যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তদুপরি এ বাস্তবতাকে কেন্দ্র করেই সেগুলো আবর্তিত । এই বিষয়টি বর্তমান যুগের স্বঘোষিত পন্ডিতদের গবেষণায় উপেক্ষিত হয়েছে। কারণ তারা পেশাদার গবেষক, ইসলামী আন্দোলনের সক্রিয় কোনো কর্মী নন। কাজেই কোরআনী বিধান ও নির্দেশাবলীর প্রেক্ষাপট তাদের জানার কথা নয়। তদ্ৰূপ উক্ত নির্দেশাবলীর সম্পর্ক এই ইসলামী আন্দোলনের সাথে কতটুকু সেটাও তাদের জানার কথা নয় । ‘(হে নবী,) যে (আযাবের) ওয়াদা আমি এদের সাথে করি তার কিছু অংশ যদি (তোমার জীবৎকালে) আমি তোমাকে দেখিয়ে দেই কিংবা (আগেই) তোমাকে মৃত্যু দেই, তাহলে (উদ্বিগুতার কিছু নেই), তোমার কাজ তো পৌছে দেয়া, আর আমার কাজ তোমার পৌছানো কথা অমান্যকারীদের যথাযথ হিসাব নেয়া ৷” অনেকেই কোরআনের এই আয়াতটি পাঠ করেন। এবং এই সিদ্ধান্তে পৌছেন যে, একজন মোবাল্লেগের দায়িত্ব দাওয়াত ও তাবলীগ পর্যন্তই সীমাবদ্ধ ৷ এই দায়িত্ব পালন করার পর তার আর কোনো দায়-দায়িত্ব বাকী থাকে না, কিন্তু জেহাদের দায়িত্ব কার ওপরে বর্তাবে? এ ব্যাপারে তাদের কি কোনো ধারণা আছে? আমি জানি না, এ ব্যাপারে তাদের চিন্তা ভাবনা কি? অন্য দিকে আবার কিছুসংখ্যক লোক আছে যারা এ জাতীয় আয়াতের ওপর ভিত্তি করে জেহাদকে বাতিল করে দেয় না বটে, কিন্তু জেহাদের বিষয়টি সীমাবদ্ধ করে ফেলে তারা একথা বুঝতে আদো চেষ্টা করে না যে, উক্ত আয়াতগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে যখন জেহাদ ফরয করা হয়নি । সাথে সাথে তারা ইসলামী আন্দোলনের গতি প্রকৃতির সাথে কোরআনী বিধানের গভীর যোগসূত্রের ব্যাপারটাও বুঝতে চেষ্টা করে না। কারণ একটাই, আর তা হচ্ছে এই যে, ইসলামী আন্দোলনের সাথে ওই সকল লোকের কোন সংস্রব নেই । তারা তো কেবল ঘরে বসে বই পুস্তকের পাতায় ইসলামী আন্দোলন খৌজে এবং ইসলামকে জানার চেষ্টা করে, এই জ্ঞান ঘরে বসে লাভ করা সম্ভব নয়। কারণ, এটা আরাম কেদারায় বসে থাকা লোকদের ধর্ম নয়। দাওয়াত ও তাবলীগই হচ্ছে একজন রসূলের মূল দায়িত্ব । একইভাবে পরবর্তীতে যারা দাওয়াতী কাজে নিজেদের সম্পৃক্ত করবে তাদেরও মূল দায়িত্ব এটাই থাকবে৷ কারণ, এ দাওয়াত ও তাবলীগই হচ্ছে জেহাদের প্রাথমিক পর্যায় । এ পর্যায়ে একজন মোবাল্লেগ মানুষকে ইসলামের মৌলিক বিষয়ের প্রতি আহবান করবে, অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো আপাতত স্থগিত রাখবে ৷ সে প্রথমেই মানুষকে আল্লাহর একত্ববাদ, আল্লাহর প্রভুত্ব ও আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব ইত্যাদি মৌলিক বিষয়গুলোর জ্ঞান দান করবে। মানুষকে একমাত্র আল্লাহরই আনুগত্য ও দাসত্বের শিক্ষা দেবে। গায়রুল্লাহকে ত্যাগ করে একমাত্র লা-শরীক আল্লাহর নির্দেশ ও হুকুম মেনে চলারই শিক্ষা দেবে। ঠিক এই পর্যায় এসেই একজন মোবাল্লেগকে জাহেলী ও বাতেল শক্তির প্রচন্ড বিরোধিতা এবং চ্যালেঞ্জের মুখোমুখী হতে হয়। তখন বাতিল শক্তি নির্যাতন চালিয়ে এবং শক্তি প্রয়োগ করে দাওয়াতী কাজে বাধার সৃষ্টি করবে, মোবাল্লগের কণ্ঠ স্ত্ধ করে দিতে সর্বশক্তি প্রয়োগ করবে, আর তখনই আসে জেহাদের পালা, প্রতিরোধের পালা । আর এটাই হচ্ছে সঠিক দাওয়াতী পদ্ধতির স্বাভাবিক পরিণতি ও ফলাফল । এই বাস্তব বিষয়টির প্রতিই ইংগিত করা হয়েছে নিমের আয়াতটিতে । এটাই হচ্ছে সঠিক পন্থা, এর বাইরে নয়। (আল ফোরকান ৩১) এরপর আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে । আর সেটা হলো, মানুষের গতিবিধি ও আচার আচরণের সাথে তার শেষ পরিণতি ও চূড়ান্ত ফলাফলের সম্পর্ক কি? বিষয়টি খোলাসা করে বুঝানোর জন্যে বলা হচ্ছে, মানুষের নিজস্ব কর্মের মাধ্যমেই

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।