কণ্ঠে মানুষকে জানাতে থাকেন, কোনো মাবুদ (বাদশাহ, মনিব, আইনদাতা) আল্লাহ ছাড়া নেই, জবরদস্ত বাদশাহ, একচ্ছত্র অধিপতি; আর সকল মানুষকেই তাঁর কাছে ফিরে যেতে হবে, হয় বেহেশত, না হয় দোযখ, কোনো একটাতে যেতেই হবে। আর সেই পরকালই হচ্ছে সকল সত্যের বড় সত্য, যা মোশরেকরা স্বীকার করতে চায় না এবং এই বিশ্বাস তারা সম্মিলিতভাবে ধরে রাখতে চায়... এ জন্যই আল্লাহ পাক চান যেন তার রসূল ওদের ওই লাগাম ছাড়া ইচ্ছার পায়রবী না করেন। ওরা চায় তিনি সত্যের মধ্য থেকে কিছু গোপন করে যান অথবা এর ঘোষণা দিতে বিলম্ব করেন, তাহলেই ওরা তীকে মেনে নেবে এবং তার ওপর খুশী হয়ে যাবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে সতর্ক করা হচ্ছে, যদি তিনি ওদের কাছে নমনীয় হন, ওদের প্রবৃত্তির অনুসরণ করেন এবং তীর কাছে সঠিক জ্ঞান এসে যাওয়ার পরও যদি ওদের কথামত চলতে শুরু করেন, তাহলে অবশ্যই তীকে আল্লাহ তায়ালা কঠিনভাবে পাকড়াও করবেন। আল্লাহর দিকে দাওয়াতদানকারীদের জন্যে এবং আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে হয়েছে এবং এখনও মোকাবেলা করতে হচ্ছে, তাদের কর্মপদ্ধতি বরাবর একটিই ছিলো । এর মধ্যে পুনরায় চিন্তা ভাবনা করার বা এজতেহাদ করার কোনো অধিকার আল্লাহর বান্দাদের নেই, কোনোক্ৰমেই এ ব্যাপারে শৈথিল্য দেখানো জায়েয নয়৷ তাদের কর্তব্য হচ্ছে, প্রকাশ্যভাবে এবং বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর দ্বীনের দাওয়াত জনগণের কাছে পৌছে দেয়া, এ মহাসত্যের কোনো একটা অংশও গোপন না রাখা, কোনো যুক্তিতেই বিলম্ব না করা, তাতে পথ যতো কন্টকাকীর্ণ হোক না কেন, যতোই বিপদের ঝুঁকি থাকুক না কেন! আল্লাহর দ্বীনের কোনো অংশ গোপন করা বলতে দ্বিধা করা বা বিলম্বিত করা উদ্দেশ্য । এটা মোটেই কোনো হেকমত বা বুদ্ধিমত্তার দাবী নয়। কারণ পৃথিবীর তাগুত (ক্ষমতাধর বিদ্রোহী শক্তি) এ দ্বীনের প্রচার প্রসার পছন্দ করে না, অথবা যারা প্রকাশ্যভাবে এ দ্বীনের ঘোষণা দেয় তাদের কষ্ট দেয়। অথবা এ দ্বীনের ধারক বাহক হওয়ার কারণে তাদের বিরোধিতা করে, অথবা তারা ষড়যন্ত্র করে নিজের স্বার্থের জন্যে অথবা দাওয়াতদানকারীর স্বার্থের জন্যে আর এর কোনোটাই জায়েয নয়। অর্থাৎ দাওয়াতদানকারীরা দ্বীনের মৌলিক বিষয় গোপন করে যাবে অথবা সঠিক কথা বলতে বিলম্ব করবে, অথবা কোনো প্রতীকী উদাহরণ দেয়া বা চারিত্রিক, ব্যবহারিক, সাংস্কৃতিক অথবা মনস্তাত্বিক এমন কিছু গ্রহণ করা জায়েয নয় যার দ্বারা আল্লাহদ্রোহী শক্তিবর্গ নমনীয় হয়ে যায় এবং তাদের ক্রোধ প্রশমিত হয় যদিও তারা আল্লাহর একত্ব । সার্বভৌমত্ব ও মালিকানা স্বীকার করে নেয়। এরপর আল্লাহরই আনুগত্য করতে হবে, তীর কথামত চলতে হবে, তাও যদি স্বীকার করে এবং একমাত্র তার সামনে নতি স্বীকার করে ও তীর হুকুম মেনে নেয় । এটা অবশ্যই এই বিশ্বাস খহণ ও তা বাস্তবায়িত করার জন্যে এক আন্দোলনের জীবন্ত ব্যবস্থা; আল্লাহর দিকে আহ্বান জানানোর জীবন ব্যবস্থা, যেমন আমাদের সব মানুষের নেতা মোহাম্মদ (স.) আল্লাহর হুকুমে অবিরাম দাওয়াতী কাজ করে গেছেন। সুতরাং আল্লাহর দিকে আহ্বানকারীর পক্ষে এ পথ পরিত্যাগ করা কিছুতেই চলবে না। আর তার জন্যে নবী (স.)-এর পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিও গ্রহণ করা চলবে না। আমরা এই কর্তব্য পালন করলেই আশা করতে পারবো যে, আল্লাহ তায়ালা তার দ্বীন বাস্তবায়িত করার পথ রচনা করে দেবেন। VW. UOIKTIUU. ULOSSDOL CO
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।