যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর আয়াত ১৯-৪৩ এই মহাবিশ্বের আদিগন্ত বলয়ে পরিব্যাপ্ত যে বিশাল সৃষ্টিকুল, অজানা অদেখা জগতের মধ্যে বিরাজমান এবং মানুষের অন্তরের মধ্যে লুকিয়ে থাকা অযুত প্রাণের অসংখ্য বিস্ময়কর অভিব্যক্তি, যার অতি সামান্য কিছুর বর্ণনাই এখানে এসেছে। এ সূরাটির শুরুতে এসব দৃশ্যের প্রতি সযত্র দৃষ্টিপাত ও সশ্ৰদ্ধ পরিক্রমার পর গভীর আবেগে আমরা প্রবেশ করছি সূরাটির দ্বিতীয় অধ্যায়ে । সেখানে, আল্লাহ প্রদত্ত যৌক্তিকতার মাপকাঠি হাতে নিয়ে জ্ঞান গবেষণা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, সৃষ্টি রাজ্যের মধ্যে অসুংখ্য রহস্য জীবন্ত ছবির মতো আমাদের সামনে ভেসে ওঠছে। এসব কিছুর সাথে আমরা আরো দেখতে পাই ওহী, রেসালাত, তাওহীদি বিশ্বাস ও শেরেক, আল্লাহর অস্তিত্বের পক্ষে নিদর্শনাবলী দেখানোর জন্যে কাফেরদের দাবী এবং পরকালীন জীবনে (মোশরেকদের জন্যে) শাস্তির ধমকিকে তরান্বিত করার জন্যে কাফেরদের দারুণ ব্যস্ততা প্রদর্শন......... এসব বিষয়ে সূরাটির মধ্যে এক নতুন ধরনের আলোচনা আমরা প্রত্যক্ষ করি। এখানে পর্যালোচনা শুরু হচ্ছে ‘ঈমানের’ প্রকৃতি এবং ‘কুফরী’র বৈশিষ্ট্যগুলো নিয়ে ৷ প্রথমটি হচ্ছে জ্ঞান এবং দ্বিতীয়টিকে বলা হয় অন্ধত্ব । এরপর এক এক করে মোমেন ও কাফেরদের প্রকৃতির বর্ণনা দেয়া হয়েছে এবং পৃথক পৃথকভাবে জানানো হয়েছে তাদের বৈশিষ্ট্যগুলোর কথা, কেয়ামতের বিভিন্ন দৃশ্যের মধ্যে একটি দৃশ্যের বর্ণনা দেয়া হয়েছে, বর্ণনা এসেছে মোমেনদের পুরস্কৃত করা ও কাফেরদের শাস্তি দেয়া সম্পর্কে ৷ দুনিয়াতে কার জন্যে কি ভাবে রেযেক প্রশস্ত করা হয় এবং কিভাবে এই রেযেকের দরজা সংকুচিত করা হয় তার বর্ণনা এসেছে । জানানো হয়েছে যে, প্রকৃতপক্ষে যারা মোমেন তাদের অন্তর আল্লাহর স্মরণে পরিতৃপ্ত হয়। আরও জানানো করে (চালিয়ে) দিতে পারতেন, মাটিকে কোরআন দ্বারা খন্ডিত করতে পারতেন, এর দ্বারা মৃত ব্যক্তির কথা বলার ব্যবস্থাও করে দিতে পারতেন; কিন্তু তাতে কি হতো? কোরআনের এসব অলৌকিক ক্ষমতা দেখলেও কি ওইসব কাফেররা ঈমান আনতো? এ বিষয়ে ইংগিত করার পর জানানো হয়েছে যে, কাফেরদের কৃতকর্মের ফল হিসাবে হয়ত তাদের ওপর নেমে আসবে আঘাতের পর আঘাত, অথবা তাদের পাশেই কোনখানে নাযিল হবে কঠিন আযাব । এরপর তাদের মনগড়া মাবুদদের প্রতি তাদের ঘৃণা, ভক্তি ও শ্রদ্ধার প্রতি ইংগিত করা হয়েছে, আলোকপাত করা হয়েছে প্রাচীনপন্থী হঠকারীদের তৎপরতা সম্পর্কে । পৃথিবীর চতুর্দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্রমান্বয়ে কি ভাবে ভাংগন ধরছে সে বিষয়ে চিন্তা করতে বলা হয়েছে। অবশেষে যারা রসূলুল্লাহ (স.)-এর রেসালাতকেই অস্বীকার করার দুঃসাহস করেছে তাদের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে এ প্রসংগের আলোচনা শেষ করা হয়েছে। তাদের চিন্তা করতে আহ্বান করা হয়েছে তাদের শেষ পরিণতির কথা- যা অবশ্যই তারা তাদের আচরণ সামনে নিয়ে চিন্তা করলেই বুঝতে পারবে। সূরাটির শুরুর একাংশে আমরা দেখতে পাই বিভিন্ন ঘটনা ও বিভিন্ন আযাবের বর্ণনা । এসব ঘটনা দ্বিতীয় অধ্যায়ে উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে চিন্তা করার জন্যে চেতনার ওপর প্রবল চাপ সৃষ্টি করে। অবশ্য এগুলো সঠিকভাবে বুঝার ক্ষমতা সবার একই প্রকার নয়, বুঝ শক্তির বিভিন্নৃতায় বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এ কথাগুলো বুঝতে পারে। রহস্য ভান্ডার এবং এঁতিহাসিক ঘটনাবলী সবার দৃষ্টির সামনে সমানভাবে খোলা থাকলেও তার থেকে সবাই একই প্রকার শিক্ষা [| তস্ননন্দদদ টেন লাক ১৩ সলিল ত www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।