যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তাদের চোখে তাদের এই প্রতারণাকে শোভন করে দেয়া হয়েছে, আল্লাহর পথ থেকে তাদের অবরোধ করে রাখা হয়েছে আল্লাহ তায়ালা যাকে গোমরাহ করেন তার জন্যে পথের দিশা দেখানোর (আসলেই) কেউ নেই ৷’ (আয়াত ৩৩) প্রথম আয়াতটিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনো জাতি স্বেচ্ছায় সজ্ঞানে এবং বাস্তবধর্মী পন্থায় যখন নিজের গতিবিধি ও আচার আচরণের পরিবর্তন সাধন করতে উদ্যোগী হয়, কেবল তখনই সেই পরিবর্তনে আল্লাহর ইচ্ছা ও ফয়সালা কার্যকর হয়। কাজেই কোনো জাতি যেমনটি পরিবর্তনের জন্যে সচেষ্ট হবে, উদ্যোগী হবে, আল্লাহর ইচ্ছা ফয়সালাও তেমনটিই হবে। তাদের কৃতকর্মের জন্যে যদি আল্লাহ তাদের ক্ষতি সাধন করতে চান, তাহলে আল্লাহর সেই ইচ্ছার সামনে কেউই বাধার সৃষ্টি করতে পারবে না। আল্লাহর হাত থেকে কেউ তাদের রক্ষাও করতে পারবে না । আল্লাহর বিরুদ্ধে তারা কাউকে সাহয্যকারী এবং বন্ধু হিসেবেও পাবে না। মানুষ যখন আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে নিজেদের অবস্থার পরিবর্তনে এগিয়ে আসে, তখন আল্লাহ তায়ালাও তাদের মংগলের জন্যে এগিয়ে আসেন, ফলে দুনিয়া বা আখেরাতে, অথবা উভয় ক্ষেত্রেই তাদের কামিয়াব করেন, তাদের মংগল সাধন করেন, আর যদি তারা আল্লাহর আহ্বানে সাড়া না দেয়, তাহলে আল্লাহও তাদের মংগলের জন্যে এগিয়ে আসেন না; বরং পরকালে তাদের কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে, অনেক অর্থ খরচ করেও সে হিসাব থেকে তারা রক্ষা পাবে না। দ্বিতীয় আয়াতটির বক্তব্য থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, আল্লাহর ডাকে সাড়া দেয়া না দেয়া সম্পূর্ণভাবে নির্ভর করে মানুষের নিজস্ব গতিবিধি ও কর্মকান্ডের ওপর ৷ তাদের এই স্বাধীন গতিবিধি ও কর্মকান্ডের মাধ্যমেই আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটে । তৃতীয় আয়াতটির প্রথম অংশ দ্বারা বুঝা যায়, বিপথে পরিচালিত করার ব্যাপারে আল্লাহর ইচ্ছা অবাধ ও নিরংকুশ, কিন্তু পরক্ষণেই একই কথা আবার বলা হয়েছে । (আয়াত ২৭) অর্থাৎ আল্লাহ তায়ালা তাকেই হেদায়াত দান করেন যে তার প্রতি এগিয়ে আসে, তীর ডাকে সাড়া দেয়। এর দ্বারা এ কথাই প্রমাণিত হয় যে, আল্লাহ তায়ালা এমন ব্যক্তিকে কখনো বিপথে পরিচালিত করবেন না যে তার প্রতি ধাবিত হবে এবং তার ডাকে সাড়া দেবে। পক্ষান্তরে যে তার প্রতি ধাবিত হবে না এবং তার ডাকে সাড়া দেবে না, তাকেই আল্লাহ পথহারা করবেন, গোমরাহ করবেন । কারণ, আল্লাহ তায়ালা নিজেই এ ব্যাপারে ওয়াদা করেছেন। কাজেই বুঝা গেলো, হেদায়াত এবং গোমরাহী আল্লাহর ইচ্ছারই প্রতিফলন, কিন্তু এই প্রতিফলন তখনই ঘটে যখন বান্দা নিজেই নিজের অবস্থা পরিবর্তনের জন্যে সচেষ্ট হয় এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে সঠিক পথে চলার জন্যে চেষ্টা করে অথবা অবহেলা করে। চতুৰ্থ আয়াতটির বক্তব্য থেকে বুঝা যায় যে, আল্লাহ তায়ালা ইচ্ছা করলে গোটা মানব জাতিকে হেদায়াত দান করতে পারতেন । অন্যান্য আয়াতগুলোর বক্তব্যও সামনে রাখলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। আয়াতগুলোর মর্মার্থ হলো এই যে, আল্লাহ তায়ালা ইচ্ছা করলে গোটা মানব জাতিকে হেদায়াত গ্রহণের যোগ্যতা দিয়ে সৃষ্টি করতে অথবা হেদায়াত গ্রহণে তাদের সবাইকে বাধ্য করতে পারতেন, কিন্তু আল্লাহ তায়ালা তাদের হেদায়াত গ্রহণ বা বর্জন এ দুটো ক্ষমতাই দান করেছেন এবং সেভাবেই তাদের সৃষ্টি করেছেন। ফলে তিনি তাদের কেবল হেদায়াতের জন্যেই বাধ্য করেন না অথবা বিপথে পরিচালিত হতেও বাধ্য করেন না; বরং তিনি এ ব্যাপারে তাদের স্বাধীনতা দান করেছেন। ফলে তারা সত্য পথের বিভিন্ন নিদর্শন ও দলিল প্রমাণ স্বচক্ষে দেখে ঈমানের আহ্বানে সাড়াও দিতে পারে অথবা তা প্রত্যাখ্যানও করতে পারে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।