খুলে) খরচ করে- গোপনে কিংবা প্রকাশ্যে, যারা (নিজেদের) ভালো (কাজ) দ্বারা মন্দ (কাজ)-কে দূরীভূত করে, নিসন্দেহে আখেরাতের ভালো ঘর তাদের জন্যেই (রেখে দেয়া হয়েছে) ৷' (আয়াত ১৯, ২০, ২১, ২২) ‘এবং তাদের বলবে আজ তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, (দুনিয়ার জীবনে) তোমরা (দ্বীনের পথে চলতে গিয়ে) যে পরিমাণ ধৈর্য ধারণ করেছো (এটা হচ্ছে তারই বিনিময়), এই আখেরাতের ঘর কতো উৎকৃষ্ট! (আয়াত ২৪) মানুষের জীবনে ততোদিন পর্যন্ত সংশোধন ও মংগল আসতে পারে না যতোদিন পর্যন্ত এর নিয়ন্ত্রণ ও নেতৃত্বের ভার বিচক্ষণ এবং জ্ঞানী লোকদের হাতে ন্যস্ত না হবে। যারা হযরত মোহাম্মদ (স.)-এর আনীত ধর্মকে সত্য বলে স্বীকার করে, আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর সাথে করা ওয়াদা পূরণে তৎপর হয়। কারণ আদি পিতা আদম (আ.) এবং তার বংশধররা এ মর্মে আল্লাহর সামনে অংগীকার করেছিলো যে, তারা একমাত্র আল্লাহরই এবাদাত বন্দেগী করবে, তারই সত্য ধর্ম মেনে চলবে, অন্য কারো নির্দেশ মানবে না। কেবল তারই বিধি নিষেধ মেনে চলবে । সতর্ক থাকবে ফলে প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ ও প্রতিটি চিন্তা চেতনায় তাদের মাঝে পরকালের হিসাব নিকাশের ভয় জাগ্রত থাকবে । সত্যের ওপর অটল অবিচল থাকতে গিয়ে যেসব দুঃখ কষ্ট ও অসুবিধার সম্মুখীন হবে সেগুলো হাসিমুখে সহ্য করে নেবে। নামায কায়েম করবে, | আল্লাহর দেয়া সম্পদ থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করবে । অসুন্দরকে সুন্দরের মাধ্যমে, অমংগলকে মংগলের মাধ্যমে এবং শত্রুতাকে বন্ধুত্বের মাধ্যমে প্রতিহত করবে। এই বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্ব ব্যতীত পার্থিব জীবন কখনও মংগলময় ও কল্যাণময় হতে পারে না। কারণ এ বিচক্ষণ নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে হেদায়াতপ্রাপ্ত হয়ে থাকে। ফলে সে গোটা সমাজ জীবনকে সেই হেদায়াত এবং আদর্শের আলোকেই পরিচালিত করে ও গড়ে তোলে। কাজেই মানব জীবনের কল্যাণ কখনও ভ্রান্ত ও ভ্রষ্ট নেতৃত্বের মাধ্যমে সাধিত হতে পারে না। কারণ, এই নেতৃত্ব রসূলুল্লাহর আদর্শকে পরম সত্য ও অনুসরণীয় বলে বিশ্বাস করে না। ফলে আল্লাহর মনোনীত ও পছন্দনীয় জীবন বিধানের পরিবর্তে অন্যান্য মত এবং পথকেই তারা প্রাধান্য দিয়ে থাকে। এই মানব সমাজের জন্যে সামন্তবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কখনই উপযুক্ত হতে পারে না। কারণ এসব তন্ত্রমন্র সেসব লোকের মস্তিষ্ক প্রসূৃত যাদের আল্লাহ্ তায়ালা অন্ধ বলে আখ্যায়িত করেছেন। তাদের মাঝে আল্লাহর দ্বীনের মর্মবাণী ও রসূলের আদর্শের বাস্তবতা উপলব্ধি করার মতো যোগ্যতা এবং অন্তর্দৃষ্টি কোথায়? তাদের মাঝে তো এই বোধটুকুও নেই যে, আল্লাহর দ্বীনে পরিবর্তনেরও কোনো সুযোগ নেই এবং তা থেকে দূরে সরে থাকারও কোনো অবকাশ নেই । তাদের এ কথাও জানা নেই যে, এই মানব জীবনের মংগল আমনলাতন্তর, স্বৈরতন্ত্র বা গণতন্ত্রের মাঝে নিহিত নয়। কারণ এসব তন্ত্র ও মতবাদ সত্যের আলো বঞ্চিত লোকদের সৃষ্টি, যারা নিজেদের আল্লাহর প্রতিভূ মনে করে। নিজেদের মনগড়া তন্ত্রসন্ত্র দিয়ে তারা মানব জীবনকে আষ্টেপৃষ্ঠে বেধে রেখেছে। আল্লাহ যা বলেননি তা করার জন্যে মানুষকে বাধ্য করছে। তাদের মনগড়া বিধি বিধানের প্রতি মানুষের নিশর্ত আনুগত্যলাভে বল প্রয়োগ করছে। ফলে আনুগত্য ও দাসত্ব আল্লাহর পরিবর্তে তাদের জন্য নির্ধারিত হচ্ছে। এই বিংশ শতাব্দীতে নব্য জাহেলিয়াতের যে সয়লাব গোটা বিশ্বকে গ্রাস করে নিচ্ছে, সেটা দ্বারাও পবিত্র কোরআনের পূর্বের বক্তব্যেরই সত্যতা প্রমাণিত হয়। আজ সামস্তবাদ, পুঁজিবাদ, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।