এরপর খেয়াল করলে আমরা দেখতে পাই, সঠিক পথে চলার জন্যে এবং ইসলামের স্বচ্ছ আকীদা বুঝার জন্যে কিছু অত্যুজ্বল চিহ্ন । আল কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থা গড়ে ওঠেছে এই আকীদা বিশ্বাসের ওপরেই । এখন এসব পথ চিহ্নগুলো জানার হক আদায় হবে যদি আমরা ওই হক পথে টিকে থাকি এবং জীবনের সর্বক্ষেত্রে আমাদের কর্তব্যসমূহ পালন করি। হায়, আমরা আত্মগর্বী মানুষ, কেন এমন হয় না যে, এ সূরার মধ্যে বর্ণিত কথাগুলো সঠিকভাবে আমাদের মনে দাগ কাটবে এবং আমরা যে সময়টা জীবনে পেয়েছি তার সঠিক ব্যবহার করে জীনকে বাঞ্ছিত সমাপ্তির পর্যায়ে পৌছে দেবো । সূরাটির মধ্যে বর্ণিত বিভিন্ন রহস্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা ওই সকল উজ্জ্বল পথচিহ্নের দিকে ইশারা করেছি । কাজেই আশা করি, আমরা সাধ্যমতো এমন কিছু পদক্ষেপ নেবো, যা আমাদের সুদীর্ঘ পথ চলার কাজে সহায়ক হবে আর আল্লাহ তায়ালাই আমাদের প্রকৃত সহায় । নিশ্চয়ই সূরাটির শুরু, এর মধ্যে আলোচিত বিভিন্ন বিষয় এবং এতে যেসব বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সে সব কিছু একত্রিত করে চিন্তা করলে আমরা দেখতে পাবো যে, এর মধ্যে বর্ণিত বিষয়গুলোর বেশীর ভাগই আমাদেরকে জানাচ্ছে, এ সূরাটি রসূলুল্লাহ (স.)-এর মকন্ধায় অবস্থানকালের শেষের দিকে অবতীর্ণ হয়েছে। কোনো কোনো রেওয়ায়াতে একে মাদনী সূরা বলে উল্লেখ করলেও আমরা তা মেনে নিতে পারি না এ জন্যে যে, এর মধ্যে মোশরেকদের তরফ থেকে শক্তি ক্ষমতার প্রমাণস্বরূপ বার বার অলৌকিক কিছু নিদর্শন দেখানোর . দাবী জানানো হয়েছে। মক্কার কোরায়শরাই যেহেতু রসূল (স.)-কে অস্বীকার করছিলো, তার নবুওত অমান্য করার জন্য নানা প্রকার বাহানা তালাশ করছিলো, অলৌকিক নিদর্শন দেখানোর দাবী জানাচ্ছিলো । এ জন্যে সূরাটি মক্কী হওয়াটাই ছিলো স্বাভাবিক । তারা রসূলুল্লাহকে বার বার সেই আযাব নিয়ে আসার জন্যে জলদি করছিলো যার ভয় তিনি তাদের দেখাচ্ছিলেন। এসব সত্যের পথে তার দৃঢ়ভাবে টিকে থাকার পরীক্ষা করছিলো। এ সকল পরীক্ষার মোকাবেলায় রসূলুল্লাহ ('ল.) সত্যের দিকে দৃঢ়তার সাথে আহবান জানিয়েই চলেছিলেন, আল্লাহর একত্ব ও সার্বভৌমত্ব তাদের বুঝানোর জন্যে প্রাকৃতিক দিকগুলোর দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন এবং বার বার ওইগুলোর দিকে তাকাতে বলছিলেন এবং তাকাতে বলছিলেন তাদের নিজেদের অস্তিত্বের দিকেও; আরও তাদের দৃষ্টি ফেরানোর চেষ্টা করছিলেন অতীতের সে সকল জাতির দিকে, যাদের ওপর গযব নাযিল হয়েছিলো এবং এলাকার পর এলাকা ধ্বংস করে দেয়া হয়েছিলো । প্রাকৃতিক বিষয়াদি থেকে নিয়ে মানবেতিহাস ও তাদের নিজেদের মধ্যে লুকায়িত ংখ্য রহস্যাদির দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করে এসবের সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করতে তিনি তাদের আহ্বান জানাচ্ছিলেন, যেহেতু এসব কিছুই গভীর রহস্যে ভরা ৷ এসব উদাহরণ পেশ করে রসূলুল্লাহ (স.) তাদের বলিষ্ঠভাবে জানাচ্ছিলেন যে, অবশ্যই একমাত্র এই কেতাবই সত্য । এই কেতাবই কেয়ামত পৰ্যন্ত বিশ্ব মানবকে সঠিক পথে এগিয়ে নেয়ার জন্য অবতীর্ণ হয়েছে। এ কেতাব অস্বীকার করা, একে মিথ্যা সাব্যস্ত করার অপচেষ্টা, এর প্রভাববলয়কে সীমাবদ্ধ করার প্রয়াস, এর দাওয়াত গ্রহণে বিলম্ব করা এবং এর দিকে দাওয়াতদান বাধাগ্রস্ত ও কঠিন বানিয়ে দেয়ার তৎপরতা- এসব কিছু মিলে ওই মহাসত্যকে থামাতে পারবে না, এর আলোর ছটা থেকে মানুষকে বেশী দিন দূরে রাখা যাবে না, এর সম্মোহনী আকর্ষণ থেকে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।