যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এখন মনে রাখতে হবে, দাওয়াতী কাজ করার কোরআনে বর্ণিত পদ্ধতি ছবির মতো ফুটে ওঠেছে হাদীস শরীফে, যা আল্লাহর সেই কেতাব থেকেই গৃহীত, যা আমরা তেলাওয়াত করছি, আর যা আমরা উন্ুক্ত প্রকৃতির বুকে দেখতে পাচ্ছি। আর এই গোটা বিশ্ব প্রকৃতিই মানব জাতিকে শিক্ষার জন্যে এক বিশাল গ্রন্থ, যার প্রতি পাতায় লিখিত রয়েছে সৃষ্টিকর্তার মহিমার কথা, রয়েছে সেথায় আল্লাহর শক্তি ক্ষমতার অসংখ্য নিদর্শন, তার কুদরত এবং পরিচালনার খবর সবখানে লিখিত রয়েছে, যেমন করে পেছনের কেতাবদ্ধয়ের মধ্যে মানবেতিহাসের মৌলিক কথাগুলো সংরক্ষিত হয়েছে, পরিস্ফুট হয়ে রয়েছে এর মধ্যে আল্লাহর ক্ষমতা, কুদরত ও ব্যবস্থাপনার প্রমাণ এমনভাবে, যেন মনে হয় সেণ্ডলো কোরআনের কথাই বলছে। এসব কিছু মানুষের সামনেই রয়েছে। এসব থেকেই মানুষ জীবনের সর্ববিভাগের কর্মপদ্ধতি গ্রহণ করতে পারে। যেহেতু এসব তার অনুভূতি, তার অন্তর এবং বিবেককে আকর্ষণ করে! এটিই সেই সূরা, যার মধ্যে পাওয়া যায় বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা এই মহাগ্রন্থের প্রতিটি পাতায় লিখিত আল্লাহর মহিমারাশি। অংকিত রয়েছে এই মহাগ্রস্থে তার অসংখ্য নিদর্শন, যা কোনো বিদগ্ধজনকে অভিভূত করার জন্যে যথেষ্ট । যেমন, আলিফ-লাম-মীম, এগুলো হচ্ছে আল কেতাব মহাগ্রন্থ আল কোরআনের আয়াত । আর তোমার রবের কাছ থেকে যা কিছু নাযিল হয়েছে তা সবই সত্য; কিন্তু অধিকাংশ মানুষ সেগুলো বিশ্বাস করে না ৷” ‘আল্লাহ সেই মহান সত্বা, যিনি উপরে তুলে রেখেছেন আকাশমন্ডলীকে বিনা খুঁটিতে, যা এর মধ্যে অবশ্যই বহু নিদর্শন রয়েছে ওই জাতির জন্যে যারা বুঝ শক্তিকে কাজে লাগায় ৷’ (আয়াত ২-৪) এ আয়াতগুলোতে গোটা বিশ্বের দৃশ্যাবলী একত্রিত হয়ে ফুটে ওঠেছে। এর ফলে এ আয়াতগুলোর মধ্যে যেন গোটা সৃষ্টিকে দেখা যাচ্ছে, যেন সেগুলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে কথা বলছে, কথা বলছে সৃষ্টিজগত সম্পৰ্কে, তার গড়ে ওঠা সম্পর্কে, তার জন্যে পূর্ণ নির্ধারিত সকল বিষয় (তাকদীর) সম্পর্কে এবং তার বিশাল ব্যবস্থাপনা সম্পর্কে । তারপর ওই জাতি সম্পর্কে বিসশ্বয় প্রকাশ করা হচ্ছে, যারা এসব দৃশ্য দেখছে, এরপরও পুনরুথান সম্পর্কে নানা প্রকার সংশয় প্রকাশ করছে এবং অস্বীকার করছে ওহীকে, যেহেতু অহী সেই সত্য বিষয়টা জানাচ্ছে যা তাদের খুব এতো কাছে যে, সব সময়েই এইসব দৃশ্য বিশ্বের মধ্যে বিদ্যমান৷ ‘আর তুমি যদি (ওদের কেয়ামত অস্বীকার করায়) বিস্মিত হও, তাহলে (প্রকৃতপক্ষে) ওদের এ কথাই বিস্ময়কর, আমরা যখন মাটি হয়ে যাবো তখন আমরা কি পরিণত হবো নতুন এক সৃষ্টিতে? আসলে ওরাই তো ওদের রবকে অস্বীকার করেছে আর ওরাই হচ্ছে সেসব ব্যক্তি, যাদের গলায় শেকল বা লোহার হাসুলি পরানো থাকবে, ওরাই হবে দোযখবাসী, সেখানেই থাকবে তারা, চিরদিন ।' (আয়াত-৫) ‘তিনিই তো সেই সত্ত্বা যিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান, যা দেখে তোমাদের ভয় লাগে, আবার আশারও সঞ্চার হয়, তিনি সৃষ্টি করেন পানি বোঝাই মেঘ এবং তীর প্রশংসা ও কৃতিত্বের কথা ঘোষণা করতে গিয়ে মেঘ গর্জে ওঠে, ভীত সন্ত্রস্ত থাকে তারই ভয়ে আর তিনিই বজ্রপাত ঘটান, অতপর যাকে খুশী তাকে তিনি ক্ষতিগ্রস্ত করেন .......... " বিশ্ব সৃষ্টির এ পাতাটা তিনি তুলে ধরছেন যাতে ওই হতভাগা জাতির বিষয়টি তুলে ধরে মানুষের মধ্যে বিস্ময় সৃষ্টি করেন যারা আল্লাহর অস্তিত্ব সম্পর্কেই তর্ক বিতর্ক করে এবং তার সাথে অন্য কাউকে অংশীদার বানাতে চায়। অথচ তার প্রভুত্ব, কর্তৃত্ব, ক্ষমতা ও আধিপত্যের নযির www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।