যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আনবেই । কারণ, স্বভাবগতভাবেই একজন মানুষ সত্যকে তার হৃদয়ের গভীরে স্থান দিয়ে থাকে। তার স্বভাবধর্মই তাকে এটা করতে উদ্বুদ্ধ করে, কিন্তু যখন কোন মানুষ এই সত্য উপেক্ষা করবে বা প্রত্যাখ্যান করবে, তখন বুঝতে হবে, তার মাঝে চারিত্রিক বিপর্যয় ঘটেছে। আর এই চারিত্রিক বিপর্যয়ই তাকে বিপথগামী করছে এবং পরিণামে তাকে জাহান্নামের কঠিন শাস্তির ভাগী করে তুলছে। এ বিষয়টির প্রতিই আল্লাহ তায়ালা ইংগিত করে বলেছেন। (আল আরাফ ১৪৬) ‘আমি অচিরেই তাদের আয়াত থেকে ফিরিয়ে দেবো, যারা ভূপৃষ্ঠে অন্যায়ভাবে গর্ব অহংকার করে, আর যদি তারা প্রতিটি মোজেযা দর্শন করে তবু ঈমান আনে না, তারা কল্যাণ মংগলের পথ দেখলেও তা গ্রহণ করে না, যদি তারা বক্র পথ দেখে তবে তাই গ্রহণ করে, এটা এ জন্যে যে, তারা আমার আয়াতগুরোকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তা থেকে উদাসীন অমনোযোগী থেকেছে ৷’ আলোচ্য সূরায় কুফুর এবং ঈমানের বেশ কতগুলো নিদর্শন ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, কুফুরকে আখ্যায়িত করা হয়েছে অন্ধত্ব বা দৃষ্টিশক্তিহীনতারূপে । আর ঈমান ও হেদায়াতকে আখ্যায়িত করা হয়েছে দৃষ্টি ও বিবেকের সুস্থতা হিসাবে ৷ কাজেই যাদের দৃষ্টি সুস্থ ও বিবেক সুস্থ, কেবল তারাই জগতময় ছড়িয়ে ছিটিয়ে থাকা খোদায়ী নিদর্শনের মর্ম বুঝতে পারে এবং এর পেছনে যে সত্য লুক্কায়িত রয়েছে তাও উদ্ঘাটন করতে পারে। এই বাস্তব কথাই নিচের আয়াতগুলোতে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি জানে যে, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার ওপর নাযিল করা হয়েছে তা একান্তই সত্য, সে কি করে এমন ব্যক্তির মতো হবে- যে (এসব কিছু দেখেও) অন্ধ! মূলত বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। (এরা হচ্ছে সেসব লোক) যারা আল্লাহর সাথে (তাদের আনুগত্যের) চুক্তি মেনে চলে এবং কখনো (নিজেদের এই) প্রতিশ্রুতি ভংগ করে না এবং আল্লাহ তায়ালা যেসব (মানবীয়) সম্পর্ক অক্ষুণ্ব রাখতে আদেশ করেছেন যারা তা অক্ষুণব রেখে চলে, নিজেদের মালিককে ভয় করে, আরো যারা ভয় করে কেয়ামতের দিনের ভয়াবহ আযাবকে এবং যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্যে (বিপদ মসিবতে) ধৈর্য ধারণ করে, যথারীতি নামায কায়েম করে, আমি তাদের যে রেযেক দিয়েছি তা থেকে (আমার পথে প্রাণ খুলে) খরচ করে গোপনে কিংবা প্রকাশ্যে, যারা (নিজেদের) ভালো (কাজ) দ্বারা মন্দ (কাজ)-কে দূরীভূত করে। নিসন্দেহে আখেরাতের ভালো ঘর তাদের জন্যেই (রেখে দেয়া হয়েছে) ৷ (আয়াত ১৯, ২০, ২১, ২২) (হে নবী) যারা (তোমার নবুওত) অস্বীকার করে, তারা বলে, তার মালিকের কাছ থেকে তার ওপর কোনো (অলৌকিক) নিদর্শন পাঠানো হলো না কেন, তুমি (এসব লোককে) বলো, আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে (এসব অযথা কথায় ফেলে) বিভ্রান্ত করেন এবং তার কাছে পৌছার পথ তিনি তাকেই দেখান যে (তার প্রতি) অভিমুখী হয়। (তারা হচ্ছে এমন লোক) যারা আল্লাহর ওপর ঈমান আনে এবং আল্লাহর যেকেরে তাদের অস্তকরণ প্রশান্ত হয়, জেনে রেখো, আল্লাহর যেকের দিয়েই অন্তর প্রশান্ত হয়। অতএব যারা (আল্লাহ ও তার রসূলের ওপর) ঈমান আনে এবং (সে অনুযায়ী) নেক কাজ করে, তাদের (জন্যে আখেরাতে) রয়েছে যাবতীয় স্বাচ্ছন্দ্য ও উৎকৃষ্ট আবাস (ব্যবস্থা) ৷ (আয়াত ২৭, ২৮ ও ২৯) তিনিই (তোমাদের সুবিধার জন্যে) এই যমীনকে বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বসিয়ে (এক অপূর্ব ভারসাম্য প্রতিষ্ঠা করে) দিয়েছেন। (সেখানে) আরো রয়েছে রং বেরংয়ের www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।