চিন্তা, মতবাদ ও বক্তব্য নির্বিচারে মেনে নেয়া । কারণ এ জাতীয় মানুষতো আল্লাহর সাক্ষ্য অনুযায়ী অন্ধ । কাজেই আল্লাহর সাক্ষ্য একজন মুসলমান কিভাবে অস্বীকার করবে? আল্লাহর সাক্ষ্য অস্বীকার করার পর কোনো মুসলমান কি নিজেকে মুসলমান বলে দাবী করতে পারবে? ইসলামী জীবন বিধানের বিষয়গুলোকে এভাবেই আপসহীন মনোভাব নিয়ে গ্রহণ করতে হবে, এর নির্দেশাবলী এবং বক্তব্যকেও কঠোরভাবে গ্রহণ করতে হবে। এ ব্যাপারে কোনো শিথিলতার অর্থ হবে খোদ ঈমান আকীদার ব্যাপারেই শিথিলতা প্রদর্শন করা । এটা আবার কখনও আল্লাহর সাক্ষ্য রদ করার মাধ্যমে প্রকাশ্য কুফরী কাজের অন্তর্ভুক্তও হতে পারে। এটা একটা অদ্ুত ব্যাপার যে, কিছু লোক নিজেদের মুসলমান হিসাবে দাবী করে। অথচ জীবন বিধান তারা গ্রহণ করছে এমন কিছু লোকের কাছ থেকে যাদের স্বয়ং আল্লাহ অন্ধ বলে আখ্যায়িত করেছেন । এর পরও তারা নিজেদের মুসলমানই মনে করে! ইসলামকে হান্কাভাবে বা তুচ্ছভাবে দেখার কোনো অবকাশ নেই । এর কোনো বিধানে শৈথিল্য প্রদৰ্শনেরও সুযোগ নেই । এর প্রতিটি বক্তব্য এবং প্রতিটি নির্দেশ সত্যের ওপর প্রতিষ্ঠিত । যদি কেউ এর ব্যাপারে আপসহীনতা, এর নির্দেশ ও বিধানের ব্যাপারে চরম একনিষ্ঠতা ও প্রত্যয়ের পরিচয় দিতে ব্যর্থ হয় তাহলে তার প্রয়োজনীয়তা এতে আদৌ নেই । জাহেলী যুগের ধ্যান ধারণা একজন মুসলমানের মন মস্তিষ্কে চেপে বসুক এটা কখনো হতে পারে না। এই জাতীয় জাহেলী ধ্যান ধারণার বশবর্তী হয়ে একজন মুসলমান নিজের আদর্শ উদ্দেশ্য বিজাতীয় জীবন দর্শনের মাঝে খুঁজতে যাবে, এটা কি ভাবে সম্ভব? কারণ, সে তো ভাল করেই জানে যে, রসূলের আদর্শই সত্য আদর্শ, আর যারা এটা সত্য বলে স্বীকার করে না তারা অন্ধ । কাজেই এই অন্ধের অনুসরণ করা, তার কাছ থেকে দিকনির্দেশনা লাভ করা কখনো যুক্তিযুক্ত হতে পারে না । অন্যথায় এর দ্বারা আল্লাহর সাক্ষ্যকেই অস্বীকার করা হবে। ইসলামের যেসব পরিচয় ও বৈশিষ্ট্য আলোচ্য সূরায় স্থান পেয়েছে, তার মধ্য থেকে সর্বশেষ পরিচয়টির প্রতি এখন আমরা দৃষ্টি নিবদ্ধ করবো । আর সেটা হচ্ছে এই যে, পৃথিবীর বুকে মানুষের জীবনে যে বিশৃংখলা ও বিপর্যয় দেখা দেয় তার মাঝে এবং সত্য, সুন্দর ও মংগলের বার্তাবাহী আল্লাহ প্রদত্ত ইসলামী জীবন বিধান অস্বীকার করার মাঝে একটা গভীর সম্পর্ক রয়েছে যারা আল্লাহ নির্ধারিত স্বভাবধর্মকে স্বীকার করে না, যারা সত্যের আহ্বানে সাড়া দেয় না, যারা ওই সত্যকে চরম সত্য বলে জানে না, তারাই পৃথিবীতে বিশৃংখলা ও নৈরাজ্যের জন্ম দেয়। পক্ষান্তরে যারা এই সত্যের আহ্বানে সাড়া দেয় এবং এই সত্যকেই সত্য বলে বিশ্বাস করে, কেবল তারাই পৃথিবীর জন্য কল্যাণ বয়ে আনে। তাদের বদৌলতেই জীবন পরিচ্ছন্নতা লাভ করে, সৌন্দর্য মণ্ডিত হয়। নিচের আয়াতে সে কথাই বলা হয়েছে, ‘যে ব্যক্তি জানে যে, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার ওপর নাযিল করা হয়েছে তা একান্তই সত্য, সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে (এসব কিছু দেখেও) অন্ধ! মূলত বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। (এরা হচ্ছে সেসব লোক) যারা আল্লাহর সাথে (তাদের আনুগত্যের) চুক্তি মেনে চলে এবং কখনো (নিজেদের এই) প্রতিশ্রুতি ভংগ করে না এবং আল্লাহ তায়ালা যেসব (মানবীয়) সম্পর্ক অক্ষুণ্ রাখতে আদেশ করেছেন যারা তা অক্ষুণ্ণ রেখে চলে, নিজেদের মালিককে ভয় করে, আরো যারা ভয় করে কেয়ামতের দিনের ভয়াবহ আযাবকে এবং যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্যে (বিপদ মসিবতে) ধৈর্য ধারণ করে, যথারীতি নামায কায়েম করে, আমি তাদের যে রেযেক দিয়েছি তা থেকে (আমার পথে প্রাণ .botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।