যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী যিন্সালিত্ব কোরআন অতএব, প্রত্যেক ব্যক্তিকেই একথা ভালো করে বুঝে নিতে হবে যে, তার সমস্ত কাজ দেখাশুনা করার জন্যে সদা সর্বদা এক অতন্দ্র প্রহরী দীড়িয়ে আছে এবং যখন যা কিছু সে করছে সবই তার দৃষ্টিতে ধরা পড়ছে। তিনি কে? অবশ্যই তিনি আল্লাহ ছাড়া কেউ নন। অন্য কারো এ ক্ষমতা নেই যে, সৃষ্টিকুলের প্রত্যেকের প্রতিটি কাজ দেখতে পাবে এবং রেকর্ড করে রাখতে পারবে। এ কথা যদি প্রকৃতপক্ষে মানুষ বুঝত তাহলে কি তার গোটা দেহ কাপতে থাকতো না? আল কোরআন যেভাবে কথাটা ব্যক্ত করেছে তাতে পাঠকের হৃদয়ে এভাবে দাগ কাটে এবং সমঝদার পাঠক ভয়ে কাঁপতে থাকে । এখন দেখতে হবে, আপনি আমি আমরা কয়জন মানুষ এমন আছি যারা আল কোরআন অধ্যায়ন করেছি, কয়জন বুঝে পড়ছি এবং কয়জন আছি আমরা এ হিসাব করি যে, আল্লাহ তায়ালা সদা-সর্বদা আমাদের কাজের তদারক করছেন এবং তীর কাছে হিসাবের সেই মহাদিনে সব কিছুর পুংখানুপুংখরূপে হিসাব দিতে হবে, আমাদের কয়জনের শরীরে আল্লাহর তদারকির অনুভূতি কম্পন সৃষ্টি করে । আসলে আধুনিকতা আমাদের গোটা অস্তিত্বের ওপর যে প্রভাব ফেলে চলেছে তার থেকেও অনেক অনেক বেশী আল্লাহর তদারকির অনুভূতি আমাদের মধ্যে থাকা প্রয়োজন । এটাই কি ঠিক? মানুষ কি মনে করে তাদের সকলেই কারো নযরে আছে? তাই যদি হবে তাহলে কেমন করে তারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানায়? এতে বুঝা যায়, মুখে তারা যাই বলুক না কেন তাদের বাস্তব কাজ সাক্ষ্য দিচ্ছে যে, তারা আল্লাহর অস্তিত্ব, তার তদারকি এবং তাঁর কাছে হিসাব দিতে হবে এসবের কোনোটাই সঠিকভাবে বিশ্বাস করে না। ‘আর বানিয়ে নিয়েছে তারা আল্লাহর জন্যে বহু অংশীদার ৷’ ‘প্রত্যেক ব্যক্তি যা কিছু উপার্জন করছে (ভালো বা মন্দ), তার ও তার সেসব উপার্জন তিনি তদারক করে চলেছেন প্রতি মুহূর্তে; তার থেকে কোনোটা দূরে সরে যায় না এবং কোনোটা হারিয়েও যায়না ৷ ' ‘বলো, ওদের নাম বলো!’ ওরা অজানা, অচেনা- ওরা বিস্বৃতির গহবরে লুকায়িত নাম ওদের ছিলো এক সময়ে, কিন্তু ওদের কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে, ওদের নেই কোনো নাম-নিশানা। পৃথিবীর আর দশ জনের মতো ওরা বিস্মৃতির সাগরে ডুবে গেছে। ‘অথবা তোমরা কি জানাচ্ছো তাকে এমন কিছু এই পৃথিবীর মধ্যে, যার খবর তীর কাছে নেই? ছিঃ! ভাবতে কি তোমাদের লজ্জা হয় না, তোমরা মানুষ, তোমরা কি এমন কিছু যা আল্লাহ্‌ তায়ালা জানেন না? তোমরা কি জানতে পারছো যে, পৃথিবীতে কতো শত সার্বভৌম ক্ষমতার মালিক আছে, আর তারা আল্লাহর জ্ঞানের বাইরে রয়েছে? এটা একটা প্রলাপ ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে ওরা এর কল্পনা করতেও সাহস করে না, এতদসত্ত্বেও তারা বর্তমানের ভাষায় কথা বলছে । অথচ আল্লাহ্‌ তায়ালা বলছেন যে, সকল ক্ষমতার মালিক তো একজনই হতে পারে। ভাগাভাগি হলে তো আর সকল ক্ষমতার মালিক হওয়া গেলো না । ওরা বলে, ওরা আল্লাহকে ভয় করে, তবুও আরও কেউ ক্ষমতাধর আছে বলে ওরা দাবী করে। ‘অথবা ওরা বাহ্যিক ভাসাভাসা ও জেনে বুঝে অসার কথাবার্তা বলছে’ ওইসব মাবুদদের কথা ওরা ভাসাভাসাভাবে বলছে, ওদের এসব বাজে কথার পেছনে কোনো দলীল নেই । তাহলে কি ওই মেকী মাবুদের কথা যা ওরা বলে একটা বাজে কথা, যা মানুষ এমনিতেই বলে- যে কথার পেছনে নেই কোনো যুক্তি, নেই কোনো প্রমাণ । এই বাজে কথাটি পরবর্তী কথা দ্বারা ঘৃণাভরা শব্দে প্রত্যাখ্যান করা হচ্ছে, | ১৩ সুরা আর ব্া'ল ০১৯৮৯১ পারা ১৩ অনযিল ৩ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।