এ সুস্পষ্ট ও ভ্রাজবল্যমান বক্তব্যের মাধ্যমে অতীতের সকল কাল্পনিক ধ্যান-ধারণা ও অলীক বিশ্বাসের অবসান ঘটে । সাথে সাথে নবী-রসূলদের কেন্দ্র করে অতীতে যেসব কুসংস্কার প্রচলিত ছিলো সেগুলোরও অবসান ঘটে ৷ উল্লেখ্য, এইসব ভ্রান্ত আকীদা-বিশ্বাস ও কুসংস্কারের বশবর্তী হয়েই খৃষ্টধর্ম তার মূলধারা থেকে বিচ্যুত হয়ে পৌত্তলিকতার আবর্তে পতিত হয়। অথচ এটা ছিলো একটা খোদায়ী সত্য ধর্ম । যে ধর্মে হযরত ঈসা (আঃ) আল্লাহর একজন বান্দা ও রসূল ব্যতীত আর কিছুই ছিলেন না এবং তিনি ছিলেন আল্লাহর নির্দেশেরই অধীন ৷ আল্লাহর নির্দেশ ব্যতীত কোন অলৌকিক ঘটনাই পেশ করা তার পক্ষে সম্ভব ছিলো না। দৃষ্টি ফেরাতে হবে। আয়াতটিতে আল্লাহ তায়ালা বলেন, এই বক্তব্য কেবল একজন রসূলকে উদ্দেশ্য করেই দেয়া যেতে পারে, যে রসূল আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেন এবং মানব জাতির মাঝে সঠিক আকীদা বিশ্বাস প্রচার করার দায়িত্ব প্রাপ্ত হন । এই আকীদা বিশ্বাসের মূল বিষয় হচ্ছে, এই দ্বীনের কোন একটি বিষয়ও রসূলের নিজের পক্ষ থেকে নয়, এই দাওয়াতী কাজের শেষ পরিণতির বিষয়টিও তার আওতাধীন নয়, তার দায়িত্ কেবল জানিয়ে দেয়া, মানুষকে হেদায়াত করার মালিকও তিনি নন; বরং হেদায়াতের মালিক একমাত্র আল্লাহ তায়ালা । রসূলের জীবদ্দশায় আল্লাহর ওয়াদা পূরণ করা হোক বা না হোক, তাতে রসূলের মূল দায়িত্বে কোনোই হেরফের হবে না৷ কারণ, তার দায়িত্ব কেবল পৌছিয়ে দেয়া, মানুষকে জানিয়ে দেয়া । বাকী তাদের শেষ বিচার বা পরিণতি আল্লাহর হাতেই ন্যস্ত থাকবে । মোট কথা, একজন নবীর দায়িত্বের ধরন ও প্রকৃতি সুস্পষ্ট এবং তার দায়িত্বের সীমারেখাও নির্ধারিত । দাওয়াত ও তাবলীগসহ সকল বিষয়েরই চূড়ান্ত ফয়সালা আল্লাহর ওপর নির্ভরশীল । আর এর মাধ্যমেই মোবাল্লেগ বা আল্লাহর পথে আহ্বানকারী সঠিক পদ্ধতির শিক্ষা লাভ করতে পারবে। আর এ পদ্ধতির মূল কথা হচ্ছে, দাওয়াতী কাজের ফলাফলের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না । মানুষের হেদায়াতের ব্যাপারেও তাড়াহুড়া করা যাবে না। এমনকি সত্য গ্রহণকারী ও প্রত্যাখ্যানকারীদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কখন বাস্তবায়িত হবে এ ব্যাপারেও কোনো তাড়াহুড়ার প্রশ্রয় দেয়া চলবে না। এ কথা বলা তাদের জন্যে শোভা পাবে না যে, অসংখ্য মানুষকে আল্লাহর পথে ডাকলাম, কিন্তু খুব সামান্যসংখ্যকই আমাদের সে ডাকে সাড়া দিলো। অথবা এ কথা বলাও চলবে না যে, আমরা অনেক ধৈর্য ধরেছি, কিন্তু আমাদের জীবদ্দশায়ই ৷ আল্লাহ যালেমদের পাকড়াও করলেন না । এসব কথা উচ্চারণ করা কোনো মোবাল্লেগের জন্যে শোভা পায় না। কারণ তার দায়িত্ব হচ্ছে, আল্লাহর বাণী বা নির্দেশ মানুষের কাছে পৌছিয়ে দেয়া, এর বেশী নয়। বাকী দুনিয়া ও আখেরাতে মানুষের বিচারের ভার কোনো বান্দার ওপর ন্যস্ত নয়; বরং এই বিচারের ভার আল্লাহর ওপরই ন্যস্ত থাকবে। কাজেই আল্লাহর প্রতি আনুগত্য ও দাসত্ব প্রদর্শন করে এবং দাওয়াত ও তাবলীগের নিয়ম নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে একজন মোবাল্লেগের উচিত, সকল বিষয়ের ফয়সালার ভার আল্লাহর ইচ্ছার ওপরই ছেড়ে দেয়া । আলোচ্য সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই কারণেই এখানে রসূলুল্লাহ (স.)-এর নবুওতী দায়-দায়িত্ব কেবল দাওয়াত ও তাবলীগ পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয়েছে। জেহাদের নির্দেশ তাকে এই পৰ্যায়ে দেয়া হয়নি । তবে দাওয়াত ও তাবলীগের পরবর্তী পর্যায়ে তাকে জেহাদের নির্দেশ দেয়া হয়েছে। আর এর দ্বারাই এই ইসলাম ধর্মের আন্দোলনের প্রকৃত রূপ ফুটে ওঠে। এই ধর্মের প্রতিটি বিধান ও নির্দেশ গতিশীল এবং দাওয়াত ও তাবলীগের বাস্তবতার সাথে সংগতিপূর্ণ ৷ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।