দেখেছে তা হচ্ছে ‘তাওহীদ’, অর্থাৎ আল্লাহ তায়ালাই একমাত্র সৃষ্টিকর্তা এবং তিনিই সর্বশক্তিমান, তিনিই সব কিছুর মালিক, বাদশাহ, আইনদাতা ও শাসনকর্তা । একমাত্র তার সামনেই মাথা নত করতে' হবে এবং তার হুকুমমতোই জীবন যাপন করতে হবে। সকল কেতাবের মধ্যেই তকদীর সম্পর্কে কথা বলা হয়েছে। এসব কথা বিবেচনায় তারা দেখতে পাচ্ছে, সকল কেতাবধারী জাতি একই পরিবারের অন্তর্ভুক্ত । এ বুঝ পেয়ে তারা খুশী হয়ে গেছে এবং ঈমান আনার জন্যে ব্যস্ত হয়ে পড়েছে। খুশী হওয়া বলতে এখানে বুঝানো হয়েছে, সত্যের সন্ধান পেয়ে তাদের সুন্দর অস্তর পরিতৃপ্তি লাভ করেছে আর তাদের মনটা আরও বড় হয়ে গেছে এটা দেখে যে, এ নতুন কেতাব তো তাদের কেতাবের কথাগুলোকেই সত্যায়িত করছে। ‘আবার ওই সব দলের মধ্যে কোনো কোনোটা এ কেতাব অস্বীকারও করছে।' ওইসব দল বলতে আহলে কেতাব ও মোশরেকদের বিভিন্ন দল উপদল বুঝানো হয়েছে। এখানে ঠিক কোন দলটি অস্বীকার ও তুচ্ছ তাচ্ছিল্য করছে তা বলা হয়নি। কারণ উদ্দেশ্য হচ্ছে, যারা এ কেতাবকে উপেক্ষা করছে তাদের কথার জওয়াব দান করা । ‘বলো, অবশ্যই আমাকে নির্দেশ দেয়া হয়েছে যেন আমি একমাত্র আল্লাহর এবাদাত করি (নিরংকুশভাবে একনিষ্ঠতার সাথে আল্লাহর হুকুম মেনে চলি) এবং তীর সাথে কাউকে শরীক না করি (তার শক্তি ক্ষমতায় অন্য কাউকে তার সমকক্ষ না জানি) ৷’ অর্থাৎ নিরংকুশ ও নিঃশর্ত আনুগত্য করতে হবে একমাত্র তার এবং তার (হুকুম পালন করার) দিকেই মানুষকে ডাকতে হবে। আর একমাত্র তার কাছেই সবাইকে ফিরে যেতে হৃবে। রসূলুল্লাহ (স.)-কে নির্দেশ দেয়া হয়েছিলো সেসব ব্যক্তির কাছে ইসলামের পূর্ণাংগ জীবন বিধান পেশ করতে, যারা আল কোরআনের কোনো কোনো কথা মানতে অস্বীকার করছিলো । কারণ তাদের জানানো প্রয়োজন ছিলো যে, ইসলাম গ্রহণ করা, কোরআন মানা এবং রসূল (স.)-কে মানলেই শুধু হবে না; বরং এটা মানতে হবে যে, মোহাম্মদ (স.) গোটা মানব জাতির জন্যে প্রেরিত হয়েছেন এবং তিনি এনেছেন সমগ্র মানব জাতির গোটা জীবনের জন্যে সকল দিক থেকেই পূর্ণাংগ এক ব্যবস্থা । একমাত্র এ ব্যবস্থাই পূর্ণাংগ, অর্থাৎ এ কেতাবই সকল মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে। অতএব, সবাইকে এ কেতাবের মধ্যে বর্ণিত সকল ব্যবস্থা মেনে নিতে হবে । যেহেতু এ কেতাব আল্লাহর প্রেরিত, যেহেতু মোহাম্মদ আল্লাহর হুকুমেই এ কেতাবের মধ্যে বর্ণিত নির্দেশাবলী তীরই শেখানো পদ্ধতিতে বাস্তবায়িত করছেন, এ জন্যে এ পদ্ধতির সবটুকুই নির্ভুল, সবটুকুই গ্রহণ করতে হবে; এর কোনো এক অংশ বাদ দেয়া বা কোনোটা ক্রুটিপূর্ণ মনে করার কোনো অধিকার নেই কোনো মানুষের । আরও বুঝতে হবে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার প্রতিটি বিধান অন্যান্য বিধানের সাথে এমনভাবে সম্পৃক্ত যে, সবগুলো বিধান বাস্তবায়িত করলেই এর সোন্দর্য, মাহাত্ম্য, এর কার্যকারিতা এবং এর সার্বিক সুফল পাওয়া যাবে। অন্যথায় বাঞ্ছিত ফল পাওয়া সম্ভব নয়। কাজেই আহলে কেতাবদের কাছে এ মহান দ্বীনের পূর্ণাংগ ছবিটা পেশ করতে বলা হয়েছে, তাতে যে মানবে মানবে, আর যে না মানবে তার জন্যে কিছুই করার নেই । আরও জানাতে বলা হয়েছে, এ কেতাবের মাধ্যমে যে পূর্ণাংগ জীবন ব্যবস্থা মানুষকে দেয়া হয়েছে তাই-ই হচ্ছে আল্লাহর সর্বশেষ হুকুম, তীর হুকুম সম্বলিত এ গ্রন্থ সর্বশেষ আসমানী কেতাব হিসাবে এসেছে এবং এ কেতাব এসেছে স্বয়ং আল্লাহর কাছে থেকে আরবী ভাষায় সুতরাং এ কেতাবের নিজস্ব ভাষা আরবীতেই পঠিত ও প্রচারিত হতে হবে। অর্থ বুঝার ও বুঝানোর জন্যে এর তর্জমা ও তাফসীর হতে থাকলে কোনো সময় এর মূল ভাষা বাদ দিয়ে অন্য কোনো ভাষায় www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।