যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অবশ্যই এটা স্পষ্ট কথা যে, তোমাকে আমি মহান আল্লাহ পাঠিয়েছি যাতে করে তুমি ওদের কাছে এই কোরআন পড়ে শোনাও, পড়ে শোনাও এই মহাবিস্ময়কর, সদা সর্বদা পঠিতব্য মহাগ্রন্থ আল কোরআন, এখন ওদের দাবী অনুযায়ী যদি এই কোরআন দ্বারা পাহাড়কে চালিয়ে দেয়া হতো, কোন যমীনকে খন্ডিত করে দেয়া যেতো, অথবা যদি কোন মৃতকে যিন্দা করে তোলা হতো, তাহলে হয়তো ওদের বিবেচনায় এ গ্রন্থ বৈশিষ্ট্যমন্ডিত বা প্রভাব বিস্তারকারী হতো, কিন্তু তবুও ওদের দাবী শেষ হয়ে যেতো না এবং ওরা ঈমানও আনত না (যেমন করে পূর্ববর্তী উম্মতদের এমন বহু নিদর্শন দেখানো সত্তেও তারা ঈমান আনেনি এবং চেয়ে দেখো এসব কথার বাস্তব সাক্ষী আহলে কেতাবরা এখনও বর্তমান রয়েছে) ৷ এ মহা পবিত্র ভাষণ যিন্দা দিল জনগণের কাছে এসেছে । এতদসত্তেও যদি ওরা এ পাক কালামের ডাকে সাড়া না দেয় তাহলে বুঝতে হবে, ওদের সম্পর্কে মোমেনদের হতাশ হওয়ার সময় ঘনিয়ে এসেছে; তবুও মিথ্যা দোষারোপকারী এবং কালামুল্লাহকে মিথ্যা সাব্যস্তকারী দলের লোকদের দাওয়াত দিতে থাকতে হবে যতোদিন না তাদের ওপর আল্লাহর আযাব নাযিল হওয়ার ওয়াদা সত্যে পরিণত হয়। এরশাদ হচ্ছে, ওয়াদা খেলাফ করেন না ।' (আয়াত-৩১) অবশ্য এটা বাস্তব সত্য কথা, কোরআন দ্বারা পাহাড় সঞ্চালন করা, যমীনকে খন্ডিত করা বা মুর্দাকে যিন্দা কন্মা থেকেও আরো বড় কাজ সংঘটিত হয়েছে। নবী কারীম (স.) যখন কোরআনুল কারীম পড়েছেন, এই পঠনই শ্রোতাদের মনে এমন গভীরভাবে রেখাপাত করেছে, এমন প্রবলভাবে আন্দোলিত করেছে তাদের হৃদয়কে যে, যে কোন শ্রোতাই প্রভাবিত হয়েছে । যারা একবার খেয়াল করে এ পাক কালাম শুনেছে, তারা আর এর প্রভাববলয় থেকে সরে যেতে পারেনি- আকণ্ঠ পান করেছে এবং অমিয় সুধা ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে। এভাবে এই কোরআনের আওয়ায এবং এর শিক্ষা পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছে- সৃষ্টি করেছে মানবেতিহাসে নতুন এক অধ্যায় । মহাগ্রন্থ আল কোরআনের এটা নিজস্ব ও অনবদ্য এক বৈশিষ্ট্য । এ বৈশিষ্ট্য নিহিত রয়েছে এর দাওয়াত ও হৃদয়গ্রাহী ব্যাখ্যার মধ্যে, এ বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে এর আলোচ্য বিষয়াবলীর মধ্যে এবং বাস্তব জীবনে এর প্রয়োগের মধ্যে । অবশ্যই এ পাক কালাম অভিনব বৈশিষ্ট্যমন্ডিত ৷ অলৌকিক শক্তি প্রভাব ও সৌন্দর্যের ভান্ডার, এ পাক কালামের মজা সেইই পায় যার উন্নতমানের রুচি-বোধ, প্রখর আস্বাদন শক্তি, এ রহস্য ভান্ডার থেকে চয়ন করার মতো প্রবল বোধশক্তি, সত্যকে বুঝার ও দেখার মতো তীন্ষ্ম অন্তর্দৃষ্টি এবং এ মহা জ্ঞানগর্ভ কথার গভীরে পৌছানোর মতো হৃদয়ের প্রশস্ততা রয়েছে। যে উদ্দেশ্যে এ মহা বিস্ময়কর গ্রন্থ নাযিল হয়েছে তা অনুধাবন করার মতো যথাযথ যোগ্যতা তাদের রয়েছে যারাই এ পাক কালামের সাক্ষাত পেয়েছে, যাদের কর্ণকুহরে প্রবেশ করেছে এ মহাবাণী, তারা এমন এক মহা ময়দানে পরিভ্রমণ করেছে যা পাহাড়-পর্বত থেকে অনেক উন্ক্ত, অনেক বেশী প্রশস্ত । এ মহাগ্রন্থ হচ্ছে বিশ্বের অজানা অচেনা অসংখ্য জনগণের বিস্থৃত ইতিহাস, মহাকালের বুকে মুছে যাওয়া দেশের অজানা অনেক কথা। এ কালাম বহু জনপদের উত্থান পতন ও তার কারণসমূহের খবর দিয়েছে, পরিক্রমণ করিয়েছে, সীমাহীন পার্বত্যাঞ্চল ও দেশ বিদেশে, কঠিন-শিলা থেকে আরও বহু কঠিন পাথরের আবরণীতে । আর এটা সহজেই বুঝার কথা যে, সে শিলা হচ্ছে সেই জগদ্দল পাথর, যা যুগের পর যুগ ধরে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।