এই উত্তম বৃক্ষ হলো নবুয়তের বৃক্ষ, ঈমানের | বৃক্ষ ও কল্যাণের বৃক্ষ । পক্ষান্তরে খারাপ কথা হলো খারাপ গাছের মতো । আর খারাপ গাছ জাহেলিয়াতের গাছ, বাতিলের গাছ, মিথ্যা অন্যায় ও আগ্রাসনের গাছ। দ্বিতীয় সত্যটা হলো আল্লাহর নেয়ামত, তার শোকর ও নাশোকরী সংক্রান্ত । এটাও সমগ্র সূরার ওপর প্রাধান্য বিস্তার করে রেখেছে এবং সূরার সর্বত্র এর ছাপ ও রেশ ছড়িয়ে রয়েছে। আল্লাহ সমগ্র মানব জাতিকে দুনিয়ার জীবনে যে নেয়ামতসমূহ দিয়েছেন তার বর্ণনা দিয়েছেন। মানুষ মোমেন হোক বা কাফের হোক, সৎ হোক বা অসৎ, পাপী হোক বা পুণ্যবান অনুগত হোক বা অবাধ্য- সবার জন্যেই আল্লাহ অসংখ্য নেয়ামত বরাদ্দ করেছেন। এটা আল্লাহর বিরাট দয়া, করুণা ও উদারতা যে, তার মোমেন, পুণ্যবান ও অনুগত বান্দাদের ন্যায় কাফের ফাসেক এবং অবাধ্য লোকদেরও পৃথিবীতে বহু নেয়ামত বিতরণ করেছেন, যাতে তারা কৃতজ্ঞতা কাশ করে। এই সমস্ত নেয়ামতকে তিনি আকাশ ও পৃথিবীর বিশাল ও সুপ্রশস্ত প্রান্তরে ছড়িয়ে নিয়েছেন এবং মহাবিশ্বের বিভিন্ন দৃশ্যের অভ্যন্তরেও বিস্তৃত করেছেন। এসব নেয়ামতের বিবরণ ৩২, ৩৩ ও ৩৪ নং আয়াতে রয়েছে। এ ছাড়া সূরার প্রথম আয়াতে মানুষের হেদায়াতের জন্যে এসূল ও কেতাব প্রেরণকেও একটি নেয়ামত হিসেবে তুলে ধরেছেন, যা অন্যান্য বস্তুগত নেয়ামতের সমান অথবা তার চেয়ে বড় । বস্তুত নূর বা আলো মহাবিশ্বে আল্লাহর বিশেষ ণেয়ীষ্ত । এখানে নূর বলতে সেই বৃহত্তর আলো বুঝানো হয়েছে, যা দ্বারা মানব সত্বা বিশেষত [= এল জলদহান হেৰত নান ত লনন্যল ত] www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।