তো আল্লাহরই নির্দেশ পালন করে এবং আল্লাহর নির্দেশমতো সবার সাথে সম্পর্ক রক্ষার মাধ্যমে আল্লাহরই সাথে তারা সম্পর্ক স্থাপন করে। এভাবে আল্লাহর বিধানমতো চলা এবং এসব হুকুম মানার সময় কোনো প্রকার ব্যতিক্রম না করলে আল্লাহরই আইন মানা হয়। এখানে সংক্ষেপে আল্লাহর হুকুম মানার কথা বলা হয়েছে। কোন কোন হুকুম মানা হবে, তার কোনো বিস্তারিত বিবরণ দেয়নি বা সে নির্দেশগুলোর কথা পৃথক পৃথকভাবেও বলা হয়নি৷ কারণ এগুলোর বিস্তারিত বিবরণ দিতে গেলে আলোচনা অযথা বহু দীর্ঘায়িত হতো যা করার কোনো উদ্দেশ্য আমাদের নেই । আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, তার পথে দৃঢ়তার সাথে এমনভাংব টিকে থাকার কথা বলা যার মধ্যে কোনো সময় কোনো নড়চড় হবে না এবং কোনো প্রকার বিরতি না দিয়ে সাধারণভাবে জীবনের সকল ব্যাপারেই আল্লাহর আনুগত্য করার জন্যে শিক্ষা প্রদান করা, মানুষের মধ্যে এমন মহ্ববতের সম্পর্ক গড়ে তোলা যা সহজে ভেংগে যাবে না অন্তরের মধ্যে পরিপূর্ণ আনুগত্যবোধ পয়দা করার ব্যাপারে এ আয়াতগুলো বিস্ময়কর ভূমিকা পালন করেছে। এটা সম্ভব হওয়ার অন্য আরও কারণ হচ্ছে, ‘আর তারা তাদের রবকে ভয় করে এবং নিকৃষ্ট হিসাব দান সম্পর্কেও প্রচন্ড ভয় রাখে।’ অর্থাৎ তারা আল্লাহর ভয় এবং এমন মন্দ পরিণতির আশংকা করে যা সেই কঠিন সাক্ষাতের দিনে অপরাধীদের চরমভাবে লাঞ্ছিত করে ছাড়বে । তারা অবশ্যই এমন সুস্থ বুদ্ধির অধিকারী যারা হিসাব দিবস আসার বহু পূর্বেই কি হিসাব দেবে তা নিয়ে চরমভাবে উদ্বিগ্ন । এই প্রসংগে এখানে তাচে:র অন্যতম প্রধান বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জীবনের সকল ব্যাপারে সবর করে চলেছে ৷’ সবরের বহু প্রকারভেদ আছে এবং সবরের বহু দাবীও আছে। এক প্রকার সবর হচ্ছে ওয়াদা পূরণ ও চুক্তি রক্ষা করার ব্যাপারে অবিচল থাকা- এই অবিচলতা প্রদর্শন করবে তারা কাজ, জেহাদ, দাওয়াতী কাজ, এজতেহাদী কাজ এবং এজতেহাদের মাধ্যমে এ ধরনের আরও বহু কষ্টের মধ্যে অবিচলভাবে থেকে নীতি ও আদর্শ দৃঢ়ভাবে ধরে রাখবে । আর এক প্রকার সবর হচ্ছে সুখ দুঃখে, সম্পদে সংকটে সর্বাবস্থায় আল্লাহর হুকুম পালন করা । আর অবশ্যই এটা সত্য কথা যে, প্রভুর নেয়ামত লাভ করে খুব কম লোকই সবর করে, অর্থাৎ নিজ দায়িত্ব পালনে অবিচলিত থাকে, অহংকারে অস্থির হয়ে যায় না বা আল্লাহর না-শোকরীও করেন না, কিন্তু প্রকৃত মোমেন তারা যাদের সাথে মানুষ যখন নির্বুদ্ধিতা প্রদর্শন করে, হঠকারিতাপূর্ণ ব্যবহারের মাধ্যমে নানা প্রকার জটিলতা ও সংকট সৃষ্টি করে, তখনো তারা সবর করে ...... এভাবে জীবনে যখন নানা প্রকার দুঃখ বেদনা সংকট সমস্যা দুশমনের দুশমনী আসে তখন এসব কিছুর মোকাবেলা করতে গিয়ে নিষ্ঠাপূর্ণ মোমেনরা মোটেই বিচলিত হয় না; বরং তারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধীরস্থিরভাবে নিজেদের কর্তব্য পালন করে চলে । মানুষের কোনো কথার পরওয়া তারা করে না কে বলল, এরা ঘাবড়ে গেছে আর কে বললো, এরা সবর করেছে- অথবা কারো নিন্দা বা কারো ংসার পরওয়া তাদের নেই । তাদের যাবতীয় কর্মকান্ডের প্রেরণার উৎস হচ্ছে আল্লাহর সন্তোষপ্রাপ্তির আকাংখা । এমনকি সবর করলে পৃথিবীর এ জীবনে লাভ হবে কিংবা পেরেশান হলে এখানে কোনো দুঃখ দূর হবে, এসব চিন্তাও তারা করে না, আল্লাহর সত্ভুষ্টিলাভই তাদের একমাত্র লক্ষ্য । তারা সুখে দুঃখে সর্বাবস্থায় সবর করে। কোনো কাজ সম্পাদিত হোক, কোনো কিছুর কাছে আত্মসমর্পণ করতে হোক, সেখানেও সে দেখে আল্লাহ কি চান এবং তার আত্মতৃপ্তিতে আল্লাহ্ তায়ালা সম্ভুষ্ট কিনা ।
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।