ধরনের দুঃখ থেকে, আর তারা মনে করে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো মন্দ তাদের স্পর্শ করতে পারবে না। বিপদ-আপদ যাই আসুক না.কেন, সে অবস্থায় তারা বিচলিত হয় না; বরং অবিচল থাকে তারা সকল প্রতিকূলতায় এবং তারই মেহেরবানীতে হেতাদায়াতের পথে থাকার কারণে, জীবন ধারণের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী লাভ করায় এবং দুনিয়া ও আখেরাতে আল্লাহর দেয়া নিরাপত্তার মধ্যে থাকায় তারা নির্লিপ্ত নিশ্চিন্ত । তাই এরশাদ হচ্ছে, হা আল্লাহর স্মরণেই (মোমেনদের) অন্তরসমূহ নির্লিপত-নিশ্চিন্ত-পরিতৃপ্ত থাকে ৷' এই নিশ্চিন্ততা ও পরিতৃপ্তি মোমেনদের অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ থাকার কারণেই সম্ভব হয়। এটাই হচ্ছে যিন্দেগীর পরিতৃপ্তি, অন্তরের গভীরে প্রোথিত থাকে এই তৃপ্তি, তারাই এটা পায় যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস বাসা বেঁধে আছে এবং তাদের গোটা অস্তিত্ব আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস (ঈমান)-এর রংয়ে এমনভাবে রঞ্জিত যে, তাদের কোনো অবস্থাই বিচলিত করতে পারে না; কাজেই তারা আল্লাহর সাথে গভীর সম্পর্কে জড়িত- এ সম্পর্ক তারা বুঝতে পারে, অনুভব করতে পারে, কিন্তু এ সম্পর্কে যারা বুঝে না তাদের কোনো ভাষা দিয়ে এ কথা তারা বুঝাতে পারে না। কারণ এটা তো কোনো কথা নয়- এটা হচ্ছে অন্তরের এক বিশেষ অবস্থা- এটা অন্তরের মধ্যেই সৃষ্টি হয়, সেখানেই এটা লালিত পালিত ও মযবুত হয়। অবশেষে এ বিশ্বাস তাকে যাবতীয় ভয়-ভীতির উর্ধ্বে তুলে তাকে নির্লিপ্ত-পরিতৃপ্ত করে দেয়- এনে দেয় তার হৃদয়ে অনাবিল শাস্তির অনুভূতি । আর তখন সে অনুভব করে যে, সৃষ্টির বুকে সে একা নয়, বান্ধববিহীন নয় । আশেপাশে ছড়িয়ে রয়েছে সৃষ্টির লীলাভূমি । সবাই তো এক আল্লাহর, তিনিই সবার সৃষ্টিকর্তা পালনকর্তা, তারই বান্দা ও অনুগত বান্দা হওয়ার কারণে সবাই তার প্রতি দরদী সহানুভূতিশীল ৷ আল্লাহর মোমেন বান্দা মযবুত করে ধরে রেখেছে সেই শক্ত রশি যা বেধে রেখেছে গোটা সৃষ্টির বস্তুনিচয়কে, যা ছড়িয়ে রয়েছে তার চতুর্দিকে, আর সবাই আল্লাহর সৃষ্টি হওয়ার কারণে সত্যবাদী ও সত্যানুসারী। এ পৃথিবীর প্রকৃতির মধ্যে কোথাও কেউ এমন হতভাগা নেই যে আল্লাহ তায়ালার সাথে তার মহব্বতের সম্পর্ক বিঘ্নিত করতে পারে। নেই পৃথিবীতে গতিশীল এমন কেউ বা এমন কিছু, যা সৃষ্টির সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে পারে কারণ তার অর্থ দাড়াবে, যে মজবুত রশি ধরে রাখার কারণে সৃষ্টিকর্তার সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠেছে, তার থেকে তাকে বিচ্ছিন্ন করা । সৃষ্টিকুলের মধ্যে এমন কেউ নেই যে জানে না, কেন এ ধরার বুকে সে এসেছে, কেন সে গতিশীল রয়েছে এবং কেন তারা জীবনে পরস্পর সহযোগিতা করে চলেছে? নেই এমন হতভাগা কেউ যে চলমান এ সৃষ্টির বুকে সৃষ্টিকুলের সবাইকে দুশমন মনে ভয় করে, কারণ তার ও সৃষ্টিকুলের সবার মধ্যে যে গোপন সম্পর্ক রয়েছে তা অবশ্যই সে অনুভব করে। আর নেই এমন কেউ যে্্র্জন মরুর বুকে নিঃসংগ ও একাকী অবস্থায় পালিয়ে বেড়াতে চায়, কোনো সাহায্যকারী ছাড়া কোনো পথপ্রদর্শক ছাড়া এবং কোন পরিচালক ছাড়া একেবারেই একাকী নিজ বুদ্ধিতে চলতে চায়, এমন কেউও নেই । জীবনে এমনও কিছু মুহূর্ত আসে যখন মানুষ নিঃসংগ ও মুখাপেক্ষীহীন হয়ে যায়, আর সে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, তাঁর সহায়তার ওপর নিজেকে সোপর্দ করে সে নিশ্চিন্ত পরিতৃপ্ত হয়ে যায়। এ সময় যতোই শক্তিশালী, যতোই দৃঢ়চেতা, যতোই শক্তি সামর্থ্যের অধিকারী সে হোক না কেন, সে বড়ই সংকট বোধ করে, সে সময় আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা ছাড়া আর কোনো উপায়ই তার থাকে না । এমন সময় একমাত্র মোমেনের হৃদয়ই আল্লাহকে স্মরণ | | ১৩ সুরা আর রা'ল (১৮৪১ পান্মা ১৩ মনখিল ৩ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।