যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অদৃশ্য হয়ে যায়। এই ফেনা যতই ফুলে ফেঁপে বড় হোক না কেন, তা আবর্জনারূপেই গণ্য হয় | এবং তার নীচে প্রশাস্তভাবে অবস্থান করে, কিন্তু ফেনার নীচে লুকিয়ে থাকা এই শাস্ত পানিই কল্যাণ ও জীবনের প্রতীক । অনুরূপভাবে ধাতব পদার্থের ক্ষেত্রেও এরূপ ঘটে । ধাতব পদার্থ যথা সোনা রূপা ইত্যাদি দিয়ে অলংকার, তৈজসপত্র ও অন্যান্য উপকারী জিনিস বানানো হয়। বানানোর সময় এই সব ধাতুর নিকৃষ্ট উপাদান বাইরে বেরিয়ে আসে এবং আসল ধাতুকে তা কখনো কখনো ঢেকে ফেলে, কিন্তু এতদসত্তেও তা নিকৃষ্ট উপাদান, যা টেকসই হয় না। ধাতুটাই পরিচ্ছন্ন হয় ও টেকসই হয় । মানব জীবনে এ হচ্ছে হক ও বাতিলের উদাহরণ । বাতিল খুব ফুলে ফেঁপে দ্রুত বৃহৎ আকার ধারণ করে, কিন্তু যতোই বড় হোক তা নিকৃষ্ট পদার্থ । অচিরেই তা দূরে নিক্ষিপ্ত হয় ও বিলীন হয়ে যায়। আর সত্য প্রশান্তভাবে টিকে থাকে যুগ যুগ কাল ধরে। সময় সময় কারো কাছে মনে হয় যে, সত্য উধাও হয়ে গেছে, শেষ হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে সত্যই চিরস্থায়ী হয় জীবনদায়ী পানি ও নিখাদ ধাতুর মতো এবং তা চিরদিন মানুষের উপকার সাধন করতে থাকে । ‘এভাবেই আল্লাহ উদাহরণ দিয়ে থাকেন।’ আর এভাবেই আল্লাহ বিভিন্ন দাওয়াত, আন্দোলন ও সংগ্রামের পরিণাম নির্ধারণ করেন, এভাবেই বিভিন্ন আকীদা ও আদর্শের এবং কথা ও কাজের উদাহরণ দিয়ে থাকেন । আল্লাহ একক, মহাপরাক্রমশালী ও সর্বময় ক্ষমতার অধিকারী । সব কিছুর খবর রাখেন, হক, বাতিল, স্থিতিশীল ও অস্থিতিশীল সব কিছুর নিয়ন্তা । যে ব্যক্তি মহান আল্লাহর দাওয়াত গ্রহণ করে, তার তো কল্যাণ ও মংগলের শেষ নেই । আর যারা তা গ্রহণ করে না তারা এমন বিপদের সম্মুখীন হবে, যা থেকে রক্ষা পাওয়ার জন্যে সে নিজের যথাসৰ্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যাবে, কিন্তু সে সুযোগ সে পাবে না । তার হিসাব নিকাশই তার অশুভ পরিণাম ডেকে আনবে । তার পরিণতি হবে জাহান্নাম । ১৮ নং আয়াতে এ কথাই বলা হয়েছে। সূরার রীতি অনুসারে আল্লাহর দাওয়াত প্রত্যাখ্যানকারীদের পাশাপাশিই দেয়া হয়েছে গ্রহণকারীদের বিবরণ । এক দলের শাস্তির পাশাপাশি আর এক দলের পুরস্কারের বিবরণ । জাহান্নামের পাশাপাশি জান্নাতের বিবরণ । যে ব্যক্তি জানে যে, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার ওপর নাযিল করা হয়েছে তা একান্তই সত্য, সে কি করে এমন ব্যক্তির মতো হবে, যে (এসব কিছু দেখেও) অন্ধ! মূলত বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। (আয়াত ১৯) 'যিশাল ১১তম ২২ Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।