কাহিনীতে রকমারি মানবিক দুর্বলতা, এমনকি যৌন আবেগের মুহূর্তটাকেও নিখুঁতভাবে চিত্রিত করা হয়েছে বটে এ ক্ষেত্রে কোন বাস্তব অবস্থা মোটেই বিকৃত করা হয়নি, কিন্তু সুস্থ ও স্বাভাবিক নৈতিক পরিমন্ডল বিষিয়ে তুলতে পারে এমন অশ্লীল বিবরণ দেয়া হয়নি, যাকে বিংশ শতাব্দীর জাহেলিয়াতের দৃষ্টিতে ‘বাস্তবতা’, 'স্বাভাবিকতা’ নামে আখ্যায়িত করা হয়। সত্যের কতো গভীরতা ও কতো শালীন বাস্তবতা থাকলে কেসসা কাহিনী এতো চমকপ্রদ হতে পারে, তা এই সূরায় স্পষ্ট হয়ে ওঠেছে। ব্যক্তিত্ব ও পরিস্থিতির বিভিন্নতা এবং বৈচিত্র্য সত্তেও একটা পূর্ণাংগ অথচ চমকপ্রদ, পরিচ্ছন্ন ও শালীন কাহিনী উপহার দিয়েছে সূরা ইউসুফ ৷ প্রথমে দেখা যাক হযরত ইউসুফের ভাইদের পরিচিতি কিভাবে এ সূরায় তুলে ধরা হয়েছে। তাদের প্রধান বৈশিষ্ট্য হলো, তারা এতো বেশী হিংসুটে ছিলো যে, ভ্রাতৃহত্যা যে একটা বীভৎস, ঘৃণ্য ও বিরাট অপরাধ, সে ধারণাই তাদের বিবেক থেকে প্রায় মুছে গিয়েছিলো উপরস্তু এমন একটা ‘আইনগত ছুতো’ও তারা পেয়ে গিয়েছিলো যা তাদের ওই অপরাধ থেকে অব্যাহতি দিতে পারে। আল্লাহর বিশিষ্ট নবী হযরত ইয়াকুবের ছেলে, হযরত এসহাকের পৌত্র ও হযরত ইবরাহীমের প্রপৌত্র হওয়ার কারণে তাদের মধ্যে যে ধর্মীয় পরিবেশ বিরাজ করছিলো এবং তাদের চিন্তায়, আবেগে ও এঁতিহ্যে ওই পরিবেশের যে ছাপ ছিলো, তার পরিপ্রেক্ষিতে এ হত্যাকান্ডটা যাতে যুক্তিসংগত প্রমাণিত হয় এবং এর বীভৎসতা যাতে হালকা হয়, সে জন্যে তারা মনস্তাত্বিকভাবে একটা যুক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করছিলো । তাদের এ পরিচিতি সূরার আয়াত নং ৭ থেকে আয়াত নং ১৮ পর্যন্ত আলোচিত হয়েছে। এরপর কাহিনীর প্রতিটি পর্যায়ে আমরা তাদের মধ্যে এই একই চারিত্রিক বৈশিষ্ট্য পুরোমাত্রায় বহাল দেখতে পাই । অনুরূপভাবে তাদের মধ্যকার বিশিষ্ট একজনের আচরণও কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম দেখতে পাই । তিনি তাদের ইউসুফের ভাইকে সাথে করে আনার নির্দেশ দেয়ার পর তারা যখন তাকে নিয়ে এলো, তখন তারা তাকে চিনতেই পারলো না । তারা ভাবলো, এ তো হচ্ছেন মিসরের প্রধানমন্ত্রী। তার কাছে তারা কেনান থেকে এসেছে দুর্ভিক্ষের সময় গম কিনতে । এই সময় আল্লাহ হযরত ইউসুফের জন্যে কৌশল তৈরী করলেন তার ভাইকে তাদের কাছ থেকে রেখে দেয়ার । তার পণ্যসম্ভারের মধ্যে রাজার পানপাত্র পাওয়া গেছে এ অজুহাতে তাকে রেখে দেয়া হলো । এই কৌশল দেখে এবং এর পশ্চাতের রহস্য বুঝতে না পেরে তাদের মনে ইউসুফ বিরোধী পুরনো বিদ্বেষ মাথাচাড়া দিয়ে ওঠলো। তারা বলে ওঠলো, “ও যদি চুরি করে থাকে তবে তাতে আর বিস্ময়ের কী আছে? ইতিপূর্বে ওর ভাই ইউসুফও ' (আয়াত ৭৭) অনুরূপভাবে তারা যখন তাদের পিতা হযরত ইয়াকুবের মনে বৃদ্ধ বয়সে পুনরায় আঘাত দিলো, তখনও তাদের একই চরিত্র বহাল দেখা গেলো । তারা যখন দেখলো, তাদের পিতা আবারো ইউসুফের জন্যে অধীর হয়ে ওঠেছেন, তখন বৃদ্ধ বয়সে তার মনোকষ্টের কথা বিবেচনায় আনা তো দূরের কথা, তাদের মনে আগের সেই হিংসা পুনরায় জেগে ওঠলো । ইয়াকুব (আ.) তাদের কাছ থেকে দূরে চলে গেলো এবং বললো, ‘হায় আফসোস ইউসুফের জন্যে । তার চোখ দুটো মর্মযাতনায় সাদা হয়ে গেল এবং সে ছিলো মর্মাহত ৷’ তারা বললো, ‘আল্লাহর কসম, সমন হংযুফের করান করতে করছে অরণদ্র ভুয় যারে অথবা মরেই যাবেন ৷’ (আয়াত ৮৪ ও ৮৫) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।