যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

করার কারণে অন্য কারো পরওয়া করে না এবং সম্পূর্ণ নিরুদ্ধিগ্ন হয়ে যায়; এ জন্যেই আল্লাহ হা, আল্লাহর স্মরণেই নির্লিপ্ত ও প্রশান্ত হয়ে যায় মন ৷’ এহেন আল্লাহমুখী ও আল্লাহনির্ভর জনগোষ্ঠীই হচ্ছে আল্লাহর দিকে রুজুকারী, তারা আল্লাহকে স্মরণ করার কারণেই পরিতৃপ্ত নিশ্চিন্ত হতে পারে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামীন তাদের শেষ পরিণতি সুন্দর করে' তোলেন এবং যতো বেশী তারা আল্লাহর দিকে ঝুঁকে থাকবে এবং যতো বেশী জীবনের কাজগুলো সুন্দর করবে, ততো বেশী তাদের হৃদয়ে নেমে আসবে নিশিস্ততা, পরিতৃপ্তি, নিরুদ্ধিগনৃতা ও নির্ভাবনা। তাই এরশাদ হচ্ছে, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের জন্যই রয়েছে সম্মান, সৌন্দর্য ও সুন্দর পরিণতি । I ‘তুবা’ কুবরা-র সম পদবাচ্য, যার অর্থ দাড়ায় প্রাধান্য, মান সন্ত্রম বা প্রভাব-প্রতিপত্তি। আল্লাহর দিকে রুজুকারী যারা, দুনিয়ায় তাদের মান সম্মান (যা মরণের পরে টিকে থাকে) বাড়ার সাথে সাথে আন্লাহ রাববুল আলামীন তাদের গ্যারান্টি দিচ্ছেন যে, তাদেরই জন্যে রয়েছে উত্তম ও চমৎকার প্রত্যাবর্তন স্থান । ; অপরদিকে যারা ‘নিদর্শন নিদর্শন’ করে পাগল তারা জীবনে শাস্তি পায় না, পায় না তৃপ্তি, স্থিরতা, নিশ্চিন্ততা ও ঈমানের মজা । হয়রান পেরেশান হয়ে তারা জীবনভর আল্লাহর শক্তি ক্ষমতার নিদর্শন দেখার জন্যে দাবী করে ফেরে এবং বার বার দাবী করে আলৌকিক শক্তি ও মোজেযা দেখানোর ৷’ হে রসূল আমার, এমন তো নয় যে, তুমিই প্রথম এ শিক্ষা নিয়ে এসেছো, যার কারণে ওদের কাছে এটা একটা নতুন বা অভিনব জিনিস মনে হতে পারে। ইতোপূর্বে কতো জাতি এসেছে গেছে এবং এসেছে তাদের কাছে বহু রসূল । এতদসত্তেও যদি ওরা তোমার কথায় কান না দেয়, অবজ্ঞাভরে তোমার থেকে দূরে সরে যায়, সে অবস্থায় তোমার কাজ হচ্ছে আল্লাহর ওপর তাওয়াক্কুল করা । তাই এরশাদ হচ্ছে, ‘এমনি করে তোমাকে পাঠিয়েছি, আমি মহান আল্লাহ, একটি জাতির মধ্যে গুজরে গেছে ইতিপূর্বে বহু বহু জাতি, যাতে করে তুমি পড়ে শোনাও তাদের কাছে কেতাব, যা আমি মহান আল্লাহ পাঠিয়েছি তোমার কাছে ওহীস্বরূপ, কিন্তু তারা অস্বীকার করছে দয়াময় আল্লাহকে ৷ বলো (হে রসূল,) তিনি আমার প্রতিপালক, নেই তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, সর্বময় কর্তা, বাদশাহ আইনদাতা আর কেউ, তার ওপরেই ভরসা করেছি আমি এবং তার কাছেই রয়েছে সবার প্রত্যাবর্তনস্থল ৷ ক্কাফেরূদের আচকরূণ ও কোরআনের বৈশিষ্ট্য রয়েছে চতুর্দিকে, যার স্মরণেই অন্তরে নেমে আসে পরিতৃপ্তি ও নিশ্চিন্ততা এবং তার মেহেরবানীর কথা মনকে ছেয়ে ফেলে ৷ সুতরাং হে নবী আমার, তোমার দায়িত্ব হচ্ছে, শুধু তাদের নিকট সেই সব আয়াত পড়ে শোনানো, যা আমি মহান আল্লাহ নাযিল করেছি তোমার কাছে, আর এই কাজের জন্যই তো তোমাকে আমি পাঠিয়েছি । এরপর যদি ওরা তোমার কথা শুনতে ও মানতে অস্বীকার করে, তাহলে তাদের কাছে ঘোষণা করে দাও যে, তোমার ভরসা একমাত্র আল্লাহর ওপরই রয়েছে, আর (তোমার দায়িত্ব পালন শেষে) তুমি তার কাছেই ফিরে যাবে, তিনি ছাড়া অন্য কারো দিকে তোমার খেয়াল করার কোনো প্রয়োজন নেই । | >৩ সূন্থা আক্প স্লা’ল লাল ১১তম ২৪ w.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।