আর অবশ্যই একথা সত্য যে, আল্লাহর সাথে করা চুক্তির আওতায় সকল প্রকার চুক্তিই পড়ে এবং আল্লাহর কাছে প্রদত্ত ওয়াদাও সাধারণভাবে প্রযোজ্য এমন একটি গুণ, যার মধ্যে শামিল রয়েছে অন্য সকল প্রকার ওয়াদা । আর সব চুক্তির বড় চুক্তি, যার অন্তর্ভুক্ত অন্য সকল প্রকার চুক্তি, তা হচ্ছে ঈমান (আল্লাহর অস্তিত্বের ওপর বিশ্বাস এবং তীর শক্তি ও ক্ষমতার ওপর পূর্ণ আস্থা); আর সব থেকে বড় চুক্তিই হচ্ছে তাই যা অন্য সকল চুক্তিকে তার আওতাধীনে নিয়ে আসে, আর তা হচ্ছে ঈমানের দাবী অনুসারে আল্লাহর যাবতীয় হুকুম পালন করা । ঈমানের এই যে চুক্তি, এটা যেমন পুরাতন তেমনি নতুন ৷ এতো পুরাতন যে সকল সৃষ্টির সাথে সম্পর্কিত মানব সৃষ্টির সূচনালগ্ন থেকেই এটা আল্লাহর সাথে করা চুক্তি । এ ঈমান সরাসরি জড়িত এক আল্লাহর সাথে, যীর ইচ্ছায় গোটা সৃষ্টির অস্তিত্ব বাস্তবে এসেছে। যিনি সবাইকে সৃষ্টি | করেছেন, যার ইচ্ছা সর্বত্র ক্রিয়াশীল ......... একমাত্র তিনিই সবার মালিক মনিব । তিনি আদম (আ.) থেকে সবাইকে সৃষ্টি করে তাদের সবার কাছ থেকে আনুগত্যের ওয়াদা নিয়েছিলেন এবং সেদিন সবাই সাগ্রহে ও খুশীর সাথে একমাত্র তার হুকুম পালন করার ওয়াদা করেছিলো ..... তারপর তিনি রসূলদের পাঠিয়ে তাদের কাছে আনুগত্যের ওয়াদা করার জন্যে যে আহ্বান জানিয়েছিলেন সে ওয়াদা একেবারে প্রথম বারের ওয়াদা ছিলো না; বরং সে ওয়াদা ছিলো তাদের ভুলে যাওয়া ওয়াদার নবায়ন এ আহ্বান ছিলো তাদের পেছনের ওয়াদা স্মরণ করিয়ে দেয়ার নামান্তর এবং তাদের মধ্যে ফয়সালা করে দেয়া যে, তারা কার হুকুম পালন করবে, পরিষ্কার করে তাদের জানিয়ে দেয়া যে, আনুগত্যের অর্থ হচ্ছে গোটা যিন্দেগীতে আল্লাহর হুকুম মেনে চলা এবং একমাত্র তার আইন গোটা জীবনে বাস্তবায়িত করা এবং তিনি ছাড়া অন্য সবার অন্ধ আনুগত্য থেকে জীবনকে মুক্ত করা- তার সাথে ছিলো সর্বপ্রকার ভালো কাজ ও ভালো ব্যবস্থা করার ওয়াদা এবং একমাত্র মহান আল্লাহর দিকে সকল ব্যাপারে ঝুঁকে থাকা, যার কাছে সর্বপ্রথম আনুগত্যের ওয়াদা সে করেছিলো । এরপর আল্লাহর সাথে করা ওয়াদা ও চুক্তির সামঞ্জস্য রেখে মানুষের সাথে যাবতীয় চুক্তির সামঞ্জস্য বিধান করা হয়েছে। মানুষের সাথে এ চুক্তি বলতে রসূলের সাথে হতে পারে বা অন্য কোনো মানুষের সাথেও হতে পারে, আত্মীয় স্বজন বা পাড়া পড়শীর সাথে আবার বিভিন্ন উদ্দেশ্যে গঠিত দলের লোকজনের সাথেও হতে পারে। সুতরাং যে ব্যক্তি প্রথম ওয়াদা ও চুক্তি রক্ষা করে সে পর্যায়ক্রমে সকল চুক্তিই রক্ষা করে, কারণ চুক্তি রক্ষা করা হচ্ছে একটি ফরয । আর যে ব্যক্তি প্রথম চুক্তি করে এবং আল্লাহর সাথে যে ওয়াদা করেছে তা পূরণ করে, সে পর্যায়ক্রমে জীবনের সকল ক্ষেত্রে ও সকল পর্যায়ে সকল শ্রেণীর মানুষের সাথে সম্পর্কিত যাবতীয় চুক্তি রক্ষা করে বা করতে পারে, কেননা এ সকল চুক্তিই প্রথম চুক্তির অন্তর্ভুক্ত । সুতরাং দেখা যাচ্ছে, সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান আল্লাহর সাথে যে ব্যক্তি যাবতীয় চুক্তি করার মাধ্যমে বিশ্বস্ত থাকে সে জীবনের সব ব্যাপারেই সবার সাথে বিশ্বস্ত থাকতে পারে এবং তার জীবন হয় সুবিন্যসন্ত ও সকল দিক দিয়েই সুষম; এর সর্বশেষ ফল হচ্ছে, জীবনের সবদিকে শাস্তি । এই মৌলিক কথাটাই প্ৰতিধ্বনিত হয়েছে নীচের আয়াতাংশে, ‘আর যারা সেই সম্পর্ক রক্ষা করে যা রক্ষা করার জন্যে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন, ভয় -করে তাদের রবকে এবং ভয় করে নিকৃষ্ট হিসাব দেয়াকে এভাবে সংক্ষেপে বলা যায়, আল্লাহ তায়ালা যতো জনের সাথে এবং যতো বিষয়ের সাথে সম্পর্ক রাখার নির্দেশ দিয়েছেন সে নির্দেশ পালন করতে গিয়ে যারা সকল সম্পর্ক রক্ষা করে, তারা [ ১৩ সূরা আর রা’'ল ৭৯ পারা ১৩ মনখিল ৩ যিন্লাব্স ১১তম ২৩ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।