যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

যিনি নিজেই তাদের সকল নেয়ামত দান করেছেন এবং তাদের নির্ধারিত জীবন যাপন শেষ না হওয়া পর্যন্ত বাচিয়ে রাখার ওয়াদা করেছেন। কাজেই যতো অন্যায় ও বাড়াবাড়িই তারা করুক না কেন, উক্ত মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা বেঁচে থাকবেই । এটাই আল্লাহর ওয়াদা । ‘নিশ্চয়ই, আল্লাহ তায়ালা তীর ওয়াদা খেলাফ করেন না৷’ তাদের জীবন সমাপ্ত হওয়ার জন্যে নির্ধারিত যে সময় রয়েছে তা যখন আসার তখন তা আসবেই, ওয়াদা করা সময়ে আসবেই আসবে এর মধ্যে কোনো সন্দেহ নেই । আজ বিভিন্ন উদাহরণ আমাদের সামনে হাযির আছে এবং অতীতের জাতিসমূহের কর্মকান্ড, সত্য বিরোধিতা ও তার পরিণতির বিবরণের মধ্যে বর্তমানের জাতিসমূহের জন্যে বহু শিক্ষাও রয়ে গেছে। রয়েছে হুশিয়ারী এবং তাদের সতর্ক হওয়ার সময় দেয়ার কথা । এরশাদ হচ্ছে, ‘আর তোমার পূর্বে বুহু রসূলকে উপহাস বিদ্বূপ করা হয়েছে, সে সময় আমি কাফেরদের কিছু দিনের জন্যে ঢিল দিয়েছি, তারপর তাদের পাকড়াও করেছি (এবং চূড়ান্ত আযাব দান করে নিশ্চিহ্ন করে দিয়েছি, দেখো) কেমন হয়েছে তাদের পরিণতি ' এ এমন একটা প্রশ্ন, যার জওয়াবের প্রয়োজন নেই । যে পরিণতি তাদের হয়েছে, সে সম্পর্কে বহু যুগ ধরে পার্ম্মবর্তী ও পরবর্তাকালের লোকদের মাঝে আলোচনা হতে থেকেছে। এরপর দ্বিতীয় যে বিষয়টি উত্থাপিত হয়েছে তা হচ্ছে শরীকদারদের বিষয় (যাদের আল্লাহর শক্তি-ক্ষমতায় অংশীদার বানানো হয়েছে) । ওদের বিষয়ে সূরার প্রথম অধ্যায়ে একইভাবে কিছু ইংগিত করা হয়েছে। ঘৃণাপূর্ণ বা তীর্যকভাবে কথাটা এখানে তোলা হয়েছে। কারণ আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান এটা কে না দেখছে- এতদসত্তেও তার ক্ষমতায় অপর কাউকে অংশীদার বানাতে চাওয়াটা কত বড় অপরাধ তা যে কোনো লোকই বুঝতে পারে। এজন্যে তাদের বলা হচ্ছে, এ দুনিয়ায় তারা যা করে করুক এবং দুনিয়াটাকে মনের মতো ভোগ করে নিক । এ সময়টা পার হয়ে গেলেই দুনিয়াতেই এই মিথ্যা রচনাকারীদের জন্যে নির্ধারিত আযাবের ছবি তাদের সামনে ভেসে ওঠবে। তারপর তো রয়েছে আখেরাতের আযাব যা হবে আরও সাংঘাতিক আরও কঠিন। এ আযাব সংঘটিত হবে মোত্তাকীদের সাক্ষাতে, যারা নিরাপদ অবস্থানে এবং শান্তিতে থাকবে। প্রত্যেক ব্যক্তি (ভালো মন্দ) যা কিছু উপার্জন করেছে তার ওপর দৃষ্টি রাখার মতো সদা সর্বদা কে দাড়িয়ে আছে? (কেউ নয়, আল্লাহ ছাড়া ৷) ওরা আল্লাহর ক্ষমতার সাথে যাদের অংশীদার খাড়া করেছে- (তারা কি পারবে এ কাজ করতে?) নেই ওদের জন্যে আল্লাহর (আক্রোশ) মোত্তাকীদের জন্যে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে এমন বাগিচা, যার নীচু ও পাশ দিয়ে ছোট ছোট নদী প্রবাহিত হতে থাকবে, যার মধ্যে ফলমূল ও খাদ্যবস্তু থাকবে সব সময়েই এবং ছায়াও থাকবে চিরস্থায়ীভাবে । যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলেছে, সেসব জান্নাতী পরিণতিতে পাবে এ বাসস্থান আর কাফেরদের পরিণতি হবে দোযখ আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা প্রত্যেক ব্যক্তির ওপর পরিদর্শক, তিনিই প্রত্যেক ব্যক্তির ওপর সদা-সর্বদা কড়া দৃষ্টি দিয়ে রেখেছেন। গোপনে বা প্রকাশ্যে যে যা করছে সবই তার নখদর্পণে রয়েছে, কিন্তু আল কোরআনে আল্লাহর এই তদারকির কথাটা এমন চমৎকারভাবে বলা হয়েছে যা শোনার সাথে সাথে মনের ওপর দাগ কেটে যায় এবং ভয়ে মানুষের গা কাপতে থাকে । তাহলে কে সেই সত্বা যে প্রত্যেক ব্যক্তির উপার্জনের ওপর তদারকি করার জন্যে সদা-সর্বদা অতন্ত্র প্রহরীর মতো দীড়িয়ে আছে? [ত সুনান ন্মন্দ _ ক www.boikitab.blogspot. com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।