যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

শেষ পর্যায়ে যখন ইউসুফ (আ.) পিতার কাছে নিজের জামা পাঠিয়ে দিলেন এবং সে সময়েও যখন তারা দেখলো, তাদের পিতা ইউসুফের ঘ্রাণ পাচ্ছেন, তখন ইউসুফের প্রতি পিতার এ গভীর মমত্ববোধ তাদের গাত্রদাহ সৃষ্টি করে এবং তারা পিতাকে এ জন্যে ভসনা না করে ছাড়েনি । ‘কাফেলা যখন রওনা হলো, ইয়াকুব বললো, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি ....’ (আয়াত ৯৪-৯৫) এরপর আসে মিসরীয় প্রধানমন্ত্রীর স্ত্রীর প্রসংগ । এ মহিলা ইউসুফের প্রেমে এতো বেশী উতলা হয়ে ওঠে যে, নারীসুলভ লজ্জা, ব্যক্তিগত মর্যাদা, শীর্ষস্থানীয় সামাজিক অবস্থান কিংবা পারিবারিক কেলেংকারি কোনো কিছুরই তোয়াক্কা না করে সব রকমের নারীসুলভ ফন্দি ফিকির ও ষড়যন্ত্র চালাতে থাকে, যাতে নিজেরও মতলব সিদ্ধ হয় এবং নিজের নির্লজ্জতা সম্পর্কে সমাজের প্রচারণার জবাবও দেয়া যায়। যে ইউসুফ তার প্রেম প্রত্যাখ্যান করার ধৃষ্টতা দেখিয়েছে তাকে সে এমন শাস্তি দেয় যা প্রাণঘাতী হয় না এবং তার বিরুদ্ধে কুৎসা রটনাকারী মহিলাদের দাওয়াত দিয়ে ডেকে এনে তাদের সামনে নির্লজ্জের মতো নিজের প্রেমের সাফাই গায়। যা তখনকার মিসরের অভিজাত নারী সমাজে মোটেই দৃষণীয় ছিলো না । এই বিশেষ শ্রেণীর মানুষের আচরণ ও এই বিশেষ মুহূর্তের স্বাভাবিক তৎপরতার নিখুঁত এবং বস্তুনিষ্ঠ বিবরণ দেয়ার পাশাপাশি কোরআন তার স্বভাবজাত পরিচ্ছন্নতা ও শালীনতা বজায় রেখেছে। কোরআনের এই বর্ণনাভংগি নিসন্দেহে ইসলামী বর্ণনাভংগির শ্রেষ্ঠতম নমুনা । এমনকি সর্বাত্মক উন্মত্ততা ও পাশবিকতা নিয়ে যে মুহূর্তে মানসিক এবং দৈহিক কামনা বাসনার নগ্ন বহিপ্রকাশ ঘটে, সে মুহূর্তটির বর্ণনা দিতে গিয়েও কোরআন শালীনতার সীমা ছাড়িয়ে যায় না। শৈল্পিক নৈপুণ্যের নামে দুর্ভাগা আধুনিক সভ্যতা স্বাভাবিক বর্ণনা’ ও ‘বস্তুনিষ্ঠ বর্ণনার’ মোড়কে সাহিত্যের যে নোংরা আস্তাকুড় রচনা করে, কোরআন তার ধারে কাছেও যায় না। সূরার ২১ নং থেকে ৩৩ নং আয়াত পর্যন্ত লক্ষ্য করুন । আমরা পুনরায় এই মহিলার সাক্ষাত পাই, যখন ইউসুফ এই মহিলা ও তার বান্ধবীদের ষড়যন্ত্রের ফলে জেলে ঢুকেছেন। জেলে থাকাকালে রাজা একটা স্বপন দেখলেন, ইউসুফের সাথে জেলে অবস্থানকারী তরুণটি স্মরণ করলো, একমাত্র ইউসুফই স্বপ্নের তাবীর জানে, রাজা তাকে ডেকে পাঠালেন । ইউসুফ তার ওপর কলংক লেপনকারী অভিযোগের মীমাংসা না হওয়া পর্যন্ত আসতে অস্বীকার করলেন। রাজা এ মহিলা ও তার বান্ধবীদের ডাকলেন। মহিলা এলে দেখা গেলো, সময়, বয়স ও পরিস্থিতির পরিবর্তনে তার ভেতরেও পরিবর্তন এসেছে এবং দীর্ঘ এক তরফা প্রেম নিবেদনকালে ইউসুফের যে চারিত্রিক দৃঢ়তার পরিচয় সে পেয়েছিলো, তার কারণে তার হৃদয়ে ঈমানের অনুপ্রবেশ ঘটেছে। ‘রাজা বললো, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো....... * (আয়াত ৫০, ৫১, ৫২ ও ৫৩) এবার এ সূরায় আলোচিত প্রধান ব্যক্তিত্ব হযরত ইউসুফের প্রসংগে আসা যাক । আল্লাহর এক সৎ ও পুণ্যময় বান্দা ইউসুফ (আ.)। তবে তিনি একজন মানুষও বটে । কোরআন তার মানবীয়তা সম্পর্কে এক মুহুর্তের জন্যেও অতিরঞ্জিত কিছু বলেনি তিনি যদিও এক নবী পরিবারে জন্মেছেন, লালিত পালিত হয়েছেন এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা লাভ করেছেন, তথাপি একজন মানুষের যতো দুর্বলতা থাকতে পারে, সেসব সহকারেই তিনি এ গুরুতর ঝুঁকিপূর্ণ বিপদের মোকাবিলা করেছেন। মহিলাটি যখন তার দিকে প্রবলভাবে আকৃষ্ট হয়েছে, তখন এক পর্যায়ে তিনিও মানবিক দুর্বলতাবশত তার প্রতি ঝুঁকেছেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাকে অধপতন থেকে রক্ষা করেন। তিনি নিজেও টের পেয়েছিলেন যে, নারীদের ফন্দি ফিকির, ইসলামবিরোধী পরিবেশ, প্রাসাদ পরিবেশ ও প্রাসাদবাসী নারী সমাজের মোকাবেলা করায় তার দুর্বলতা রয়েছে, >২ সুক্া ইভসুফ (২০১) পারা ১২ মনখিল ৩ | www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।