এবার আমি একটু বিশদভাবে আলোচনা করবো এই সূরায় কোরআনের যে বিশিষ্ট বর্ণনাভংগির সাক্ষাত পাওয়া যায়, তাতে কাহিনী বর্ণনার কী চমকপ্রদ নৈপুণ্যের পরিচয় দেয়া হয়েছে। সূরা ইউসুফে হযরত ইউসুফের কাহিনী যেভাবে বর্ণিত হয়েছে, তাতে গল্প বলার ইসলামী রীতি বা বিধান কী, তা সুস্পষ্টভাবে অবহিত হওয়া যায়। সূরা ইউসুফ এ ক্ষেত্রে একটা অনুকরণীয় আদর্শ তুলে ধরেছে, যা মনস্তাত্বিক, আকীদাগত, প্রশিক্ষণগত ও আন্দোলনগত- সর্বদিক দিয়েই একটা পূর্ণাংগ মডেল যদিও বিষয়বস্তু ও প্রকাশভংগিতে কোরআন সর্বত্রই এক অভিন্ন, তথাপি সূরা ইউসুফকে দেখে মনে হয়, এটা যেন শৈল্পিক প্রকাশ নৈপুণ্যের দিক দিয়ে বিশেষভাবে নির্ধারিত একটা প্রদর্শনী সূরা । এই কাহিনীতে হযরত ইউসুফের ব্যক্তিত্ব প্রদর্শিত হয়েছে। তিনিই সূরায় আলোচিত প্রধান ব্যক্তিত্ব । এ ব্যক্তিত্বের জীবনের সকল দিক ও কর্মক্ষেত্র, সকল কর্মক্ষেত্রে তীর গৃহীত নীতি ও আচরণ, এই ব্যক্তিত্ব যেসব অগ্নুপরীক্ষার সম্মুখীন হয়েছেন, যথা অভাব ও দৈন্যের পরীক্ষা, প্রাচ্যের পরীক্ষা, অশ্লীলতা ও যৌনতার প্ররোচনার পরীক্ষা, ক্ষমতাসীন হওয়ার পরীক্ষা এবং বিভিন্ন ব্যক্তি ও নীতির ব্যাপারে মানবীয় ভাবাবেগের পরীক্ষা- এই সব পরীক্ষায় এ পুণ্যময় ব্যক্তিত্বের সফল উত্তরণ এবং তার একনিষ্ঠ খোদাভক্তি ও খোদাভীতির নিখুঁত বিবরণ দেয়া হয়েছে। প্রধান ব্যক্তিত্ব ছাড়াও এ সূরায় আরো কিছু ভিন্ন মানের ও ভিন্ন ভিন্ন স্তরের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। সেই সাথে মানবীয় মনস্তত্ত্বের বাস্তবধর্মী বিশ্লেষণ করতে গিয়ে হযরত ইয়াকুবের পুত্রস্নেহ ও নবীসুলভ সংযমের নমুনা, হিংসুটে, ঈর্ধাকাতর ও কৃচক্রী ভাইদের অপরাধ প্রকাশ হয়ে পড়ার পর তাদের ব্ব্রিতবোধ ও ঘাবড়ে যাওয়ার নমুনা, তাদের মধ্যকার একজনের স্বতন্ত্র আচরণের নমুনা, তৎকালীন মিসরীয় প্রধানমন্ত্রীর স্ত্রীর উৎকট যৌনাবেগ ও পরকীয়া প্রেমের নমুনা, তৎকালীন মিসরীয় পরিবেশে তার এ প্রেমকে বৈধ করার অপপ্রয়াসের এবং সেই রাজকীয় ও উচ্চ শ্রেণীর নারী সমাজের নমুনা পেশ করা হয়েছে। নমুনা পেশ করা হয়েছে তৎকালীন নোংরা সামাজিক পরিবেশের এবং সেকালের মিসরীয় নারীদের অদভুত যুক্তিরও। প্রধানমন্ত্রীর স্ত্রী ও তার যুবক-ভৃত্য সম্পর্কে ওই নারীদের বক্তব্য, তাদের পক্ষ থেকে হযরত ইউসুফকে প্ররোচনাদান ও প্রধানমন্ত্রীর স্ত্রীর পক্ষ থেকে তাকে হুমকি প্রদান থেকে ওই অদভুত যুক্তি স্পষ্ট হয়ে ওঠে ৷ এছাড়া হযরত ইউসুফের কারাবাস থেকেও বুঝা যায়, রাজপ্রাসাদের অভ্যন্তরে কি ধরনের চক্রান্তের জাল বোনা হয়ে থাকে। এখানে মিসরীয় প্রধানমন্ত্রীর চরিত্রের নমুনাও প্রকাশ পেয়েছে, যিনি স্বীয় সমাজের অভিজাত শ্রেণীর অপরাধপ্রবণতা দেখেও না দেখার ভান করেন। কেননা তিনি তাঁর শ্রেণী ও পরিবেশের প্রভাব থেকে মুক্ত নন । প্রকাশ পেয়েছে স্বয়ং সম্রাটের নৈতিকতার নমুনাও, যিনি ক্ষণেকের জন্যে মহানুভবতার চমক দেখিয়েই অন্তর্হিত হয়ে যান যেমনটি হন আযীয অর্থাৎ প্রধানমন্ত্রী । এভাবে সূরায় বহুসংখ্যক ব্যক্তিত্ব ও বহু সংখ্যক পরিবেশ, বহু সংখ্যক দৃশ্য, তৎপরতা এবং আবেগ অনুভূতিকে পরিপূর্ণ বাস্তবতা ও মানবিকতার পটভূমিতে তুলে ধরা হয়েছে। কাহিনীটা বাস্তবতার মাপকাঠিতে পুরোপুরি উত্তীর্ণ বলে তার শৈল্পিক উপস্থাপনায় ইসলামী রীতি যথাযথভাবে প্রতিফলিত হয়েছে কাহিনীর উপস্থাপনা যে যথার্থই সত্যনিষ্ঠ, মনোমুগ্ধকর ও নিখুঁত বাস্তবতামন্ডিত, তা সন্দেহাতীত । একদিকে এতে মানব চরিত্রের কোনো বাস্তব বক্র দিকই উপেক্ষিত হয়নি আবার অপরদিকে বাস্তবতার নামে পাশ্চাত্যের নোংরা এবং অশ্লীল চিত্রও তুলে ধরা হয়নি।
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।