যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এবং কোনো শক্তিকে কাজে লাগানোর জন্যে তাকে বলা হয়নি; বরং গোটা মানব জাতিকে তার গোটা চিন্তা-চেতনা, জ্ঞান, বুঝ শক্তি, তার অনুভূতি ও বিবেক বুদ্ধি সব কিছু ব্যবহার করেই এ দাওয়াত সামগ্রিকভাবে গ্রহণ করার জন্যে আহ্বান জানানো হয়েছে। আর মহাগ্রন্থ এই আল কোরআন, অবশ্য অবশ্যই পরিপূর্ণ জ্ঞানের আলোকে সজ্জিত হয়ে বিশ্ব মানবতাকে তার জীবনের সামগ্রিক ও সর্বাত্মক কল্যাণের দিকে আহবান জানানোর জন্যে এসেছে। বস্তুত এ কেতাব সবার জন্যেই এক দাওয়াতের কেতাব, যার ওপর নির্ভর করেই আল্লাহর পথে আহ্বানকারীরা নিরস্তর কাজ করে চলেছে। অন্য কোনো কিছু দ্বারা নয় বা অন্য কোনো উপায়েও নয়, সরাসরি এ পাক পবিত্র কালাম এসব যুক্তি দ্বারাই মানুষকে সত্য সঠিক পথের দিকে আহ্বান জানাচ্ছে। অবশ্য এখন এই আহ্বানকারীকে জানতে ও শিখতে হবে যে, মানুষকে কিভাবে দাওয়াত দিলে সে তা গ্রহণ করতে পারবে এবং তার মনে এ দাওয়াত প্রভাব বিস্তার করবে। মানুষের ঝিমিয়ে পড়া অন্তরকে কিভাবে জাগিয়ে তোলা যাবে, তার পদ্ধতি তাকে শিখতে হবে, জানতে হবে মুর্দা দিলকে কিভাবে যিন্দা করা যায়। কোরআন নাযিল করেছেন স্বয়ং আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা, যিনি গোটা মানব জাতির গিরি সংকটগুলো, আরো জানেন তার জীবনের সকল দিক ও বিভাগকে । এ জন্যে 'দাঈ ইলাল্লাহ'- আল্লাহর পথে আহ্বানকারীদের কাজ হবে, আল্লাহর দেয়া পদ্ধতি অনুসারে সর্বপ্রথম মানুষকে আল্লাহর সার্বভৌমত্ব সর্বময় কর্তৃত্ব সম্পর্কে বুঝানো । এরপর মানুষকে বলতে হবে যে তিনিই সবার পালনকর্তা, শাসনকর্তা, বাদশাহ ও আইনদাতা । একইভাবে কোরআনের পদ্ধতি অনুযায়ী মানুষের অন্তরে তাদের রবের সঠিক মর্যাদা ও নিরংকুশ কর্তৃত্বের বিষয়টি প্রতিষ্ঠিত করতে হবে, যাতে করে এসব অন্তর একমাত্র আল্লাহর সামনে তাদের আনুগত্যের মাথা নত করে দেয় এবং একমাত্র তাকেই তাদের মালিক মনিব পালনকর্তা বাদশাহ ও আইনদাতা হিসাবে মেনে নেয় । আল্লাহর সাথে বন্দেগীর সম্পর্ক স্থাপন এবং শেরেকের সকল কাজ থেকে দূরে সরে আসা, এটাই আল্লাহর সাথে বান্দার প্রথম পরিচয়। রেসালাত কি ও রসূলের কাজ কি তা আল কোরাআনই মানুষকে বলে দেবে। ইতিপূর্বে আহলে কেতাবদের কাছে আগত কেতাবে এতেকাদ বা আনল্লাহর প্রতি বিশ্বাস সম্পর্কে যে কথাগুলো এসেছিলো তার মধ্যে অনেক কিছু পরিবর্তন পরিবর্ধন করে ফেলা হয়েছে । যার ফলে আল্লাহর প্রভুত্, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব এবং নবুওতের প্রকৃতির মধ্যে পার্থক্য করার ব্যাপারে এসব আহলে কেতাব বিভ্রান্তির সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে, বিশেষ করে নাসরানী বা খৃষ্টানদের মধ্যে এই বিভ্রান্তি এসেছে বেশী । তারা আল্লাহর উলুহিয়্যাত (সার্বভৌমত্ব) এবং রবুবিয়্যাত (প্রভুত্ব ও পালন কর্তৃত্ব)-এর অনেক গুণাবলী ও বৈশিষ্ট্য খসিয়ে এনে ঈসা (আ.)-এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর তার প্রতিনিধি বা খলীফা হিসাবে যারা দায়িত্ব পালন করেছে তাদের অনেকের মধ্যেও অনুরূপভাবে উপরোক্ত গুণগুলো এসে গেছে বলে মনে করা হয়েছে। একমাত্র নাসরানীদের মধ্যেই এই গোলমালের সৃষ্টি হয়েছে তাই-ই নয়; বরং পৌত্তলিকদের অনেকের মধ্যে একই ধরনের বিভ্রান্তি এসেছে। এরপর নবুওত সম্পর্কেও বিভিন্ন ধারণা বিরাজ করেছে, কখনো নবুওত ও যাদুকে এক বানানো হয়েছে, কেউ কেউ নবুওত এবং কাশফের মাধ্যমে গায়েবের খবর আসাকে এক করে ফেলেছে, আবার কেউ কেউ নবুওতকে জ্বিন ও গোপন আত্মার সাথে এক করে উভয়কে একই জিনিস বলেছে। যিল্দাল্স ১১তম ২৬ Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।