যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

বরঞ্চ আমার তো মনে হয়, এ সূরা দ্বারা রসূল (স.)-কে এরূপ একটা আভাসও দেয়া হয়েছে যে, তাকে মক্কা থেকে বের করে নিয়ে এমন একটা নতুন জায়গায় পুনর্বাসিত করা হবে, যেখানে বিজয় ও খোদায়ী সাহায্য তার নিত্যসংগী হবে, যেমন হযরত ইউসুফকে মা বাবার কোল থেকে নিয়ে বিস্তর দুঃখ কষ্টের মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিজয় ও সাফল্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করানো. হয়। মাতৃভূমি থেকে বেরিয়ে যাওয়ার এই পর্বটা ভীতি ও শংকার মধ্য দিয়ে এবং দৃশ্যত বল প্রয়োগের মাধ্যমে সংঘটিত হয়ে থাকলেও পরিণামের দিক দিয়ে তা ছিলো সাফল্যের সূচনা । আল্লাহ তায়ালা বলেন, ‘এভাবেই আমি ইউসুফকে পৃথিবীতে ক্ষমতায় আসীন করেছি.......... ’ (আয়াত ২১) হযরত ইউসুফ যে মুহূর্তে মিসরের প্রধানমন্ত্রীর প্রাসাদে পদার্পণ করেন, এমনকি যখন তিনি দাস হিসাবে বিক্রি হবার মতো একজন তরুণ মাত্র, তখন থেকেই তার ক্ষমতা লাভের পালা শুরু হয়েছে৷ j রার সর্বশেষ তিনটি আয়াতে যে মন্তব্য করা হয়েছে, তা আমাকে এতো অভিভূত করেছে যা আমি ভাষায় ব্যক্ত করতে পারি না, শুধু সামান্য আভাস দিতে পারি । যেমন আল্লাহ তায়ালা বলেন, ‘আমি তোমার পূর্বে জনপদবাসীদের মধ্য থেকে কিছু লোককেই শুধু ওহী পাঠাতাম........... রসূলরা যখনই হতাশ হয়ে যেতো এবং ভাবতো যে, তাদের মিথ্যুক সাব্যস্ত করা হয়েছে, তখনই আল্লাহ কোন রীতি অবলম্বন করেন তার বর্ণনা রয়েছে। সেই সাথে এই মর্মে ইংগিতও দেয়া হয়েছে যে, আল্লাহ তার প্রিয় বান্দাদের কঠিন অগ্নুপরীক্ষার পর প্রথমে কিছুটা অগ্রীতিকর পন্থায় তা থেকে উদ্ধার করেন, অতপর তাদের প্রত্যাশিত সাফল্য দান করেন । এ ধরনের সংকটজনক পরিস্থিতিতে নিপতিত মোমেন বান্দারা এ পর্যায়ক্রমিক সাফল্য যথাযথভাবেই উপলব্ধি করে থাকেন। এই সুরার একটা বৈশিষ্ট্য এই যে, এতে হযরত ইউসুফের কাহিনীটা পূর্ণাংগভাবে বর্ণিত হয়েছে। হযরত ইউসুফের কাহিনী ছাড়া কোরআনে অন্য যতো কাহিনী রয়েছে, তা সাধারণত এক একটা সূরায় আংশিকভাবে বর্ণিত হয়েছে। ওই সূরার মূল বক্তব্যের সাথে মিল রেখেই কাহিনীর অংশটা নির্বাচন করা হয়েছে। কোনো সূরায় একটা কাহিনী পুরোপুরিভাবে বর্ণনা করা হলেও তা অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, যেমন হযরত হুদ, সালেহ, লূত ও শোয়ায়বের কাহিনী । একমাত্র হযরত ইউসুফের কাহিনীই একই সূরায় পরিপূর্ণভাবে ও বিশদভাবে বর্ণিত হয়েছে। এ দিক থেকে সূরা ইউসুফ কোরআনের অন্য সব সূরার তুলনায় বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে। এই বিশিষ্টতা কাহিনীর প্রকৃতির সাথে সংগতিশীল এবং সেই প্রকৃতিকে তা পূর্ণভাবে তুলে ধরেছে। সূরার সূচনা হয়েছে ইউসুফ (আ.)-এর স্বপ্ন দেখার মধ্য দিয়ে এবং সমাপ্তি হয়েছে ওই স্বপ্নের বাস্তব রূপ লাভের মধ্য দিয়ে । এর অংশবিশেষ এই সূরায় এবং অপর অংশ অন্য সূরায় থাকলে তা মানানসই হতো না। | সূরার এই বৈশিষ্ট্য তাকে একটা পরিপূর্ণ বক্তব্য ফুটিয়ে তোলার সুযোগ করে দিয়েছে। কাহিনী বর্ণনার মূল উদ্দেশ্য সফল হওয়া ও তার উপসংহারে যে শিক্ষা ও মন্তব্য তুলে ধরা হয়েছে, সেটা এ সূরার অতিরিক্ত অবদান । | | 2১২ সূরা হউসুফ (১৭১) পারা ১২ মনখিল ৩ গ্যলাল ১১তম ৩ 'Ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।