যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তারা নিয়তই দেখতে পাচ্ছে, দেখছে তারা গোটা সৃষ্টিকে তার আনুগত্য করতে, আরো তারা দেখতে পাচ্ছে, এর পরিচালনা ও ব্যবস্থাপনার মধ্যেই রয়েছে মানুষের প্রয়োজন মেটানোর ব্যবস্থা, আর সৃষ্টি কাজ, তাদের কর্ম সম্পাদন এবং তাদের ভাগ্য নির্ধারণ ইত্যাদির যাবতীয় কাজ পরিচালনা করার ক্ষমতা তিনি ছাড়া আর কারো নেই । এমন সময় তিনি বস্লুপাত ঘটিয়ে যাকে যখন তারা আল্লাহ সম্পর্কে নানা প্রকার কূট তর্কে লিপ্ত থাকে, অথচ সৃষ্টিকর্তা, তিনি এক পরম শক্তিমান বিজয়ী সবার ওপর । (আয়াত ১৩-১৬) আর এমনি করে গোটা বিশ্ব রূপান্তরিত হয়ে যায় আল্লাহর ক্ষমতা ও শক্তির নিদর্শনে, যা দেখে ঈমান মযবুত হয়। এসব দৃশ্য অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষের সাথে যেন কথা বলতে থাকে, গভীরভাবে তাদের মনে চেতনা জাগায়, এসব প্রাকৃতিক সুষমা আল্লাহর শক্তি, ক্ষমতা ও সৌন্দর্য এবং করুণার প্রতীক হয়ে হাযির হয় সারা বিশ্বের সকল মানুষের সামনে এবং সব কিছুর মধ্যে পারস্পরিক অবিচ্ছেদ্য সম্পর্কের কথা চমৎকারভাবে জানায় । এরপর প্রকৃতির পাতায় লেখা রয়েছে যেসব তথ্য তার সাথে যোগ হয়েছে মানবেতিহাসের পাতাগুলো । সেখানে দেখা যায় আল্লাহর ক্ষমতা, তার আধিপত্য, তদারকি শক্তি, তার বিজয়ী রূপ, তার নির্ধারিত সিদ্ধান্ত এবং জীবনের জন্যে তীর ব্যবস্থাপনা । বলা হচ্ছে, ‘আর ওরা তোমার কাছে কিছু পাওয়ার পূর্বে জলদি করছে মন্দটার জন্যে, অথচ ইতিপূর্বে সংঘটিত শাস্তির বহু উদাহরণ তাদের সামনে রয়ে গেছে৷’ ‘আর আল্লাহ তায়ালা জানেন যা প্রত্যেক নারী বহন করে ................ আর নেই তাদের জন্যে তিনি ছাড়া কোনো অভিভাবক ৷’ (আয়াত ৮-১১) ‘আল্লাহ তায়ালাই প্রশস্ত করেন রেযেক যার জন্যে ইচ্ছা তার জন্যে এবং তিনিই সংকুচিত করেন, আর ওরা দুনিয়ার জীবন নিয়ে খুশী হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় অবশ্যই অতি তুচ্ছ । (আয়াত ২৬) সুতরাং কেমন হবে তাদের পরিণতি?’ (আয়াত ৩১-৩২) ওরা কি দেখছে না যে, আমি (মহান আল্লাহ) সংকুচিত করে ফেলছি পৃথিবীকে তার কিনারাসমূহ থেকে? আর আল্লাহ তায়ালাই ফয়সালা করে দেবেন, তীর ফয়সালা রদ করার ক্ষমতা কারো নেই । তিনি খুব জলদিই হিসাব গ্রহণকারী, (আয়াত ৪১) ‘আর ওদের পূর্ববর্তীরা ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহর কাছেই রয়েছে সকল কিছুর তদবীর ৷ প্রত্যেক ব্যক্তি কি উপার্জন করে তা তিনি জানেন, আর শীত্রই কাফেররা জানতে পারবে কার জন্যে রয়েছে আখেরাতের ঘর ।' (আয়াত ৪২) এমনি করে আল কোরআনের কর্মসূচী মানুষের ইতিহাসের মধ্যে এসব সাক্ষ্য প্রমাণ একত্রিত করে রেখেছে এবং এগুলোকে আল্লাহ তায়ালা প্রভাব সৃষ্টিকারী হিসাবে ব্যবহার করেন এবং এ সবের দ্বারা মানুষের মধ্যে প্রাণ প্রবাহ সৃষ্টি করেন। এ সব ঘটনা গোটা মানব জাতির জন্যে শিক্ষা ও পথনির্দেশক হিসাবে রয়ে গেছে। আর আমরা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়ে এমন চমৎকার এক পদ্ধতির ওপরে আছি যা সৰ্বাধিক যুক্তিপূর্ণ এবং জ্ঞানগর্ভ কথায় পরিপূর্ণ । এ দাওয়াত সাধারণভাবে মানৰমন্ডলীর কাছে পেশ করা হচ্ছে। এ দাওয়াতের মধ্যে কোনো একটি দিকে মানুষকে আহ্বান জানানো হয়নি www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।