এখানে এ ছোট্ট আয়াতাংশের মাধ্যমে গোপন ইংগিতে বলা হচ্ছে যে, মোমেনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, তারা মন্দ ব্যবহারের শোধ নেয় ভাল ব্যবহার দ্বারা এবং যখনই এ ধরনের পরিস্থিতি আসে তখনই আল্লাহ্ তায়ালার মেহেরবানী লাভের উদ্দেশ্যে তারা এ সুযোগ গ্রহণ করে, যেহেতু তারা জানে ও বিশ্বাস করে যে, এহেন ব্যবহার দ্বারা একাধারে বিরোধীদের মধ্যে ভালো ভাবের উদয় হবে এবং আল্লাহর রহমতও লাভ করা যাবে। এ ধরনের ব্যবহারের ফল হিসাবে তারা দুনিয়ার বৈষয়িক কোনো লাভ চায় না, না থাকে তাদের মধ্যে প্রাধান্য বিস্তারের কোনো আকাংখা! যখন কোনো অন্যায় বা মন্দ আচরণ সংঘটিত হয়, তখন তা দমন করা প্রয়োজন হয়ে পড়ে এবং তখন ভালো ব্যবহার দ্বারা তা দমন হবে না বলেই মনে হয়; কিন্তু এটা অবশ্যই ঠিক, মন্দের পরিবর্তে যখন ভালো ব্যবহার করা হবে তখন উক্ত মন্দ ব্যবহার আরও বেড়ে যাওয়ার কোনো সুযোগ পাবেনা । ভাল্লো দিয়ে মন্দের অবদমন করবা অবশ্যই এটি বুঝা যায় যে, অন্যায়কে ভালো দিয়ে সুন্দরভাবে দমন করে ভালোর প্রসার ঘটানো সম্ভব । তবে এ কাজটা শুরু করতে হবে ব্যক্তিগত পর্যায়ে । এখানে আরেকটা ইংগিত পাওয়া যাচ্ছে যে, দুনিয়ায় যদি কেউ কোনো ভালো এবং মানুষের কল্যাণকর কিছু করতে চায় তাহলে তাকে' অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং মানুষের মন্দ আচরণের প্রতিদান ভালো কিছু দ্বারাই দিতে হবে (একথার মধ্যে আর একটি কথা আপনা থেকেই এসে যায় যে, ভালো করতে গেলে ক্ষমাশীল ও ত্যাগী হতে হবে, নচেৎ মন্দের জওয়াব ভালো দ্বারা দেয়া সম্ভব হবে না)। এ কাজ করতে গিয়ে নিজের আশা আকাংখা বা লোভ লালসা ও উচ্চাকাংখা অবশ্যই দমন করতে হবে। অবশ্যই এটা কঠিন কাজ, কিন্তু এসব কাজ তাদের জন্যে সহজ হয়ে যাবে যারা এ জীবনের ওপর আখেরাতের জীবনকে প্রাধান্য দান করবে। তারা মনে প্রাণে মন্দকে যে কোনো মূল্যে দমন করতে চাইবে ৷ নিজেদের বাহাদুরী এবং নিজেদের উচ্চ আশা পূরণ করার জন্যে ব্যস্ত থাকবে না। দু'জনের মধ্যে যখন কোনো প্রতিযোগিতা দেখা দেবে তখন মন্দের পরিবর্তে ভালো করার প্রবণতাকে বিজয়ী বানাতে হবে। এ প্রতিযোগিতা কোনো দ্বীনী কাজের মধ্যে শুধু নয় সাধারণভাবে লেনদেনের ব্যাপারেও এ প্রতিযোগিতা হয় (যদিও পূর্ণাংগ দ্বীনের আওতাভুক্তিই হচ্ছে প্রদান লেনদেন) অবশ্য নিজের প্রাধান্য বিস্তারকারী, উচ্চাভিলাষী যারা, তাদের কঠোরভাবে দমন করা ছাড়া অন্য কোনো উপায় নেই এবং যারা দুনিয়ায় বিশৃংখলা সৃষ্টিকারী হবে তাদেরও চরমভাবে মোকাবেলা করতে হবে, কিন্তু আল কোরআনে যাদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে তারা কারা সে বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা প্রয়োজন । এখানে সমাজের বুদ্ধিজীবীদের প্রতি ইংগিত করে বলা হয়েছে, যেন তারা একত্রিত হয়ে নির্ধারণ করে সেই শ্রেণীর মানুষদের যাদের প্রতি সদ্ব্যবহার করলে সমাজের কল্যাণ এবং উপকার হবে। ‘ওরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্যে রয়েছে পরকালের ঘর । এসব ঘর হচ্ছে চিরস্থায়ী বাগবাগিচাসমূহ, যাতে তারা ও তাদের নেককার বাপ-দাদার স্ত্রীরা এবং সন্তানরা প্রবেশ করবে। আর সেথায় ফেরেশতারা প্রবেশ করবে সকল দরজা দিয়ে, তারা তাসলীম জানাতে জানাতে তাদের দিকে এগিয়ে গিয়ে বলবে; আপনারা যে বরাবর সবরের পরিচয় দিয়েছিলেন, এ জন্যে আপনাদের প্রতি রইলো হাজার হাজার সালাম ৷ সুতরাং (ভেবে দেখুন) কী চমৎকার হবে সেসব পরকালীন ঘর ৷” www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।