‘তারাই’ থাকবে সেই সমুন্নত স্থানে, তাদের জন্যেই রয়েছে সেসব পরম পরিণতির ঘর । তা হচ্ছে, তাদের বাস করার জন্যে চিরস্থায়ী বাগবাগিচায় পরিপূর্ণ বাসস্থানসমূহ । এইসব বাগবাগিচার মধ্যে তাদের সাথে মিলিত হবে তাদের নেককার পিতামাতা, স্ত্রী ও সন্তানরা এবং সেখানে তারা তাদের যোগ্যতা ও অধিকার নিয়েই প্রবেশ করবে, কিন্তু সেখানে সকলকেই একত্রিত করে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে এবং তাদের বন্ধু বান্ধবদেরও তাদের সাথে মিলিত করে দেয়া হবে- এটা হবে আর এক ধরনের স্বাদ, যা তাদের অন্তরের আনন্দ আরও আরও বাড়িয়ে দেবে। তাদের এই সম্মিলনে এবং পারস্পরিক সাক্ষাতের সময় তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ফেরেশতাদের আগমন ঘটবে এ আনাগোনা চলতেই থাকবে, যাদের সম্পর্কে বলা হয়েছে, ‘সকল দরজা দিয়ে তারা প্রবেশ করবে!’ এ প্রসংগের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি, ফেরেশতারা দলে দলে এসে মোমেনদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছে । এরই বর্ণনা কালামে পাকে আসছে, ‘তোমরা যে সবর করেছিলে তার জন্যে সালাম, সালাম- হাজার সালাম, বড়ই চমৎকার তোমাদের আখেরাতের এ ঘর ৷' এ হবে এক আনন্দ মেলা । যেখানে উপর্যূপরি আগমন ঘটবে ফেরেশতাদের ৷ যারা তাদের অভিনন্দন জানাতে থাকবে এবং সম্মান প্রদর্শন করবে। ক্কাকের্সদের পোয়ার্জুমি ও তাদের পক্রিণতি এর পাশেই থাকবে আর একটি দল ৷ যারা মোটেই (জীবনে) কোনো বুদ্ধির পরিচয় দেয়নি । এ বুদ্ধির সদ্ব্যবহার না করায় সেদিন তারা স্মরণ করবে। সকল ব্যাপারে তাদের অবস্থা বুদ্ধিমানদের বিপরীত হবে৷ তাই এরশাদ হচ্ছে, ‘আর যারা আল্লাহর সাথে করা ওয়াদা ভংগ করছে শক্তভাবে চুক্তি করার পর, আল্লাহ তায়ালা যে সম্পর্ক স্থাপন করতে বলেছেন সে সম্পর্ক তারা কেটে দিচ্ছে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে, তাদের জন্যে রয়েছে নিকৃষ্ট ঘর ৷ এরা আল্লাহ রব্বুল আলামীনের আইন ভংগ করে মনগড়া ব্যবস্থামতো যা খুশী তাই করে চলেছে এবং বলছে যে, তারা শ্বাশত প্রাকৃতিক আইন মানে, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রকৃতির আইন অমান্য করে আল্লাহর সাথে করা সকল প্রকার চুক্তির বরখেলাপ করছে । এভাবে যারা বাস্তবে আল্লাহর আইন অমান্য করে চলেছে তাদের প্রথম চুক্তির কোনো কথা মনে নেই এবং এ জন্যে তাদের সাথে দেয়া সে চুক্তির কোনো মূল্যই আল্লাহর কাছে নেই । এরাই সবরের পরিবর্তে পৃথিবীর বুকে সৃষ্টি করছে নানা প্রকার অশান্তি । এরা নামায ও গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে খরচ করার পরিবেশ ধ্বংস করে দিচ্ছে এবং ভালোর জবাব দিচ্ছে মন্দ দিয়ে । এর ফলে পৃথিবীতে শান্তির পরিবর্তে চতুর্দিকে অশান্তি বিশৃংখলা ছড়িয়ে পড়ছে । ‘ওরাই’, হা ওরাই আল্লাহর রহমত থেকে দূরে, বহু দূরে নিক্ষিপ্ত হয়েছে- বিতাড়িত হয়েছে আল্লাহর করুণার নযর থেকে । ‘তাদের জন্যই রয়েছে লা’'নত ৷’ আর যেখানে তাদের জন্যে ব্যবস্থা ছিলো মান সম্ত্রম ও অভিনন্দনের, সেখানে তারা নিজেরা খরিদ করে নিয়েছে নিজেদের কার্যকলাপ ও ব্যবহার দ্বারা ধিক্কার ও বিতাড়ন। ওদেরই জন্যে রয়েছে নিকৃষ্ট ঘর । কত নিকৃষ্ট যে হবে ওদের ওই ঘর তার বর্ণনা দেয়ার কোনো ভাষা নেই এবং আসলে তার কোনো প্রয়োজনও নেই । সাফল্য ও পুরস্কারের বিপরীত বিফলতা ও আযাব হবে তাদের পরিণতি! এরা সেসব ব্যক্তি, যারা দুনিয়ার জীবন ও ক্ষণস্থায়ী ভোগ-এশ্বর্যের নানা সামন্রী নিয়ে খুশী ছিলো। তারা আখেরাতের জীবন সম্পর্কে চিন্তাও করেনি এবং বুঝতেও চায়নি ওই অবশ্যন্তাবী জীবনের www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।