কিন্তু তিনি দৃঢ় ও অবিচল ভূমিকা অবলম্বন করলেন । ব্যক্তিত্বের স্বভাব ও বাস্তবতা সম্পর্কে একটা কথাও বিকৃত করা হয়নি । অথচ এই বর্ণনায় জাহেলী নোংরামিকেও বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হয়নি । কেননা এটাই একমাত্র নিখুঁত সঠিক বাস্তবতা । এখন আসুন ‘আযীয’ অর্থাৎ মিসরের প্রধানমন্ত্রী প্রসংগে । তার ব্যক্তিত্বের সাধারণ ও অসাধারণ বৈশিষ্ট্যাবলী, নেতৃত্ব ও পদের দম্ভ, সামাজিক পদমর্যাদা, সমাজের চোখে নিন্দনীয় PES SEE 15 2 PEO PES ESN AN তার এ বৈশিষ্ট্যসমূহ লক্ষণীয় । এবারে দেখা যাক ওই সময়কার মিসরীয় নারী সমাজের অবস্থা কি রূপ ছিলো সেদিকে । এ সমাজেরই একজন বিশিষ্ট রমণী হচ্ছেন প্রধানমন্ত্রীর স্ত্রী । তিনি তার ক্রীতদাস ইউসুফের প্রেমে পড়েন এবং তাকে কু-কর্মের প্ররোচনা দেন। সাধারণ নারীরা প্রথমে তার নিন্দায় সোচ্ছার হয়,” কিন্তু সে নিন্দার আসল কারণ ওই অপকর্মের প্রতি ঘৃণা নয়; বরং মিসরীয় প্রধানমন্ত্রীর স্ত্রীষ্ব প্রতি ঈর্ষা । এরপর আকস্মিকভাবে তারা ইউসুফকে দেখতে পায়। দেখামাত্রই তারা ওই মহিলার প্রেমের প্রতি সমর্থন দিয়ে বসে, যাকে ইতিপূর্বে তারা নিন্দা করতো এরপর প্রধানমন্ত্রীর স্ত্রী যখন অনুভব করলো, তার নিন্দুকিনীরা সবাই তার পূর্ণ সমর্থক হয়ে গেছে, তখন সে নিজেকে একেবারেই নিরাপদ মনে করে বল্পাহীন হয়ে ওঠলো। কেননা তারা সবাই ওই মহিলার কাছে আত্মসমর্পণ করে বসেছিলো। উপরন্তু ইউসুফকে সবাই মিলে বিপথগামী করতে সচেষ্ট হচ্ছিলো । অথচ একটু আগেই তারা তার নৈতিক পবিত্রতার প্রকাশ্য স্বীকৃতি দিয়ে তাকে “মানুষ নয়; বরং সম্মানিত ফেরেশতা’ বলে আখ্যায়িত করেছিলো। তারা যে তাকে সম্মিলিতভাবে বিপথগামী করতে চেয়েছিলো তা বুঝা যায় হযরত ইউসুফের এই কথা দ্বারা! তিনি বললেন, ‘হে আমার প্রতিপালক, ওরা যে দিকে আমাকে ডাকছে, তার চেয়ে কারাগারই আমার জন্যে ভালো । তুমি যদি ওদের চক্রান্ত নস্যাত করে আমাকে রক্ষা না করো, তবে আমি ওদের দিকে ঝুঁকে পড়বো এবং অজ্ঞ লোকদের দলভুক্ত হয়ে যাবো ৷’ (আয়াত-৩৩) বস্তুত শুধু প্রধানমন্ত্রীর স্ত্রী একাই হযরত ইউসুফের প্রেমে পড়েনি; বরং গোটা নারী সমাজই পড়েছিলো । পরবর্তী যে বিষয়টা এই সূরায় লক্ষণীয় তা হলো মিসরের সার্বিক পরিবেশ ৷ ওপরে যে বিষয়গুলো আলোচিত হলো তার মধ্য দিয়ে এবং ইউসুফের নিদে্িতা প্রমাণিত হওয়ার পরও তাকে কারাদন্ড দেয়ার মধ্য দিয়ে বুঝা যায়, সেখানকার সার্বিক পরিবেশ সৎলোকদের নয় বরং অসৎ লোকদের অনুকূল ছিলো। হযরত ইউসুফকে কারাদন্ড দেয়ার উদ্দেশ্য ছিলো এক অভিজাত নারীর কেলেংকারি এবং তার আলামত ধামাচাপা দেয়া, তাতে ইউসুফের মতো একজন নির্দোষ ব্যক্তি শান্তি ভোগ করে তো করুক! (আয়াত ৩৪) আমরা যখন ইউসুফের ব্যক্তিত্বের পর্যালোচনা করি, তখন কাহিনীর কোনো একটি পর্যায়েও তার ব্যক্তিগত চারিত্রিক মহত্বের একটি বৈশিষ্ট্যও অনুপস্থিত থাকতে দেখি না। সমস্ত মানবীয় বৈশিষ্ট্য সহকারে এক সৎ বান্দা ও নবী পরিবারের একজন সদস্য হিসেবে তার মধ্যে যে উচ্চতর নৈতিক এবং ধৰ্মীয় গুণবৈশিষ্ট্য বিদ্যমান, তা সর্বাবস্থায় বহাল থাকতে দেখা যায়। এমনকি কারাগারের যাতনাময় অন্ধকার কুঠুরীতে বসেও তিনি প্রখর বুদ্ধিমত্তা সহকারে, অত্যন্ত কোমল ও আকর্ষণীয় ভংগিতে কারাসংগীদের ইসলামের দাওয়াত দিতে ভোলেন না, বিরাজমান পরিবেশ পরি (রত রাহা যেতো হায় ভাং ব্যায় গত তেল অব্য কে 8 ও হম যলাযে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।