‘আমি প্রত্যেক রসূলকেই পাঠিয়েছি তার জাতির ভাষায়, যাতে সে তাদের কাছে সুস্পষ্টভাবে বৰ্ণনা করে | রসূলের কাজ, তার পাশাপাশি চরিত্র বৈশিষ্ট্য বর্ণনাও এ সূরার অন্তর্ভুক্ত । বস্তুত রসূল যে মানুষ, সেই বাস্তবতাই তার কাজ নির্ধারণ করে। তিনি প্রচারক, ভীতি প্রদর্শক, উপদেশদাতা ও সুস্পষ্টভাবে বর্ণনাকারী বটে, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তিনি কোনো অলৌকিক কিছু ঘটাতে পারেন না । তিনি বা তার জাতি যখন চান তখন নয়, স্বয়ং আল্লাহ যখন চান তখনই তিনি অলৌকিক কিছু দেখাতে পারেন । অনুরূপভাবে রসূল তার জাতিকে সুপথে চালিত করবেন না বিপথে চালিত করবেন, সেটাও তীর আয়ত্তাধীন থাকে না । আল্লাহর বানানো যে প্রাকৃতিক নিয়ম আল্লাহর অবাধ ইচ্ছা অনুযায়ী চলে, মানুষের সুপথ ও কুপথে চালিত হওয়া সে নিয়মের সাথেই যুক্ত সকল জাতি নিজ নিজ জাহেলী যুগে অর্থাৎ তাদের কাছে নবী আসার আগে যুগে এই বিষয়েই আপত্তি তুলতো যে, মানুষ কেন রসূল হয়ে আসে । ১০ নং আয়াতে তাদের এই আপত্তি উদ্ধৃত করা হয়েছে। এর জবাবে নবী রসূলরা যে জবাব দিতেন, তাও উদ্ধৃত হয়েছে। (আয়াত ১১ সূরায় এ কথাও বলা হয়েছে যে, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার কাজটা শুধুমাত্র ‘আল্লাহর ইচ্ছাতেই’ সম্পন্ন হয়। প্রত্যেক রসূল তার জাতির কাছে দ্বীনের দাওয়াত সুস্পষ্টভাবে পৌছিয়ে দেন। তারপর ‘আল্লাহই যাকে চান হেদায়াত করেন, যাকে চান গোমরাহ করেন।' এ সব বিবরণ দ্বারা রসূলের প্রকৃত পরিচয় স্বচ্ছভাবে ফুটে ওঠে । আর এই পরিচয় দ্বারাই জানা যায় রসূলের কাজ কী । নবীদের মানবীয় চরিত্র বৈশিষ্ট্য আল্লাহর সত্তা ও গুণাবলীর কোনো কিছুর সাথেই সাদৃশ্যপূর্ণ নয়। এভাবে আল্লাহর একত্ব থেকে যায় সব রকমের সাদৃশ্য থেকে মুক্ত, নির্ভেজাল ও খালেস। অনুরূপভাবে সূরায় এই সত্যও বর্ণনা করা হয়েছে যে, আল্লাহ তার রসূলদের সাথে ও তার প্রতি সত্যিকারভাবে ঈমান আনয়নকারী মোমেনদের সাথে করা ওয়াদা অবশ্যই বাস্তবায়িত করেন। পৃথিবীতে আল্লাহর সাহায্য ও খেলাফাতের দায়িত্ব দানের মাধ্যমে এবং আখেরাতে আল্লাহর অবাধ্যদের আযাব ও মোমেনদের সুখশাস্তি প্রদানের মাধ্যমে এই ওয়াদা বাস্তবায়িত করা হয়। সূরায় এই মহাসত্যটি রসূল ও তার জাতির মধ্যে সংঘটিত সংঘাতের চূড়ান্ত পর্যায়ে বর্ণনা করা হয়। (আয়াত ১৩, ১৪ ও ১৫) কেয়ামতের দৃশ্যাবলীর বিবরণ সম্বলিত ২৩ নং এবং ৪৯ ও ৫০ নং আয়াতে এ মহাসত্য তুলে ধরা হয়েছে। অনুরূপভাবে ১৮, ২৪, ২৫ ও ২৬ নং আয়াতেও উদাহরণের মাধ্যমে এটি তুলে ধরা হয়েছে। পক্ষান্তরে যে দুটি বিষয় সমগ্র সূরায় প্রাধান্য বিস্তার করে রেখেছে এবং যা পরম অনুগত, মহা কৃতজ্ঞ ও নবীদের সুমহান পিতৃপুরুষ হযরত ইবরাহীমের সাথে সুসমন্বিত, সেই বিষয় দুটোর প্রথমটা হলো, সকল রসূলের মতের এঁব্য, দাওয়াতের এক্য এবং জাহেলিয়াতের বিরুদ্ধে তাদের এক্যবদ্ধ অবস্থান । আর দ্বিতীয়টা হলো, সকল মানুষের ওপর আল্লাহর সাধারণ অনুগ্রহ এবং আল্লাহর প্রিয় মানুষদের ওপর বিশেষ অনুগ্রহ । এই দুটো বিষয় আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করবো । প্রথম বিষয়টাকে সূরায় অত্যন্ত লক্ষণীয়ভাবে ও চমকপ্রদ ভংগিতে উপস্থাপন করা হয়েছে। পূর্ববর্তী কোনো কোনো সূরায় এ বিষয়টা পৃথক পৃথকভাবে এক একজন নবীর দাওয়াতের এঁক্যের আকারে তুলে ধরা হয়েছে। প্রত্যেক রসূল তার জাতির কাছে নিজের বক্তব্য দেন এবং আপন কর্তব্য সমাধা করেন। তারপর আরো একজন রসূল এবং তারপর আরো একজন রসূল আসেন। প্রত্যেকে একই বক্তব্য দেন, জাতির কাছ থেকে একই জবাব পান, তাতে প্রত্যাখ্যানকারীরা www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।