মানুষের সুস্থ বুদ্ধির ওপর ভীষণভাবে চেপে বসে ছিলো, তার স্বাভাবিক যুক্তি বুদ্ধি ও চিন্তাশক্তিকে রহিত করে রেখেছিলো যা অজ্ঞানতার সেই কঠিন পর্দা অপসারিত করেছে যার অন্ধকার আবরণে ঢাকা থাকায় (বিবেকবর্জিতভাবে) মানুষ মানুষের গোলামী করেছে, সৃষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির পায়ে লুটিয়ে পড়ে মানবতাকে লাঞ্চিত করেছে। তারপর এ পবিত্র কালাম এসে অগণিত অসংখ্য মানুষের মুর্দা দিলকে যিন্দা করেছে, এটা ছিলো মরা মানুষকে বাচিয়ে তোলা থেকে আরও অনেক কঠিন-এসব মুর্দা দিল নিয়ে কতো কতো আত্মগর্বা অহংকারী জাতি গাছপালা, পশু পাখি ও মাটি-পাথরের গড়া মূর্তির বেদীমূলে অবলীলাক্রমে আত্মনিবেদন করেছে, কিন্তু আল কোরআন এসে হিংস্র-নিষ্ঠুর ও বর্বর আরববাসীর অশান্ত উচ্ছংখল ও দুঃসহ জীবনের মোড় ফিরিয়ে দিয়েছে। এ কঠিন ও অভূতপূর্ব পরিবর্তন আসা কিসের দ্বারা সম্ভব হয়েছে, কিসে কোন সে সোনার কাঠির ছোয়া পাপাচারী হঠকারী জাতির চিন্তা চেতনার মোড় ঘুরে গেলো? কিসে তাকে অজ্ঞানতার অন্ধত্ থেকে সাদরে তুলে এনে সোনার মানুষে পরিণত করলো, কিসের প্রচন্ড আঘাতে ওই নিকষ কালো জাহেলিয়াতের পর্দা ছিন্ন ভিন্ন করে স্বর্ণযুগের সূচনা করলো? নয় কি সে এই মহামোহিনী গ্রন্থের সুমধুর বাণী, নয় কি তা এ পাক কালামের ছায়াতলে গড়ে ওঠা সাহাবায়ে কেরামের বলিষ্ঠ পদধ্বনি, নয় কি তা নবীকুল শিরোমণির পরিচালিত ও প্রতিষ্ঠিত বিশ্ব মানবতার জীবন বিধান ও সকল প্রকার গোলামী থেকে চূড়ান্তভাবে মুক্তি পাওয়ার মহাবাণী? অবশ্যই, এ পাক কালাম ঘুমন্ত মানবতাকে জাগিয়ে তুলেছে, তাদের চোখের ধাধা অপসারিত করেছে, তাদের ভুলে যাওয়া ইতিহাস স্বরণ এবং যিন্দা করে দিয়েছে, তাদের মুর্দা দিলকে জীবন্ত করে দিয়েছে। ‘বরং সব কিছুই আল্লাহর, তিনিই মালিক সকল সৃষ্টির ।' কোরআন নাযিল হওয়ার সময়কাল শেষ হয়ে যাওয়ার পর পরবর্তীকালে যদি কোনো জাতির অন্তর কোরআনের কথায় প্রভাবিত না হয়, সে অবস্থায় সেই মোমেনরা, যারা আল কোরআনের বিস্ময়ের কিছু থাকবে না, তখন তাদের পক্ষে এ বিষয়টিকে আল্লাহর হাতে ছেড়ে দেয়াই হবে বরং ভালো । আল্লাহ তায়ালা চাইলে সকল মানুষকে একই প্রকার যোগ্যতাসম্পন্ন করতে পারতেন এবং চাইলে সবাইকে হেদায়াত দিতে পারতেন, যেমন ফেরেশতামন্ডলীর সবাইকে সঠিক পথপ্রাপ্ত বানিয়েছেন, কিন্তু তিনি তা চাননি, সবাইকে একইভাবে হেদায়াত করেননি এবং তার হুকুম বলে সবার জন্যে হেদায়াত গ্রহণ বাধ্যতামূলকও বানাননি; বরং তিনি যে বিশেষ উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন তার জন্যে তাকে এভাবে মযবুতও করেননি । অতএব, মোমেনদের কর্তব্য হচ্ছে আল্লাহর হুকুম পালন করার জন্য মানুষদের আহ্বান জানাতে থাকা । আর যখন আল্লাহ তায়ালা পূর্ববর্তী কোন কোন উম্মতকে শাস্তি দিতে গিয়ে একেবারে মূলোৎপাটিত করে ছেড়েছেন, মুহাম্মাদুর রসূল (স.)-এর আগমনের পর কোনো উন্মতকে ওইভাবে ধংস করবেন না বলে যখন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, তখন তারা গ্রহণ করুক আর নাই করুক, তাদের দাওয়াত দিয়েই যেতে হবে। ‘অথবা তাদের বাড়ীর কাছাকাছি আযাব নাযিল হবে '' ওপরের কথা দ্বারা আল্লাহ তায়ালা বুঝাতে চাইছেন যে, তোমরা তাদের ভীত সন্ত্রস্ত করে রাখ এবং ছেড়ে দাও তাদের যেন তারা আযাবের ভয়ে পেরেশান হয়ে থাকে এবং যে কোনো মুহূর্তে আযাব এসে যাবে- সদা সর্বদা এই অস্থিরতার মধ্যে কালাতিপাত করে। ‘চলতে থাকুক তাদের এই অবস্থা তাদের সম্পর্কে আল্লাহর চূড়ান্ত ফয়সালা না আসা পর্যন্ত ৷’ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।