‘মোত্তাকীদের জন্যে আল্লাহ তায়ালা যে জান্নাতের ওয়াদা দিয়েছেন তার উদাহরণ হচ্ছে, EE এমন মনোরম বাগিচা যার পাদদেশে প্রবাহমান থাকবে ছোট ছোট নদী, এ বাগিচার ফলমূল খাদ্য খাবার কখনও শেষ হয়ে যাবে না, এর সুশীতল ছায়ারও কোনো অবসান হবে না !' এ জান্নাতের ভোগ সামগ্রী ও আরাম আয়াসের চিত্র এভাবে আঁকা হয়েছে- অনন্ত অসীম ওই জীবনের জন্যে প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্য সম্ভার থাকবে সেখানে চিরদিন । এ অফুরস্ত ফলমূল ও যাবতীয় নেয়ামতের আশ্বাস বাণী মোমেনদের জন্যে এ জীবনের দুঃখ কষ্ট ও সংকট সমস্যার বোঝা লাঘব করে দেয়, ছড়িয়ে দেয় মনের পর্দার ওপর পরম প্রশান্তি । যাবতীয় দুঃখ কষ্ট, যা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত পাপাচারীদের জন্যে নেমে আসবে, তার বিপরীতে আল্লাহভীরু নেক লোকদের জন্যে সকল প্রকার চিরস্থায়ী নেয়ামতভরা জান্নাতের আশ্বাস রয়েছে। পরিশেষে ওই জান্নাত এবং এ আযাব ওদের ও এদের জন্যে রয়েছে নির্ধারিত অবধারিত- এর কোনো নড়চড় নেই । এরশাদ হচ্ছে, ‘তাকওয়া যারা অবলম্বন করেছে তাদের পরিণতি হচ্ছে ওই জান্নাত, আর কাফেরদের পরিণতি হচ্ছে দোযখ ৷” তাওহীদ ও ক্সেসান্লাত আলোচনার ধারায় এগিয়ে চলেছে ওহী ও তাওহীদ একই সাথে । এ দু'টি বিষয়ের বর্ণনা তুলে ধরা হয়েছে কোরআন ও রসূল (স.) সম্পর্কে আহলে কেতাবদের দৃষ্টিভংগির । রসূলকে জানানো হয়েছে, তার কাছে যা কিছু নাযিল হয়েছে তাই-ই হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত কথা এবং এ কথাও সুস্পষ্ট করে দেয়া হয়েছে যে, এ কেতাব কোনো নতুন কথা আনেনি; বরং অবিকল সেসব কথা সেসব শিক্ষাই এনেছে যা নিয়ে এসেছিলো পূর্ববর্তী কেতাবসমূহ, আর (পূর্ববর্তী কেতাবগুলো পরিবর্তিত হওয়ার কারণে) এটাই হচ্ছে চূড়ান্ত কেতাব, (সব কিছু ছেড়ে) এর দিকেই সবাইকে ফিরে আসতে হবে, যেহেতু মানুষ কর্তৃক পরিবর্তিত ও ভুলে ভরা সংস্করণগুলো থেকে সকল যুক্তিতে বেশী গ্রহণযোগ্য একই শিক্ষা সম্বলিত এই আল কোরআন যা আল্লাহ কর্তৃক সকল মানুষের হেদায়াতের জন্যে প্রেরিত ও অনুমোদিত হয়েছে এবং যিনি নাযিল করেছেন এই কেতাব, সেই মহান আল্লাহ্ কর্তৃকই অন্য সকল কেতাব নাকচ ও পরিত্যক্ত হয়েছে। এ কেতাবে বর্ণিত এই মহান দ্বীন গোটা মানবমন্ডলীর জন্যে আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা । এ মহান কেতাবে পূর্ববর্তী কেতাবসমূহের মধ্যে নাযিল করা সকল জরুরী বিষয়গুলো সন্নিবেশিত করা হয়েছে এবং |' বাদ দেয়া হয়েছে সেগুলো, যেগুলো আল্লাহ তায়ালা নিজেই বাদ দিতে চেয়েছেন। সুতরাং রসূল মোহাম্মদ (স.)-কে অবশ্যই সে কথার ওপর থাকতে হবে যা আল্লাহ তায়ালা তার ওপর নাযিল করেছেন। তিনি কিছুতেই ছোট-বড় যে কোনো বিষয়ে আহলে কেতাবদের খেয়াল খুশীর আনুগত্য করতে পারেন না। এখন ওরা যদি কোনো নিদর্শন দেখাতে বলে, তো ওদের সাফ সাফ বলে দিতে হবে, নিদর্শন বা মোজেযা প্রদর্শন আল্লাহর নিজের ব্যাপার, তীর (রসূলের) কাজ হচ্ছে শুধুমাত্র পৌছে দেয়া । ‘আর যাদের, আমি মহান আল্লাহ দিয়েছিলাম কেতাব ....... এখন তোমার দায়িত্ব হচ্ছে শুধু পৌছে দেয়া, আর আমার কাজ হচ্ছে হিসাব নেয়া ৷’ (আয়াত ৩৬-৪১) অবশ্য আহলে কেতাবদের মধ্যে সত্যবাদী ও সত্যপস্থী একটি দল আছে, সে দলটি তাদের দ্বীনের ওপর নিষ্ঠার সাথে টিকে আছে। এ দলটি তাদের দ্বীনের মূল বিষয়গুলো এ মহান কেতাব আল কোরআনের মধ্যে পাচ্ছে, তারা দেখতে পাচ্ছে তাদের নিজেদের কেতাবে এবং অন্যান্য যেসব আসমানী কেতাব তারা অধ্যয়ন করেছে, সবগুলোর মধ্যে সাধারণভাবে যে বিষয়টি তারা | ১৩ সূরা আন রা’ল ০১৯১১) পারা ১৩ মনখিল ৩ | www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।