‘বরং, কাফেরদের কাছে তাদের ওই ষড়যন্ত্রমূলক কথাটাকে সুন্দর করে তোলা হয়েছে, আর যাকে আল্লাহ তায়ালা সঠিক পথে চলতে দেন না, তার জন্যে কোনো পথপ্রদর্শক নেই ৷' এখন সমস্যা হচ্ছে যে, এ সব মানুষ আল্লাহর নবীকে এবং তার আনীত আল্লাহর কেতাবকে অস্বীকার করেছে এবং ঈমানের দলীল প্রমাণসমূহ গোপন করে রেখেছে, আর তারা নিজেদের মনকে সত্যের পক্ষে যাবতীয় দলীল প্রমাণ গ্রহণ করা থেকে ইচ্ছাকৃতভাবে দূরে সরিয়ে রেখেছে। যার কারণে তাদের সম্পর্কে আল্লাহর নিয়ম অনুযায়ী ফয়সালা হয়ে গেছে। তাদের মন সত্য সন্দর্শনে বঞ্চিত হয়ে যাওয়ায় এবং সত্যের অনুভূতি পর্যন্ত হারিয়ে ফেলায় তাদের জানাচ্ছে যে, তারা সঠিক পথেই আছে; আর তারা সত্য বিরোধিতায় যে তৎপরতা চালাচ্ছে এবং সত্যের বাতি চিরতরে নিভিয়ে দেয়ার জন্যে যে চক্রান্ত করছে তা কোনো অন্যায় কাজ নয়; বরং তারাই সঠিক কাজ করছে । অর্থাৎ তারা এতোদূর অভিশপ্ত হয়ে গেছে যে, তাদের বিবেক মরে গেছে এবং প্রকৃতি প্রদত্ত সত্যানুভূতিরূপ নেয়ামত থেকে তারা সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে গেছে। এইভাবে তারা সাফল্যের সঠিক পথ থেকে বহু বহু দূরে সরে গেছে, সুতরাং তাদের আর কেউ হেদায়াত করতে পারবে না; কারণ গোমরাহীর কারণ যারা সৃষ্টি করবে তাদের ওপর আল্লাহর নিয়ম চালু হওয়া বন্ধ থাকবে না। এসব সত্যবিমুখ অন্তর, যারা সত্য থেকে ফিরে গেছে, তাদের জন্যে নির্ধারিত হয়ে গেছে সর্বপ্রকার আযাব, একথা দ্বারা বুঝা গেলো, তাদের এ জীবনে নানা প্রকার দুঃখ আঘাত স্পর্শ করেছে আর সরাসরি আযাব তাদের ওপর নাযিল না হলেও নিকটবর্তী এলাকাসমূহে যখন কোনো শাস্তি নেমে এসেছে, তখন প্রতি মুহূর্তে ওই শাস্তি এদিকেও আসার আশংকায় অন্তর প্রাণ তাদের সদা-সর্বদা পেরেশান হয়ে থেকেছে এসব যদি নাও হয়, ঈমান থাকার ফলে যে শাস্তি, যে নিশ্চিন্ততা মনের মধ্যে বিরাজ করে, তার থেকে বঞ্চিত হওয়ার কারণে মনের মধ্যে যে অস্থিরতা বিরাজ করে তা তাদের স্বাচ্ছন্দ্য নষ্ট করে দেয়, তাদের আহার নিদ্রা সব কিছুর ওপর বিরূপ প্রভাব ফেলে, জীবন তাদের যেন এক নিষুর বিড়ম্বনা হয়ে যায়। সর্বোপরি রয়েছে, এ জীবন শেষে তারা কোথায় যাবে সে চিন্তা, কি হবে, সেখানেও নেই সান্তনা, নেই কোনো আশা ভরসা, নিজেদের কৃতকর্মের কারণে অন্তরের মধ্যে কোনো দাবী পয়দা হয় না; বরং শুধু হতাশা আর হতাশার দীর্ঘশ্বাস তাদের ঘিরে রাখে একথাই বলা হয়েছে নীচের আয়াতাংশে, | আর অবশ্যই আখেরাতের আযাব (কষ্ট ও শাস্তি) আরও কঠিন ৷' মানুষের দুশ্চিন্তা ও পরপারের যিন্দেগীতে কি হবে তার কোনো সীমা পরিসীমা করতে না কেউ ৷’ অর্থাৎ, তার পাকড়াও যখন এসে যাবে তখন একটু দরদ একটু সহানুভূতির কথা শোনানোর জন্যে কেউ এগিয়ে আসবে না । যখন তাদের ওপর আযাব নাযিল হয়ে যাবে তখন কোথাও কেউ ওপরে যাদের কথা বলা হলো এদের বিপরীত দ্বিতীয় দল হচ্ছে মোত্তাকী (আল্লাহভীরু) লোকদের দল । এই মোত্তাকী গোষ্ঠী ঈমান ও যাবতীয় নেক কাজ করার মাধ্যমে নিজেদের আল্লাহ্ প্রদত্ত কষ্ট থেকে দূরে সরিয়ে রেখেছে, তারা নিরাপদ হয়ে গেছে আযাব থেকে; বরং এসব নিরাপত্তার উর্ধ্বে তাদের জন্যে রয়েছে জান্নাত, যার ওয়াদা আল্লাহ তায়ালা তাদের দিয়েছেন।
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।