নেয় না, নিতেও পারে না । সূরাটির দু'টি অধ্যায়, যার একটা অপরটার সাথে অংগাংগিভাবে জড়িত এবং প্রত্যেকটি অস্তরকে একই বিষয় একই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্যে উজ্জীবিত করে। একজন নমোমেনের শুণাবন্সী ও তার সফ্ব্পতা প্রথম বিষয়টিই হচ্ছে ওহীর বিষয়, এই বিষয়টি নিয়েই গোটা সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। বর্তমান এ অধ্যায়ে নতুন এক আংগিকে বিষয়টি পেশ করা হয়েছে। .......... বলা হচ্ছে, ‘যে ব্যক্তি জানে, তোমার কাছে যা কিছু নাযেল হয়েছে তা (সবই) সত্য, সে ব্যক্তি কি ওই ব্যক্তির সমান যে জানে নাই (আসলে জানা না থাকায় সে অন্ধকারের মধ্যে রয়েছে,) অবশ্যই শিক্ষা গহণ করে তারা- যারা বুদ্ধির অধিকারী ৷’ | যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না- এই দুই ব্যক্তির মধ্যে কোনো তুলনাই হতে পারে না। যে ব্যক্তি জানে না সে তো চোখ থাকতেও অঙ্ধ- এটা তো সুস্পষ্ট ও অতি সহজ কথা যে, জ্ঞানী ও অজ্ঞান কখনও সমান নয়, যেমন সমান নয় আলো ও আঁধার, একটা আর একটার বিপরীত! তবুও এভাবে তুলনা করে তাদের বুদ্ধি বিবেক ও মনোযোগ আকর্ষণ করা হচ্ছে, যারা এই সহজ কথাটা চিন্তা করছে না। এ সহজ কথাটা চিন্তা না করার কারণ দু'টি; এক. স্বার্থান্বেষী মহল নিজ নিজ স্বার্থের কারণে এতই অন্ধ হয়ে যায় যে, সহজ সরল কথাটাও তাদের মাথায় ঢোকে না । দুই. স্বার্থপর লোকেরা, সাধারণ লোকদের, নিজেদের স্বার্থের কারণে বিভ্রান্ত করে এবং এ সহজ কথাটা যাতে চিন্তা না করে তার জন্যে তার মনোযোগ অন্য দিকে ঘুরিয়ে দেয়- এ জন্যেই এই অতি সহজ যুক্তিটাকেই জনগণের সামনে পেশ করে তাদের চিন্তা করতে আহ্বান জানানো হচ্ছে। এ সহজ যুক্তির মধ্যে কোনো সুক্ষ্ম চিন্তা নেই, নেই কোনো অতিরঞ্জন বা রং মাখানো কথা, যার কারণে যে কোনো সাধারণ লোক এ সহজ যুক্তি বুঝবে এবং ওই স্বার্থানেষী মহলকে চিহ্নিত করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে পারবে । এমন সহজ যুক্তি একজন অন্তরের অন্ধ ছাড়া অন্য কারো কাছে গোপন থাকতে পারে না। মানুষ এ দৃষ্টিতেও দুই শ্রেণীতে বিভক্ত; এক. চোখওয়ালা (যারা জ্ঞানের চোখ রাখে), তারা জানে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। আর একদল হচ্ছে জ্ঞানান্ধ, তারা জানে না সত্য কোনটা, মিথ্যা কোনটা । এমনভাবে তাদের চোখের ওপর পর্দা পড়ে রয়েছে যে, তারা দেখেও দেখে না এবং সঠিক চেতনা তাদের কাজ করে না; অন্তরের দুয়ার তাদের রুদ্ধ হয়ে গেছে- সঠিক চিন্তা সেখানে প্রবেশের পথ পায় না । তাদের আত্মার মধ্যে সঠিক বুঝ কিছুতেই স্থান পায় না, যার কারণে সত্যের মূল উৎস থেকে তারা বহু দূরে থাকে। ‘অবশ্যই, বুদ্ধির অধিকারী যারা, তারাই শিক্ষা গ্রহণ করে ।' এ জন্যে এরশাদ হয়েছে, ‘যাদের দান করা হয়েছে সুস্থ বুদ্ধি- তাকে দেয়া হয়েছে বহু কল্যাণ ৷’ -এ বোধসম্পন্ন ব্যক্তি তারা যাদের আছে সুস্থ বুদ্ধি ও সত্যকে গ্রহণ করার মতো সত্য সচেতন অন্তর, তারা যুক্তি প্রমাণ সহকারে সবকিছু বুঝতে চায় এবং এ জন্যে চিন্তা করে। আর এ চিন্তা করার প্রবণতাই হচ্ছে ওই বুদ্ধিমানদের প্রথম গুণ এবং তারা নিম্নোক্ত গুণাবলীরও অধিকারী হয়, ‘যারা আল্লাহর সাথে করা চুক্তি রক্ষা করে (এবং কোনো সময়েই তার কাছে দেয়া ওয়াদা ভংগ করেনা) ৷' www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।