যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সাম্যবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র অথবা স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের নামে যে নৈরাজ্যপূর্ণ ও বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে, এসব কিছুর পেছনে ওই অন্ধ বা সত্যের আলো বঞ্চিত লোকদেরই কারসাজি রয়েছে। তারা আল্লাহর সত্য বিধান এবং রসূলের অনিন্দ্য আদর্শ উপেক্ষা করে নিজেদের মনগড়া মতবাদ মানুষের ওপর চাপিয়ে দিয়েছে। ফলে দেশ, জাতি ও সমাজ সত্য আদর্শের ওপর প্রতিষ্ঠিত হতে পারছে না। একজন মুসলমান- যে আল্লাহকে বিশ্বাস করে, রসূলের আদর্শকে হক ও সত্য বলে বিশ্বাস করে, সে কখনও খোদাদ্রোহী কোন মতবাদ, কোনো আদর্শ বা জীবন ব্যবস্থাকে মেনে নিতে পারে না। কি অর্থনীতি, কি রাজনীতি, কি সমাজনীতি সব ক্ষেত্রেই সে একটিমাত্র আদৰ্শই মেনে নেয় যে আদৰ্শ আল্লাহ তায়ালা তার প্রিয় ও নেক বান্দাদের জন্যে মনোনীত করেছেন। এটা আমাদের সকলেরই জানা থাকা উচিত যে, মানব রচিত যে কোনো আদর্শ, ব্যবস্থা বা বিধানের বৈধতা ও যথার্থতা স্বীকার করে নেয়ার অর্থই হচ্ছে, আল্লাহর প্রতি সার্বিক আনুগত্যের গন্ডি থেকে বেরিয়ে আসা ৷ কারণ, আল্লাহর প্রতি আত্মসমর্পণ বা সার্বিক আনুগত্যের অর্থ হচ্ছে, আল্লাহ ব্যতীত অন্য সকলের আনুগত্য ত্যাগ করে কেবল তারই আনুগত্য স্বীকার করে নেয়া । মানব রচিত আদর্শ বা বিধানের স্বীকৃতি ইসলামের মৌলিক ধারণার পরিপন্থী হওয়ার সাথে সাথে পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিত্ব সেসব লোকের হাতে ন্যস্ত করারও নামান্তর যারা আল্লাহর সাথে ওয়াদা করেও তা রক্ষা করে না, আত্মীয়তার সম্পর্কও ঠিক রাখে না এবং পৃথিবীতে বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টি করে। ফলে পৃথিবীব্যাপী যে নৈরাজ্য ও বিশৃংখলা বিরাজ করছে তা এই অন্ধ বিবেকহীন নেতৃত্বেরই ফল৷ যুগে যুগে মানবতা অভিশপ্ত হয়েছে, অন্ধ ও বিবেকশূন্য লোকদের ভুল নেতৃত্বের ফলে বিভিন্ন মত ও পথের বেড়াজালে আটকে পড়ে বিভ্রান্ত হয়েছে, হতাশায় হাবুডুবু খেয়েছে। কারণ, যারা এই বিভ্রান্তি ও হতাশার মূল নায়ক তারা দার্শনিক, চিন্তাবিদ, আইনবিদ ও রাজনীতিবিদদের আলবখেল্লা পরে সমাজকে বিভ্রান্ত করেছে। ফলে মানবতা কখনই শান্তির মুখ দেখেনি, কখনো তার কাংখিত মৰ্যাদা লাভ করতে পারেনি । আর এই একই কারণে এ পৃথিবীর বুকে অল্প কিছুদিন ব্যতীত আল্লাহ ও রসূলের আদর্শভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থাও কখনো গড়ে ওঠেনি। আলোচ্য আয়াতের এই বিশেষ কয়েকটি দিক নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম । পূর্ণাংগ ও বিস্তারিত আলোচনা এখানে সম্ভব নয়। যা হোক, আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলামের সহজ সরল পথ আঁকড়ে থাকার তাওফীক দান করুন৷ আল্লাহই প্রকৃত হেদায়াতের মালিক, তিনি হেদায়াত দান না করলে আমরা কেউই হেদায়াত লাভ করতে পারতাম না । কাজেই লাখ শোকর তার মহান দরবারে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।