এসব ধ্যান ধারণার অনেকগুলোই ছিলো আরব পৌত্তলিকদের নিজস্ব রচিত। এ কারণেই তাদের মধ্যে কেউ কেউ রসূলের কাছে গায়েবের খবর জানতে চেয়েছে। কেউ কেউ আবার দাবী জানিয়েছে যেন তাদের জন্যে তিনি সুনির্দিষ্ট ও অত্যাশ্চর্য বা অলৌকিক কিছু বস্তুগত জিনিস বানিয়ে দেন, যেমন অনেকে নবী (স.)-কে যাদুকর বলতো, কখনো বলতো পাগল, অর্থাৎ ভ্ববিনদের সাথে সম্পর্কিত কোনো শক্তির অধিকারী, কেউ কেউ তার সাথে ফেরেশতা থাকার দাবী করতো । এ ধরনের নানা প্রকার বাজে দাবী ও বাজে কল্পনা জড়িয়ে ছিলো আরব পৌত্তলিকদের সাথে, যাকে তারা নবুওত মনে করতো! নবী এবং নৰুওতের প্রকৃতির যথার্থ ও সঠিক ব্যাখ্যা প্রদান করার জন্যেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। মাবুদ তথা লা-শরীক আল্লাহর পরিচিতি, তার আনুগত্যের সঠিক রূপরেখা, গোটা সৃষ্টি জগতের সাথে তার সম্পর্কের ধরন ইত্যাদি বিষয়ের আলোচনা এবং ব্যাখ্যাও এ পবিত্র কোরআনে স্থান পেয়েছে। এটা সন্দেহাতীত সত্য যে, নবী-রসূলরা আল্লাহরই মখ্লৃক এবং তারই নেক বান্দা । তারা মানুষ ব্যতীত অন্য কোন প্রজাতি নন। মাবুদ হওয়ার মত কোন বৈশিষ্ট্যই তাদের মাঝে নেই । ভূত-প্রেত বা ভ্রিন পরীদের রহস্যময় জগতের সাথেও তাদের কোন সম্পর্ক নেই । তারা আল্লাহর পক্ষ থেকে যেসব নির্দেশ লাভ করেন তা ওহী ব্যতীত আর কিছুই নয়। এমনকি আল্লাহর ইচ্ছা ও নির্দেশ ব্যতীত অলৌকিক কোন ঘটনার অবতারণা করার মত ক্ষমতাও তাদের নেই ৷ তারা মানুষ জাতিরই অন্তর্ভুক্ত । তবে আল্লাহ পাক তাদের নবী ও রসূল হিসাবে মনোনীত করেছেন । কাজেই তারা মানুষই থাকবেন এবং অন্যান্য মখলূকের ন্যায় তারাও আল্লাহর দাসত্ব ও আনুগত্য করেই চলবেন । এই সূরার মধ্যে নবুওত ও রেসালাতের প্রকৃত পরিচয়ের কিছু নমুনা তুলে ধরা হয়েছে। নবী ও রসূলদের দায়িত্বের সীমারেখা সম্পর্কিত আলোচনাও এসেছে। উদ্দেশ্য হচ্ছে, মানুষের মন মস্তি ক্ককে সকল প্রকার পৌত্তলিকতার প্রভাব থেকে মুক্ত করা । তদ্রপ মানুষের মন মস্তিষ্ককে সেই সকল পৌরাণিক কাহিনীর কবল থেকেও মুক্ত করা, যা ইহুদী ও খৃস্টান সম্প্রদায়ের আকীদা-বিশ্বাস নষ্ট করে দিয়েছে এবং তাদের বিভিন্ন কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ করে ফেলেছে। কোরআনের এই দ্বর্থহীন ও সুস্পষ্ট বক্তব্য মোশরেক সম্পৃদায়ের বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলো। এটা কেবল আদর্শিক বিতর্ক বা দার্শনিক (পৌরাণিক) আলোচনা ছিলো না; বরং এটা ছিলো একটা আন্দোলন, বাস্তবতার সাথে যার গভীর সম্পর্ক ছিলো । একটা বাস্তব পরিস্থিতি ও নিয়ম-নীতির বিরুদ্ধে বাস্তব লড়াই ছিলো এ আন্দোলনের মুখ্য উদ্দেশ্য । উপরোক্ত আয়াতগুলোর মাধ্যমে নবুওত রেসালাতের প্রকৃতি এবং নবী-রসূলদের ক্ষমতার সীমারেখা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য পেশ করা হয়েছে। আয়াতগুলোতে বলা হয়েছে, একজন নবীর দায়িত্ব হচ্ছে মানুষকে সতর্ক করা এবং আল্লাহর বাণী তাদের নিকট পৌছিয়ে দেয়া, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি যে ওহী অবতীর্ণ হয় তা পাঠ করে শুনিয়ে দেয়া। অলৌকিক কোন ঘটনা দেখানো তার কাজ নয়। এ জাতীয় কাজ আল্লাহর নির্দেশ ও সাহায্য ছাড়া তার পক্ষে সম্ভবও নয়। কারগ তিনি তো আল্লাহরই একজন বান্দা । আল্লাহই হচ্ছেন তার প্রভু । তার কাছেই তিনি দায়বদ্ধ । তীরই হাতে তার জীবন মরণ ও শেষ পরিণতি । একজন নবী মানুষ ব্যতীত আর কিছুই নন। অন্যান্য মানুষের ন্যায় তিনিও বিয়ে করছেন, সংসার ধর্ম পালন করছেন, বংশ বিস্তার করছেন। মানবীয় স্বভাব ধর্মের সকল প্রয়োজন ও চাহিদাও মিটাচ্ছেন, সাথে সাথে আল্লাহর আনুগত্য এবং দাসত্ও করছেন। একজন অনুগত বান্দা হিসাবে যা যা করণীয় ও পালনীয় তিনি তা সবই করে যাচ্ছেন।
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।