যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তারপর তিনি অতীতের কেতাবের মধ্য থেকে যেটুকু অকার্যকর বলে মুছে ফেলতে চেয়েছেন এবং পরবর্তীকালের জন্য প্রয়োজনীয় মনে করে যা রাখতে চেয়েছেন তা রেখেছেন, আর তীর কাছেই তো রয়েছে আসল কেতাব (যা পাঠিয়েছেন সেসব তো ওই আসল কেতাব থেকেই গৃহীত!) যখন যেখানে যতোটুকু দরকার তিনি বুঝেছেন, পাঠিয়েছেন। কোথায় কতোটুকু দেয়া প্রয়োজন তা তিনিই জানেন, সেভাবেই দিয়েছেন এবং পরবর্তাকালের জন্যে যেটুকু প্রয়োজন সেটুকু রেখেছেন, অপ্রয়োজনীয় মনে করে হয়তো কিছু কিছু তিনি মুছেও দিয়েছেন। এসব ব্যাপারে একমাত্র তিনিই সর্বময় ক্ষমতার মালিক । তার এই নিয়ন্ত্রণ কাজে কারো কোনো হাত নেই, কারো আপত্তি জানানোরও কোনো অধিকার নেই । আবার রসূল (স.)-এর জীবদ্দশায় আল্লাহ তায়ালা তার প্রেরিত কিছু কিছু অংশ ফেরত নিয়েছেন, অথবা তীর ইন্তেকাল পর্যন্ত যা রাখার তা রেখেছেন, এই কিছু তুলে নেয়া এবং কিছু রাখার কারণে আল্লাহর ইচ্ছা পূরণ হতে কোনো অসুবিধা হয়নি, রেসালাতের কাজে এবং আল্লাহ্‌ তায়ালার প্রভুত্ব বিস্তারের কাজে কোনো পার্থক্য আসেনি ৷ তাই এরশাদ হচ্ছে, ‘আর (হে রসূল), তোমাকে যা দেবো বলে ওয়াদা করেছি তার থেকে কিছু দেখিয়ে দেই, অথবা তোমাকে যদি মৃত্যু দিয়ে দেই (তাতে তোমার তো কোনো অসুবিধা নেই) তোমার কাজ হচ্ছে পৌছে দেয়া । আমার কাজ হচ্ছে হিসাব নেয়া ৷” দ্বীন প্রতিষ্ঠার আন্দোন্সনের শতিপ্রকৃতি এ চূড়ান্ত কথা জানিয়ে দেয়ার পর দাওয়াতের প্রকৃতি ও দাওয়াতদানকারীদের কাজ সম্পর্কে আর কোনো জটিলতা থাকে না । 'দাঈ ইলাল্লাহ’- আল্লাহর পথে আহবানকারী যারা আছে তারা প্রত্যেক পরিবেশে ও প্রত্যেক পর্যায়ে তাদের বুঝমতো দাওয়াতী কাজ চালিয়ে যাবে। আল্লাহ তায়ালা যতোটুকু চাইবেন ততোটুকুই তারা করতে পারবেন। এর বেশী শত চেষ্টা করলেও তারা কিছু করতে পারবেন না । এ জন্যে আন্দোলনের কাজ চালাতে গিয়ে তাদের ব্যস্ত হওয়ার কিছু নেই বা তারা ব্যর্থ হয়ে যাচ্ছে, একথা মনে করাও ঠিক নয়। সাধ্যানুযায়ী চেষ্টা করা সত্তেও যখন তারা দেখবে তাদের কাজের গতি মন্থর হয়ে যাচ্ছে, কাজের প্রচার প্রসার আশানুরূপ হচ্ছে না বা বিজয়ের কোনো আশা বহু দূরেও দেখাচ্ছে না এবং পৃথিবীর বুকে দ্বীনের পতাকা সমুন্নত করার প্রয়াসীদের প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনাও নযরে পড়ছে না, সে অবস্থায় তাদের বিচলিত হওয়ার কিছুই নেই । তারা তো দাওয়াতদানকারী মাত্র এবং তাদের পরিচয় আল্লাহর কাছে দাওয়াতদানকারীই রয়েছে ও থাকবে । আল্লাহর শক্তিশালী হাত অবশ্যই সময়মতো সক্রিয় হয়ে ওঠবে এবং দাওয়াতের প্রভাব অবশ্যই আশেপাশে ছড়িয়ে পড়বে । আল্লাহর এই মযবুত হাতই অভাবমুক্ত ও শক্তিশালী জাতিদের তীর কাজ করানোর জন্যে এগিয়ে নিয়ে আসবেন ঠিক সেই মুহূর্তে, যখন এই (সত্য বিরোধী) জাতির অহংকার সীমা ছাড়িয়ে যাবে, কুফরীর কাজ চূড়ান্ত পর্যায়ে পৌছুবে এবং সর্বত্র তারা অশান্তি ও নৈরাজ্য ছড়িয়ে দেবে, তখন তাদের শক্তি সামর্থ, সরঞ্জাম সব কিছু তিনিই তাদের প্রয়োজনের তুলনায় কম হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন এবং তাদের আবদ্ধ করে দেবেন পৃথিবীর একটি নির্দিষ্ট ভূখন্ডের মধ্যে, আর তাদের মহাশক্তিধর ও তাদের সীমাহীন সাম্রাজ্য বিস্তৃতির পর তিনি তাদেরকে তাদের সব কিছুকে একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে সংকুচিত করে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।