পঞ্চম আয়াতটিতে বলা হয়েছে যে, যারা কাফের তাদের সামনে তাদের চক্রান্তকে মোহনীয় করে দেখানো হয়েছে এবং তাদের সঠিক পথ থেকে ফিরিয়ে রাখা হয়েছে। বলাবাহুল্য, এ জাতীয় আয়াতের বক্তব্যকে বিচ্ছিন্নভাবে দেখার ফলেই ইসলামী চিন্তা ও দর্শনের ইতিহাসে সেই বহুল আলোচিত ‘জাবরিয়া’ মতবাদ নামে পরিচিত বিতর্কের উৎপত্তি ঘটে । অথচ সবগুলো আয়াতের বক্তব্য একত্রে দেখলে উক্ত বিষয়টির একটা পূর্ণাংগ চিত্র ও ধারণা আমরা পেতে পারি । আর সেটা হলো এই যে, কাফেরদের চক্রান্তকে মোহনীয়রূপে দেখানো বা তাদের সঠিক পথ থেকে দূরে রাখা এসব কিছুর পেছনে একটিই কারণ বিদ্যমান। আর তা হচ্ছে, কুফরী মতবাদ গ্রহণ করা এবং আল্লাহর আহ্বানে সাড়া না দেয়া । এর অর্থ এই দাড়ায় যে, কাফেররা নিজেদের অবস্থা এমন এক পর্যায়ে নিয়ে পৌছিয়েছে, যার ফলে আল্লাহ তায়ালা তাদের সেভাবেই পরিচালিত করেছেন যেভাবে তারা পরিচালিত হতে চেয়েছে, আর সে কারণেই তাদের সামনে অসুন্দরকে সুন্দররূপে দেখানো হয়েছে এবং সরল পথের পরিবর্তে তাদের বিপথে পরিচালিত করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে প্রায় সব দল ও গোষ্ঠীর মাঝেই বিতর্ক দেখা দেয়। তাই বিষয়টি সম্পর্কে আরো দু'একটি কথা বলার প্রয়োজন বোধ করি। এটা অনস্বীকার্য যে, মানুষের নিজস্ব গতিই তারা চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে না । কারণ, চূড়ান্ত পরিণতি বা ফলাফল আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীরের ওপর নির্ভরশীল । আল্লাহর এ বিশেষ তাকদীর অনুযায়ীই জগতের সকল ঘটনা ঘটে থাকে। এই তাকদীরের মাধ্যমেই আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটে, তার চূড়ান্ত অভিপ্রায়ের বাস্তবায়ন ঘটে । এই সম্পর্কেই আল্লাহ বলেন, (আল কামার ৪৯) ‘নিসন্দেহে আমি প্রত্যেক বস্তুকে তার নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছি ।' কাজেই গোটা জাগতিক নিয়ম কোনো যান্ত্রিকতার অধীন নয়, তদ্রপ উপায় উপকরণ ও এদের ফলাফল উভয়টিই আল্লাহর সৃষ্টি । মানুষ যখন নিজের জন্যে কোনো পথ অবলম্বন করে তখন এর মাধ্যমে সে আল্লাহর ইচ্ছারই প্রতিফলন ঘটায় । তবে এই ইচ্ছার প্রতিফলন এবং এর বাস্তব ফলাফল ততোটুকুই হবে যতোটুকু আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন। এ কথাই আল্লাহ তায়ালা এই আয়াতটিতে বলেছেন, ‘প্রতিটি গর্ভবতী নারী (তার ভেতরে) যা কিছু বহন করে চলেছে এবং (তার সন্তান উৎপাদনের) জরায়ু (সন্তানের ব্যাপারে) যা কিছু বাড়ায় কমায় তার সবই আল্লাহ তায়ালা জানেন। তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নিদিষ্ট করা আছে’ (আয়াত ৮) আলোচ্য সূরার প্রেক্ষাপটে উপরোক্ত আয়াতের মর্ম উপলব্ধি করার পর একজন মানুষ বুঝতে পারবে যে, এই জগতে তার স্থান কি এবং তার দায়িত্বের পরিধি কি? সে আরো বুঝতে পারবে যে, গোটা জগতে কেবল মানুষই এমন একটি জাতি, যার গতিবিধি ও আচার আচরণের মাধ্যমে আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটে । আর এ কারণেই তার দায় দায়িত্বের পরিধিও ব্যাপক এবং অন্যান্য সৃষ্টি জগতের তুলনায় তার মান-মর্যাদাও অধিক ৷ আলোচ্য সূরাতে একটি বিষয়ের চূড়ান্ত মীমাংসা করা হয়েছে। বিষয়টি হচ্ছে এই যে, কুফরী মতবাদ গ্রহণ করা এবং এ সত্য ধর্মের আহ্বানে সাড়া না দেয়ার পেছনে কয়েকটি কারণ বিদ্যমান থাকে । যেমন, মনুষ্যত্বের বিকৃতি, সত্য গ্রহণ করার স্বাভাবিক প্রবৃত্তির বিলুপ্তি এবং সহজাত নিয়ম থেকে মানবীয় প্রকৃতির বিচ্যুতি । কাজেই সুস্থ বিবেক ও স্বাভাবিক মানবীয় গুণাবলীর অধিকারী একজন মানুষের সামনে যখন সত্যের দাওয়াত কোরআনের পদ্ধতি ও নিয়ম অনুযায়ী পেশ করা হবে, তখন সে তাতে সাড়া দেবেই এবং সেই সত্যকে সে বিশ্বাস করবেই, তার প্রতি সে ঈমান www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।