যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তাদের সাথে তারা কথা বলতে চায় না, তাদের সম্পর্কে মোমেনদের হতাশ হতে বলে, যেসব আযাব এসেছে তা থেকে শিক্ষা নিতে বলে এবং ওই সব ঘটনা থেকেও শিক্ষা নিতে বলে যা মাঝে মাঝে তাদের মধ্যে সংঘটিত হয়েছে। ‘আর কাফেররা বলে কেন সে তার রবের কাছ থেকে কোনো নিদর্শন নিয়ে আসে না । বলো, নিশ্চয়ই আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন এবং হেদায়াত করেন তাকে যে তার দিকে মন রুজু করে। তারাই ঈমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণেই পরিতৃপ্ত হয়ে গেছে। হা, একমাত্র আল্লাহর স্মরণেই তো অন্তরগুলো পরিতৃপ্ত হয়। যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্যে রয়েছে খুশী ও সুন্দর পরিণতি ৷ ‘এমনি করেই, আমি মহান আল্লাহ পাঠিয়েছি তোমাকে এক জাতির মধ্যে যার পূর্বে বহু জাতি গুজরে গেছে। যাতে করে তুমি তাদের সেই জিনিস পড়ে শোনাও যা আমি সর্বশক্তিমান আল্লাহ্‌ তোমার কাছে নাযেল করেছি, অথচ ওরা মহা দয়াময় আল্লাহকে অস্বীকার করে। বলো, তিনিই আমার রব, তিনি ছাড়া নেই কোনো মা'বুদ, তার ওপরেই আমি ভরসা করছি এবং তার কাছেই (সবাইকে) ফিরে যেতে হবে। তাহলে বলো কেমন হবে পরিণতি? (৩১-৩২) ওদের অলোৌকিক ক্ষমতা দেখানোর জওয়াব হচ্ছে, এসব নিদর্শন দেখিয়েও যে ওদের ঈমান আনতে উদ্বদ্ধ করা যাবে,তা কখনোই নয়, আসলে আতস্তরিকভাবে তারা ঈমান আনতেই প্রস্তুত নয়। ওদের মনের মধ্যে রয়েছে অন্য কথা, এটা ওটা বলে ঈমান আনা থেকে দূরে সরে থাকা । | তাই এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই, আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে ভুল পথের দিকে এগিয়ে দেন এবং পথ দেখান তাকে যে পথ পেতে চায় ৷’ সুতরাং বুঝা গেলো, আল্লাহ তায়ালা তাদেরই সঠিক পথ দেখান যারা সে পথ পাওয়ার ইচ্ছা করে তাহলে দেখা যাচ্ছে, হেদায়াত পাওয়ার জন্যে আল্লাহর দিকে মন রুজু করাই হচ্ছে শর্ত । যে মন আল্লাহর দিকে ঝুঁকে থাকবে সেই মনের মধ্যে সঠিক “থের দিশা প্রবেশ করবে। এর দ্বারা একথাও বুঝা গেলো, যারা আল্লাহর দিকে মন রুজু করবে না, তাদের সামনে সত্যের পক্ষে হাজারো দলীল পেশ করা হোক না কেন তারা তা গ্রহণ করবে না বা গ্রহণ করতে পারবে না। সত্য পাওয়ার জন্যে যেমন নিজের মধ্যে যোগ্যতা থাকতে হবে, তেমনি সত্য পাওয়ার জন্য ইচ্ছা আগ্রহ ও চেষ্টাও শৰ্ত হিসাবে কাজ করে। আর যে অন্তরের মধ্যে কোনো ক্রিয়াই নেই, সে অন্তর সত্যপ্রাপ্তি থেকে বহু বহু দূরে পড়ে থাকে। আল্লাহর স্মরণ মোমেনের জ্বদয়ে প্রশাস্তির পরশ বুন্সিয়ে “দেয় এরপর মোমেনের সুন্দর সমুজ্জ্বল চেহারার চিত্র আকা হচ্ছে। মোমেন সে পরিতৃপ্ত ব্যক্তি যে শান্ত-শিষ্ট শান্তিপ্রিয়, সদা সর্বদা খুশী, সকল অবস্থায় অবিচল ও মহব্বতপূর্ণ। এরশাদ হচ্ছে, ‘যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে পরিতৃপ্ত হয়ে গেছে ।' পরিতৃপ্ত হয়েছে এই অনুভূতির কারণে যে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপিত হয়ে গেছে। প্রতিবেশীর সাথে মহববতের সম্পর্ক গড়ে ওঠেছে এবং তাদের দরদ মহব্বত ও সহানুভূতি প্রদর্শনের কারণে এক নিরাপত্তাবোধ তাদের মধ্যে জমে গেছে। নির্লিপ্ত নিশ্চিন্ত এই জন্যে যে, তারা একদম একাকী নয় এবং তাদের পথ কোন পেরেশানীতে ভর্তি নয়, তারা সৃষ্টির সব কিছুর ভোগ ব্যবহার করে বুদ্ধিমত্তার সাথে এবং তাদের জীবনের উদ্দেশ্য প্রত্যাবর্তনস্থল সম্পর্কে তারা সঠিক চেতনা রাখে। তারা অত্যন্ত সচেতনভাবে নিশ্চিন্ত সকল প্রকার আক্রমণ থেকে এবং সব www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।