যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর ইচ্ছার বহির্্কাশ ঘটে, সাথে সাথে একথাও বলা হচ্ছে, প্রতিটি ঘটনা আল্লাহর অমোঘ বিধান বা তকদীর অনুযায়ীই ঘটে থাকে, আলোচ্য সূরায় বেশ কিছু আয়াত আমরা দেখতে পাই যার আলোকে এই গুরুতর বিষয়টি সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গির সঠিক জ্ঞান আমরা লাভ করতে পারি, আয়াতগুলো নিচে বর্ণিত হলো। (মানুষ যে অবস্থায়ই থাক না কেন) তার জন্যে আগে পেছনে একের পর এক (আসা ফেরেশতার) দল নিয়োজিত থাকে, তারা আল্লাহর আদেশে তাকে হেফাযত করে। (এই অনুপম প্রক্রিয়া সত্তেও এটা ঠিক যে,) আল্লাহ তায়ালা অবশ্যই কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না, যতোক্ষণ না তারা নিজ অবস্থা নিজেরা পরিবর্তন করে। আল্লাহ্‌ তায়ালা যখন কোনো জাতির (নৈতিক অবক্ষয়ের) জন্যে (তাদের ওপর) কোনো বিপদ পাঠাতে চান তখন তা রদ করার কেউই থাকে না, না তিনি ব্যতীত ওদের কোনো সাহায্যকারী থাকতে পারে! (আয়াত ১১) যারা তাদের মালিকের এই আহ্বানে সাড়া দেয় তাদের জন্যে মহাকল্যাণ রয়েছে, আর যারা তাদের ডাকে সাড়া দেয় না (তাদের সমস্ত কিছুই বরবাদ হয়ে যাবে, কেয়ামতের দিন তাদের অবস্থা হবে), তাদের পৃথিবীতে যা কিছু (সম্পদ) আছে তা সমস্ত যদি তাদের নিজেদের (অধিকারে) থাকতো- তার সাথে যদি থাকতো আরো সমপরিমাণ (ধন সম্পদ), তাহলেও (আযাব থেকে বাচার জন্যে) তারা তাকে (নির্দ্বিধায়) মুক্তিপণ হিসেবে আদায় করে দিতো । এরাই হবে সে সব (হতভাগ্য) মানুষ যাদের হিসাব হবে, জাহান্নামই হবে ওদের নিবাস । কত নিকৃষ্ট সে আবাস! (আয়াত ১৮) ‘(হে নবী,) যারা (তোমার নবুওত) অস্বীকার করে, তারা বলে, তার মালিকের কাছ থেকে তার ওপর কোনো (অলৌকিক) নিদর্শন পাঠানো হলো না কেন, তুমি (এসব লোককে) বলো, আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে (এসব অযথা কথায় ফেলে) বিভ্রান্ত করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান যে (তার) অভিমুখী হয়৷’ (আয়াত ২৭) যদি কোরআন (-এর বরকত) দিয়ে পাহাড়কে গতিশীল করা যেতো, কিংবা যমীনকে বিদীর্ণ করা যেতো, অথবা (তা দিয়ে) যদি মরা মানুষের সাথে কথা বলা যেতো (তবুও এই নাফরমান মানুষগুলো ঈমান আনতো না), কিন্তু (তেমনটি কখনোই হবার নয়), আসমান যমীনের সমস্ত ক্ষমতা একমাত্র তারই হাতে, অতপর ঈমানদাররা (যারা কাফেরদের দাবীর সামনে অলৌকিক কিছু আশা করছিলো তারা একথা মেনে) কি নিরাশ হয়ে পড়লো যে, আল্লাহ তায়ালা চাইলে সমগ্র মানব সন্তানকেই হেদায়াত দিতে পারতেন । এভাবে যারা কুফুরের পথ অবলম্বন করেছে তাদের (নিজেদের কর্মফল হিসেবে) কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, কিংবা তাদের (নিজেদের ওপর না হলেও) আশপাশে তা আপতিত হবেই, যে পর্যন্ত না (তাদের জন্যে) আল্লাহ তায়ালার চূড়ান্ত (আযাবের) ওয়াদা সমাগত হয়। আল্লাহ তায়ালা কখনোই প্রতিশ্রুতি ভংগ করেন না ।' (আয়াত ৩১) ‘প্রত্যেক মানুষের ওপর যিনি তার দৃষ্টি প্রতিষ্ঠিত রাখেন যে সে (নিজের আমল দিয়ে) কি পরিমাণ অর্জন করেছে, (এ পর্যায়ে তিনি কি তাদের সমান হতে পারেন যাদের) ওরা (আল্লাহর সাথে) শরীক করে রেখেছে (হে নবী, এদের) তুমি বলো, ও(শরীক)-দের নাম তো বলো (যে ওরা কাবা?) অথবা তোমরা কি আল্লাহকে এমন (শরীকদের) সম্পর্কে খবর দিতে চাচ্ছো যাকে তিনি জানেনই না যে, (ওরা) যমীনে (কোথায় রয়েছে) অথবা এটা কি তাদের কোনো মুখের কথাই মাত্র? (যার ভেতরে কোনো সঠিক বক্তব্য নেই, আসল কথা হচ্ছে,) যারা কুফরী করেছে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।