(স্বাধীনভাবে) এর তর্জমা ও তাফসীর করা চলবে না, যাতে তর্জমা ও তাফসীরের মধ্যে কোনো মতভেদ দেখা দিলে এর মূল ভাষার সাথে মিলিয়ে নেয়া যায়। এর জন্যেই আল্লাহ তায়ালা জানিয়েছেন, ‘আর এমনি করেই আমি মহান আল্লাহ নাযিল করেছি একে আরবী বিধান হিসাবে ৷' তোমার কাছে ‘এল্ম’ (সঠিক জ্ঞান) এসে যাওয়ার পর যদি তুমি ওদের লাগামহীন প্রবৃত্তির অনুসরণ করো তাহলে জেনে রেখো, তোমার জন্যে থাকবে না আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু বা অভিভাবক এবং কোনো বাচানেওয়ালা ৷’ অতএব, নিশ্চিত ও ধ্রুব সত্য যে, যা তোমার কাছে এসেছে তাই-ই চূড়ান্ত সত্য, তাই-ই চূড়ান্ত জ্ঞান, আর বিভিন্ন দলের লোকেরা তাদের যেসব মনগড়া কথা বলছে, যেসব কথার পেছনে কোনো সঠিক যুক্তি বা সর্বখাহ্য কোনো দলীল নেই, অথবা নেই কোনো নিশ্চিত জ্ঞান । রসূলুল্লাহ (স.)-কে সতর্ক করতে গিয়েই কথাটা বলা হয়েছে, যেন তিনি কোনো সময়, কারো কোনো কথায় নমনীয় না হয়ে যান। কারো কথা বা মত অনুযায়ী দ্বীনের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয় । এমন কি রসূল (স.) নিজেও দ্বীনের কোনো কিছু পরিবর্তন করার অধিকার রাখেন না, অবশ্য রসূল (স.)-এর জন্যে এর প্রশ্বই আসে না৷ যেহেতু তিনি তো নিজেকে আল্লাহর অনুগত বান্দা বলেই জানেন এবং সর্বতোভাবে আল্লাহর অনুগত ও সর্বোচ্চ বিশ্বস্ত বলেই আল্লাহ তায়ালা তাকে বিশ্ববাসীর পরিচালক বানিয়েছেন এবং এতো বড় দায়িত্ব দিয়েছেন যা আর কাউকে দেননি । এক্ষেত্রে সর্বোপরি কথা হচ্ছে, তীর প্রাণ আল্লাহর হাতেই নিবদ্ধ ৷ আর যখন এ প্রশ্ব তোলা হয় যে, তিনি তো একজন মানুষ । এর জবাবে প্রথম কথা হচ্ছে, যতো রসূল প্রেরিত হয়েছেন সবাই মানুষই ছিলেন। তাই এরশাদ হচ্ছে, ‘আর আমি মহান আল্লাহ অবশ্যই তোমার পূর্বে বহু রসূল পাঠিয়েছি এবং তাদের দিয়েছি স্ত্রী | পরিবার পরিজন ৷’ আবার যখন এ প্রশ্ব তোলা হয় যে, তাকে তো কোনো মোজেযা বা অলৌকিক কোনো ক্ষমতা দেয়া হয়নি, তো এর জওয়াব হচ্ছে, এ বিষয়টিতে তার বলার কিছু নেই ।, যেহেতু তিনি নিজে তো কোনো কিছু আনেননি ৷ কোনো ক্ষমতা তার নয়, এটা পুরোপুরি আল্লাহর ব্যাপার । তিনি নিজেই বলছেন, ‘কোনো রসূলের কোনো সাধ্য নেই আল্লাহর হুকুম ছাড়া কোনো নিদর্শন দেখানোর, কোনো মোজেযা বা অলৌকিক ক্ষমতা প্রদর্শন করার ৷’ কোনো অলৌকিক ক্ষমতা (মোজেযা) দেয়ার প্রয়োজন হলে অথবা আল্লাহ তায়ালা চাইলে তিনি নিজেই তার ব্যবস্থা করেন। আবার এ প্রশ্ন যখন তোলা হবে যে, এ রসূল ও তার পূর্ববর্তী রসূলগণের মধ্যে ছোটখাট অনেক বিষয়ে যে মতভেদ আছে এর কারণ কি এবং আহলে কেতাবদের কাছে যেসব কেতাব আছে সেগুলোর সাথে আল কোরআনের মিল নেই কেন? এর জওয়াব হচ্ছে, ‘প্রত্যেক যামানার জন্যে কেতাব এসেছে এবং এটাই হচ্ছে শেষ কেতাব ৷’ এ বিষয়ে আল্লাহর কথা, ‘প্রতিটি সময়কালের জন্যে কোনো না কোনো কেতাব প্রেরিত হয়েছে। এ কেতাবের মধ্য থেকে আল্লাহ তায়ালা যেটুকু ইচ্ছা মুছে ফেলেন এবং যেটুকু তিনি চান কায়েম রাখেন, আর (চূড়ান্ত কথা হচ্ছে) তীর কাছেই রয়েছে মূল কেতাব !' যিলালশ ১১তম ২৫ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।