ফল ফুল- তাও বানিয়েছেন (আবার) জোড়ায় জোড়ায় । তিনি দিনকে রাতের (পোশাক দ্বারা) সম্পর্কে) চিন্তা ভাবনা করে। (আয়াত ৩) (ভেবে দেখো,) যমীনে তার বিভিন্ন অংশ রয়েছে (যদিও তার একাংশ আরেকাংশের সাথে সংলগু, কিন্তু উৎপাদন ও অন্যান্য দিক থেকে তা একটার চেয়ে আরেকটা সম্পূর্ণ ভিন্ন), কোথাও (রয়েছে) আংগুরের বাগান (কোথাও আবার রয়েছে) শস্যক্ষেত্র, কোথাও (আছে) খেজুর, তাও (কিছু হয়তো) এক শির বিশিষ্ট (একটার সাথে আরেকটা জড়ানো), আবার (কোনোটি আছে) একাধিক শির বিশিষ্ট খেজুর (যা একটার চাইতে আরেকটা সম্পূর্ণ আলাদা, অথচ ভাবনার বিষয় হচ্ছে এই যে), এগুলো সব একই পানি দ্বারা উৎকর্ষিত হয়। তা সত্তেও আমি স্বাদে (গন্ধে) একই ফলকে আরেক ফলের ওপর প্রাধান্য দিয়ে থাকি, (আসলে) এসব কিছুর মধ্যে সে সম্পৃদায়ের জন্যে বহু নিদৰ্শন রয়েছে যারা বোধশক্তিসম্পন্ন । (আয়াত 8) এসব আয়াতের বক্তব্য থেকে একথাই প্রমাণিত হয় যে, যারা এতসব নিদর্শন স্বচক্ষে দেখে সত্যের সন্ধানলাভে ব্যর্থ হয়, আল্লাহর সাক্ষ্য অনুযায়ী তারা অন্ধ, বিবেক শূন্য ও বুদ্ধিহীন । চিন্তা করার বা অনুধাবন করার মতো যোগ্যতা ও শক্তি তাদের মাঝে নেই । পক্ষান্তরে যারা এই সত্য উপলব্ধি করতে পারে এবং সত্যের আহ্বানে সাড়া দিতে পারে, তারাই হচ্ছে বুদ্ধিমান ও বিবেকবান । কেবল তাদের মনই আল্লাহর স্মরণে যেকেরে শান্তি পায়। সত্যের সন্ধান পেয়ে কেবল তাদের মনই শীতল হয়, শান্ত হয় যারাই এ সত্য ধর্ম অস্বীকার করবে এবং যারাই রসূলুল্লাহ (স.)-এর প্রচারিত পূর্ণাংগ ইসলামী আদর্শকে উপেক্ষা করবে, তাদের বেলায়ই আল্লাহর উপরোক্ত বাণীর সত্যতা ও যথার্থতা প্রমাণিত হবে, অর্থাৎ এ জাতীয় লোকেরা অন্তর্দৃষ্টিহীন, বিবেকশূন্য, বিচার বুদ্ধি রহিত । তারা এ সৃষ্টি জগতের নীরব আন্বান ও ইংগিত বুঝতে সক্ষম নয়। গোটা সৃষ্টি জগত যে একমাত্র মহান আল্লাহরই গুণগানে সদা লিপ্ত এবং তারই একত্ববাদ, অপার কুদরত, সুষ্ঠু পরিচালনা ও নিয়ন্ত্রণের সাক্ষ্য দিচ্ছে, সেটাও উপলব্ধি করার মত দিব্যদৃষ্টি তাদের নেই । যারা এই সত্য বিশ্বাস করে না তারা যখন স্বয়ং আল্লাহর সাক্ষ্য অনুযায়ী অন্ধ বলে প্রমাণিত, তখন কোনো মুসলমানের পক্ষেই এ কথা চিন্তা করা ঠিক হবে না যে, ওই সকল লোকেরা আল্লাহর রসূলকে রসূল এবং কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে। কারণ দৃষ্টিশক্তিহীন বা কোনো অন্ধ লোকের কাছ থেকে জীবন সংক্রান্ত কোনো বিষয়ের দিকনির্দেশনা আশা করা চরম নির্বুদ্ধিতারই পরিচায়ক, বিশেষ করে যখন বিষয়টির সম্পর্ক মানবজীবন, সামাজিক ও আদর্শিক মূল্যবোধ বা রীতি নীতি ও আচার আচরণের সাথে হবে। কারণ, এসব বিষয় জীবন ও সমাজকে নিয়ন্ত্রণ করে। কাজেই এ পরম গুরুত্বপূর্ণ বিষয়াদির দিকনির্দেশনা দান কোনো দৃষ্টিশক্তিহীন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। অনৈসলামিক চিন্তা ও দর্শনের ক্ষেত্রে আমাদের নীতি এবং দৃষ্টিভঙ্গি এমনই হওয়া উচিত । তবে ফলিত বিজ্ঞানের ব্যাপারটি স্বতন্ত্র । এ ব্যাপারে আল্লাহর রসূলের এই বাণীকেই আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে । তিনি বলেছেন, অর্থাৎ তোমাদের জাগতিক বা ব্যবহারিক জীবনের বিষয়াদি তোমরাই ভালো জান, কিন্তু আল্লাহ বিশ্বাসী, আল্লাহর সত্য ধর্মে বিশ্বাসী কোনো মুসলমানের জন্যে আদৌ উচিত হবে না, একজন খোদাদ্রোহী বা সত্য ধর্মে অবিশ্বাসী কোনো ব্যক্তির শিষ্যত্ব গ্রহণ করে তার সব ধরনের যিলাল ১১তম ২৭ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।