অর্থাৎ নামাযের মাধ্যমেই তারা তাদের মালিকের সাথে চুক্তির জীবনে পদার্পণ করে, কিন্তু এটাও সত্য কথা যে, নামায প্রকাশ্যভাবে আদায় করা এবং প্রকাশ্যভাবে কায়েম করা সে ফরয জানে, কারণ এটাই ইসলামের প্রথম রোকন এবং ওয়াদা পূরণের প্রথম প্রমাণ বান্দার পক্ষে এটাই আল্লাহর দিকে পরিপূর্ণভাবে ঝুঁকে পড়ার বহির্প্কাশ, আর যেহেতু বান্দা এবং মনিবের মধ্যে এটাই সম্পর্কের প্রকাশ্য দলিল । এ জন্যে এর মধ্যে অন্য কোনো কথা বা সন্দেহের কোনো সুযোগ নেই । ‘আর তারা খরচ করে গোপনে ও প্রকাশ্যে সেই ধন সম্পদ থেকে যা আমি (মহান আল্লাহ), তাদের দিয়েছি ৷' এটা ওই সম্পর্ক স্থাপনের চুক্তির অন্তর্গত, যার নির্দেশ আল্লাহ তায়ালা তাদেরকে দিয়েছেন এবং ওই ওয়াদার অন্তর্ভুক্তও বটে যা আল্লাহর সাথে করা হয়েছে, তবে এখানে আরও একটা অতিরিক্ত বিষয় আছে, যা একটু খেয়াল করলেই আমরা বুঝব, আর তা হচ্ছে এই খরচ করার মাধ্যমে আল্লাহর বান্দাদের সাথে তাদের সম্পর্ক গড়ে ওঠে; আল্লাহর পথে থাকার কারণে এবং আল্লাহর হুকুম পালন করার মাধ্যমেই গড়ে ওঠে এ সুসম্পর্ক, যার প্রভাব পড়ে জীবনের বৃহত্তর ক্ষেত্রে; আর এর দ্বারা মানুষের অন্তরের পবিত্রতা হাসিল হয়, যেহেতু দানকারী দানের কারণে কৃপণতার সংকীৰ্ণতা থেকে মুক্তি লাভ করে, আবার গ্রহণকারীরা অন্তরে সম্পদশালীদের প্রতি সাধারণভাবে যে বিদ্বেষ থাকে, তার থেকে রেহাই পায় (কারণ দানকারীর প্রতি স্বভাবতই এক ধরনের কৃতজ্ঞতাবোধ নিজের অজান্তেই গড়ে ওঠে। আর এর সুদূরপ্রসারী ফল হচ্ছে, সামাজিক জীবনের এক দিক ও বিভাগ তখন পরস্পরিক মহব্বত বিনিময় ও সহযোগিতার ক্ষেত্রে পরিণত হয়। আল্লাহর মেহেরবানীতে সমাজের সদস্যবৃন্দ হয়ে ওঠে দায়িত্ববোধসম্পন্ব এবং প্রত্যেকে প্রত্যেকের জন্য দরদ সহানুভুতি অনুভব করতে থাকে। গোপনে ও প্রকাশ্যে দান করার তাৎপর্য হচ্ছে, যখন গোপনে কাউকে দান করা হয় তখন গ্রহীতার আত্মমর্যাদা ক্ষুণ্ন হয় না এবং তার মধ্যে সাহস, কর্মপ্রেরণা ও আত্মমর্যাদাবোধ অটুট থাকে । প্রকাশ্য দানে যে নেয় সে মনে মনে ছোট হয়ে যায়। অপরপক্ষে প্রকাশ্য দানেরও একটি ভালো দিক আছে; অপরের জন্যে একটা দৃষ্টান্ত স্থাপিত হয়, শরীয়তের আইন চালু হওয়া ও মান্য করার নযির স্থাপিত হয়। সুতরাং জীবনের ওপর এ দু'টি অবস্থারই বিশেষ বিশেষ কিছু অবদান আছে। একথার উদ্দেশ্য হচ্ছে, পারস্পরিক ব্যবহার ও লেনদেনের ক্ষেত্রে সর্বত্রই এই মোমেন দল একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে কোনো মন্দ আচরণের পরিবর্তে ভালো ব্যবহার করে! একথার আর এক উদ্দেশ্য হচ্ছে, দৈনন্দিন জীবনের কর্মক্ষেত্রে মানুষের সাথে বৈষয়িক ও ব্যবহারিক আদান প্রদান হয়-সেখানে কারো পক্ষ থেকে কোনো দুর্ব্যবহার বা বাড়াবাড়ি যদি হয়ে যায়, সে ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ উক্ত মন্দ ব্যবহারের প্রতিশোধ না নিয়ে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির খাতিরে ‘ভালো’ দিয়েই তার প্রতিদান দেয়। এ কাজটাকে কোনো দ্বীনী কাজ বলে সাধারণভাবে মনে করা হয় না, অথচ আল্লাহ তায়ালা গোটা জীবনের জন্যে যে পূর্ণাংগ ব্যবস্থা দিয়েছেন, অবশ্যই এই আচরণ তারই একটা অংশ । কেননা এ উত্তম প্রতিদানের মাধ্যমে শয়তানের কারসাজি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা ও সম্পর্ক নষ্ট করে তাদের মধ্যে দুশমনী পয়দা করা- এ অসদুদ্দেশ্য বিফল করে দেয়া হয়। এ সদাচরণের দ্বারা মানুষের সদগুণাবলীর প্রসার ঘটে, সম্গ্রীতি সৃষ্টি হয় এবং সবাই মিলে এক সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে তারা এঁক্যবদ্ধভাবে এগিয়ে, যেতে পারে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।