যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

দেবেন। আর এভাবে যখন আল্লাহ তায়ালা তাদের হতাশার দিন ঘনিয়ে আনার ফয়সালা করে ফেলবেন, তখন সেই সিদ্ধান্ত রদ করার মতো আর কেউ থাকবে না, আর এটা নিশ্চিত, অবশ্যই খুব শীঘ্র এটা হতে চলেছে ।(১) ! এরশাদ হচ্ছে, ‘ওরা কি দেখছে, আমি সর্বশক্তিমান আল্লাহ, চতুর্দিক থেকে ওদের ভূমি কেউ নেই; আর আল্লাহ তায়ালা অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী ৷’ অতীতের লোকদের থেকে ওরা বেশী ষড়যন্ত্রকারী নয়, নয় তারা আরও বেশী পলিসিবাজ..... কিন্তু তাদেরও আল্লাহ তায়ালা পাকড়াও করেছেন, তিনিই সকল চক্রান্ত নস্যাৎকারী এবং অপতৎপরতা সামাল দেয়ার যোগ্য ও সর্বোত্তম ব্যবস্থাপক । ‘আর ওদের পূর্ববর্তীরা বহু ষড়যন্ত্র করেছে, আল্লাহ তায়ালাও উত্তম ব্যবস্থা গহণকারী, তিনি জানেন যা প্রত্যেক ব্যক্তি উপার্জন করে এবং শীঘ্রই কাফেররা জানতে পারবে কার জন্যে রয়েছে আখেরাতের পরিনণতি ৷’ রেসালাত প্রতিষ্ঠিত করার কথা দিয়ে, এভাবে শুরু ও শেষ এই দুই প্রান্তের সম্মিলন ঘটেছে সুরাটির মধ্যে । আর আল্লাহ তায়ালা তীর সম্পর্কে নিজের সাক্ষ্যদানকেই যথেষ্ট বানিয়েছেন। EEE আর তিনিই তো সেই সত্ত্ব যার কাছে এ কেতাব এবং অন্যান্য কেতাব সম্পর্কে পুরোপুরি জ্ঞান রয়েছে। এরশাদ হচ্ছে, আর কাফেররা বলে, তুমি কোনো রসূল নও; বলো, তোমাদের এবং আমার মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ তায়ালাই যথেষ্ট; আর তার কাছেই রয়েছে আল কেতাবের জ্ঞান !' স্বরা রা’দ-একর সার সংক্ষেপ এখন সূরাটির আলোচনা সমাপ্তি পর্যায়ে এসে গেছে। যা কিছু ইতিমধ্যে আমরা সূরাটির মধ্যে দেখতে পেয়েছি তাতে আমাদের কাছে মনে হয়েছে, এ সূরাটিতে মানুষের মনের পর্দায় ভেসে ওঠবে সৃষ্টির বহু রহস্য । এর মধ্যে উল্লেখিত সৃষ্টি রহস্যাবলী আমাদের অন্তরে গভীরভাবে রেখাপাত করেছে, আর পরিশেষে আমাদের অন্তরকে টেনে নিয়ে গেছে এ কথার দিকে যে, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ । সূরাটি শুরু হয়েছিলো এ কথা দিয়ে এবং শেষও হচ্ছে এ একই কথার ওপরে । আর দুনিয়ার যতো ঝগড়া- সবই এই কথা মানা না মানার ওপর । এরপর আর কোনো কথা থাকে না (২) (১) এ আয়াতাংশের নির্দিষ্ট অর্থ এটাই সে সব বাজে অর্থ নয় যা কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যাকারীরা করে চলেছে। তারা বলছে, এ আয়াতের মধ্যে পৃথিবীর কিনারাগুলো কেটে যাওয়ার কথা বলতে বুঝানো হয়েছে উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলে যে ভাংগন সব সময়ই চলছে, এ কথার অর্থ সেটা হতে পারে, অথবা নিরক্ষীয় অঞ্চলের মাটির মধ্যে অনেক সময় ফাটল ধরে সেটা হতে পারে। এই ধরনের অনেক বাজে কাল্পনিক কথা বলা হয় । আল কোরআনের বর্ণনার মধ্যে আলোচ্য বিষয়টি পরিষ্কার বুঝা যায়। সুতরাং যারা এই আয়াত বুঝতে গিয়ে জটিলতা অনুভব করবে, তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং বৈজ্ঞানিক বাজে তর্ক বিতর্কে লিপ্ত না হয়ে কোরআনের প্রাসংগিক অর্থ বুঝে তৃপ্ত হওয়া বাঞ্ছনীয় । (২) আলোচ্য আয়াতে আন্পাহর এই যে কথা- ‘অমান ইন্দাহু ইলমুল কেতাব’'-এর তাফসীরে কোনো কোনো রেওয়ায়াতে বলা হয়েছে- এ কথা হচ্ছে, আহলে কেতাবদের মধ্য থেকে যারা ঈমান এনেছিলো তাদের কথা। তারা বলেছিলো, এ হচ্ছে আল কোরআন । আল্লাহ তায়ালাও তাদের স্বীকৃতির সাক্ষ্য দিতে গিয়ে ইতিপূর্বে বলেছেন, ‘আর যাদের আমি কেতাব দিয়েছিলাম, তারা খুশী হয় সেসব জিনিসের জন্যে যা তোমার কাছে নাযিল হয়েছে তোমার রবের কাছ থেকে ৷ মন্ধায় থাকাকালে এ ঘটনা ঘটেছিলো, মদীনাতেও ঘটেছিলো আহলে কেতাবদের এই খুশী হওয়ার ঘটনা । এই রেওয়ায়াতগুলোর প্রতিপাদ্য বিষয় আমরা অস্বীকার করতে পারি না, যেহেতু আয়াতটির উদ্দেশ্য এটিই ৷ ১৩ সুর্ধা আর ক্লা”’দ ১৯৫ সারা ১৩ সনতিল ত www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।