“অপরিহার্যতা সম্পর্কে । পারকালীন সেই জীবনের চিরস্থায়ী শান্তি ও কল্যাণের কোনো কামনা তারা করেনি । তারা একথাও কোনো সময় হিসাব করেনি যে, আল্লাহ তায়ালাই রেযেক বন্টন করেন, কাউকে প্রচুর দেন, আবার কাউকে তিনি কম দেন। সুতরাং বুঝতে হবে যে, অবশ্য অবশ্যই রেযেক সবই তার হাতে এবং সকল বিষয় তিনিই সমানভাবে পরিচালনা করেন। যদি তারা আখেরাতের যিন্দেগী চাইত এবং সেই যিন্দেগীতে সফলতা লাভ করার জন্যে কাজ করতো, তাহলে তারা যে দুনিয়া থেকে বঞ্চিত হতো তা নয়, বরং আখেরাতের পুরস্কারের সাথে দুনিয়াতেও তারা কিছু না কিছু পেতো । এরশাদ হচ্ছে, ‘আল্লাহ্ তায়ালা প্রশস্ত করেন রেযেক যার জন্যে ইচ্ছা তার জন্যে এবং তিনিই সংকুচিত করেন এই রেয়েক যরি'জন্যে ইচ্ছা করেন: তান জন্যে! আর অবশ্যই আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি নগণ্য, অতি তুচ্ছ আল্লাহর পক্ষ থেকে রসূলের কাছে যা নাযিল হয়েছে তা যে সত্য সে সম্পর্কে যে জানে আর যে জানে না, এ দুই ব্যক্তির মধ্যে যে বিরাট পার্থক্য রয়েছে, তার ওপর আলোচনা ইতিমধ্যে এসে গেছে। সুতরাং এখন ওসব অন্ধ ব্যক্তি সম্পর্কে কিছু আলোচনা আসছে যারা সত্য-সন্ধিৎসু না হওয়ার কারণে সত্য সন্দর্শনে অন্ধ আর এ কারণেই তারা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আল্লাহ রাব্বুল আলামীনের অস্তিত্বের নিদর্শনাবলী দেখতে পায় না এবং তাদের কাছে আল্লাহর পাক পবিত্র এ কালামও তার পরিচয় জানার জন্যে যথেষ্ট নয়। তারা আরও নিদর্শন দেখতে চায় । এতদসম্পর্কিত | অনুরূপ কিছু বর্ণনা সূরাটির গোড়ার দিকেও এসেছে। সেখানে জানানো হয়েছে যে, রসূল (স.) আল্লাহর কোনো অলৌকিক শক্তি দেখানোর জন্য প্রেরিত হননি এবং জোর করে কাউকে শিক্ষা দেয়াও তীর কাজ নয়; বরং তিনি তো একজন সতর্ককারী মাত্র, অর্থাৎ আল্লাহকে চেনার জন্যে এবং তার ক্ষমতা জানার জন্যে প্রকৃতির মধ্যে যে অসংখ্য নিদর্শন রয়েছে, অন্তর্দৃষ্টি, সম্পন্ন যে কোনো ব্যক্তির জন্যে তাই যথেষ্ট, তবুও দুনিয়ার মায়া-মোহে পড়ে থাকার কারণে মানুষ সেগুলোর দিকে গভীর দৃষ্টিতে তাকায় না, তাকানোর সুযোগ পায় না। এ জন্যে আল্লাহ্ তায়ালা তার রসূলকে পাঠান সেসব বিষয় স্মরণ করানোর জন্যে, সেগুলোর প্রতি তাদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য এবং পরবর্তীকালে কি হবে তা ভুলে থাকার পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করার জন্যে, অলৌকিক ক্ষমতা দেখানোর এখতিয়ার তো একমাত্র আল্লাহর হাতে ৷ তিনি যখন যাকে চান দেখান, এটা তার নিজের ব্যাপার । তিনি এখানে সৃষ্টিকুলের যে বর্ণনা পেশ করেছেন তার মধ্যে হেদায়াত গ্রহণ করার জন্যে বুদ্ধির অধিকারী যারা এবং যারা তাদের বুদ্ধি কাজে লাগায়, তাদের জন্যে বিস্তর নিদর্শন রয়েছে। তিনি হেদায়াত গোমরাহীর কারণগুলো জানিয়ে দিচ্ছেন, আর তার পাশাপাশি ওইসব অন্তরের অবস্থা বর্ণনা করছেন যা আল্লাহর স্মরণে পরিতৃপ্ত হয়ে গেছে। সেসব অন্তরে কোনো দুশ্চিন্তা নেই বা ঈমান আনার জন্যে কোনো অলৌকিক ক্ষমতা প্রদর্শনের দাবীও তাদের নেই, যেহেতু তাদের নিকট আল কোরআনই হচ্ছে এক পরম বিশ্বয়- এ কোরআন অন্তরের ওপর গভীরভাবে রেখাপাত করে। এমনকি যারাই এ কোরআনের আয়াতগুলো একবার শোনে তাদের কাছে মনে হয় এ পবিত্র কালাম পড়ে ফুঁক দিলে পাহাড়গুলো এগিয়ে চলে আসবে, পৃথিবী খণ্ডিত হয়ে যাবে এবং তার মধ্যে এমন শক্তি আছে যার দ্বারা মৃত ব্যক্তিকে পর্যন্ত কথা বলানো সম্ভব, এমন সজীবতা এবং প্রাণপ্রবাহ আছে যার দ্বারা আরও বহু খেদমত পাওয়া যেতে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।