সূরা ইবরাহীম সংক্ষিপ্ত আল্লোচনা সূরা ইবরাহীম একটা মক্কী সূরা এবং এর মূল আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস যথা ওহী, রেসালাত, তাওহীদ, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়া, হিসাব গ্রহণ ও কর্মফল দান ইত্যাদি, যা সাধারণত মক্কী সুরাগুলোতে আলোচিত হয়ে থাকে। :- * তবে এই সূরায় এ বিষয়গুলো ও তার মূল তথ্যাবলী তুলে ধরতে গিয়ে একটা বিশেষ ধরনের বাচনভংগি অবলম্বন করা হয়েছে। কোরআনের প্রত্যেকটা সূরারই বিশেষ ধরনের বাচনভংগি থাকে, যা দ্বারা তাকে অন্যান্য সূরা থেকে পৃথক করা ও চেনা যায়। সূরার সামগ্রিক প্রেক্ষাপট, দৃষ্টিভংগি, যে প্রেক্ষাপটে তার প্রধান প্রধান তথ্য আলোচিত হয় এবং এসব তথ্যের ধরন, যা সাধারণত অনুরূপ অন্যান্য সূরায় বিষয়গতভাবে পৃথক নয়, কিন্তু একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে তা আলোচিত হয়- এগুলো দ্বারাও সেই বিশেষ সূরাটিকে চেনা যায় । বিশেষ দৃষ্টিকোণ থেকে তুলে ধরার কারণে ওসব আয়াতের তাৎপর্যও বিশেষ ধরনের হয়ে থাকে। অনুরূপভাবে সূরার আকার আকৃতিও বিভিন্ন রকমের হয়ে থাকে। ফলে তার কোনো দিক বিস্তৃত ও কোনো দিক সংকুচিত হয়ে যায়। এভাবে সূরায় ‘শৈল্পিক বৈশিষ্ট্য” আসার কারণে পাঠকের কাছে সূরাকে নতুন মনে হয়। ‘শৈল্পিক বৈশিষ্ট্য’ পরিভাষাটা প্রয়োগ করছি এজন্যে যে, এটা কোরআনের বাচনভংগিতে গোজেযা বা অলৌকিক রূপবৈচিত্র্যের স্কুরণ ঘটায় । মনে হয়, এ সূরার নাম সূরাব সামগ্রিক প্রেক্ষাপটকে অধিকতর বৈশিষ্ট্যমন্ডিত করেছে। অত্যধিক অনুভূতিপ্রবণ, তারই নামে এ সূরার নামকরণ করা হয়েছে। আর যেসব পেক্ষাপট এই গুণাবলীর উপস্থিতির দিক থেকে বাঞ্চিতও। সেগুলোও সূরার সামগ্রিক পরিবেশের অং! এতে আলোচিত তথ্যসমূহ এবং বাচনভংগিও সূরার সার্বিক পরিবেশনার আওতাভুক্ত ৷ সূরাটায় একাধিক ইসলামী আকীদা বিশ্বাস আলোচিত হয়েছে। তবে এগুলোর মধ্য থেকে দুটো প্রধান বিষয় সূরার সমগ্র আলোচনাকে নিয়ন্ত্রণ করছে। বিষয় দুটো সূরার মধ্যে আলোচিত হযরত ইবরাহীমের শিক্ষা ও আদর্শের সাথে সংগতিপূর্ণ । বিষয় দুটো হলো, সকল যুগের নবী ও রসূলদের সমমতাবলম্বী হওয়া, তথা তাদের সকলের দাওয়াতের এক্য এবং স্থান কাল নির্বিশেষে ওপর আল্লাহর অজস্র নেয়ামত দান ও শোকরের মাধ্যমে তার বৃদ্ধি এবং অধিকাংশ মানুষ কর্তৃক নেয়ামতের অকৃতজ্ঞতা । এই দুটো প্রধান বিষয় বা শিক্ষা ছাড়াও আরো অনেক বিষয় এ সূরায় আলোচিত হয়েছে, কিন্তু এই দুটো বিষয় অন্য সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করেছে। সূরার ভূমিকায় এই বিষয়টার দিকেই আমি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই । আল্লাহর রসূল ও রসূলকে প্রদত্ত কেতাবের ভুমিকা তথা উদ্দেশ্য লক্ষ্য বর্ণনার মধ্য দিয়েই সূরার সূচনা হয়েছে। সেই উদ্দেশ্য ও লক্ষ্য হলো, আল্লাহর ইচ্ছা ও অনুমতিক্ৰমে মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা । (আয়াত ১) এই একই বক্তব্য দিয়ে অর্থাৎ তাওহীদতত্ত্ব সংক্রান্ত বক্তব্য দিয়েই সূরার সমাপ্তি টানা হয়েছে। (সর্বশেষ আয়াত) আর এরই মাঝে স্মরণ করানো হয়েছে যে, মূসা (আ.)-কেও মোহাম্মদ (স.)-এর মতো একই ওহী ও কেতাব দিয়ে পাঠানো হয়েছিলো, আরো স্বরণ করানো হয়েছে যে, সকল রসূলেরই কাজ ছিলো সুস্পষ্টভাবে বর্ণনা করা। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।