যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কিছুরই স্রষ্টা নয়, বরং সকলেই আল্লাহর সৃষ্টি । এতদসত্তেও তারা তাদের উপাসনা ও আনুগত্য করে। বস্তুত বিবেকবান মানুষ যে এতো নীচে নেমে যেতে পারে তা ভাবাই কষ্টকর । যেহেতু এই সত্য সম্পর্কে কোনো বিতর্কের অবকাশ নেই, তাই এই প্রশ্নের পর তার সরাসরি জবাব দেয়া হয়েছে। ‘বলো, আল্লাহই সব কিছুর সৃষ্টা এবং তিনিই একক ও সর্বময় ক্ষমতার অধিকারী ৷’ বস্তুত আল্লাহর একক সৃষ্টিকর্তা হওয়া এবং সর্বময় ক্ষমতা ও প্রতাপের মালিক হওয়া তার সর্বোচ্চ কর্তৃত্বের প্রতীক । এভাবেই আল্লাহর সাথে কাউকে শরীক করার বিবাদটা মেটানো হয় শুরুতে আকাশ ও পৃথিবীর সবাই ও তাদের ছায়া ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহকেই সাজদা করে এই কথা ঘোষণা করার মাধ্যমে । আর শেষে আকাশ ও পৃথিবীর সবাই যে তাঁর প্রতাপ ও পরাক্রমের কাছে নতিস্বীকার করে- একথা বলার মাধ্যমে বিবাদটা মেটানো হয়। ইতিপূর্বে আরো উল্লেখ করা হয়েছে, ভীতি ও আশার বশে বিজলী, বজ্র ও ফেরেশতাদের তাসবীহ ও হামদের কথা । এতোসব ভয়ভীতি শুধু সেই লোক অগ্রাহ্য করতে পারে, যার মন অন্ধকারে থাকতে থাকতে একেবারেই বিকৃত ও অন্ধ হয়ে গেছে এবং যার ধ্বংস আসন্ন। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে বাচনভংগিতে যে বৈপরীত্য তুলে ধরা হয়েছে, তা একটু সংক্ষেপে উল্লেখ করতে চাই । ভীতি ও আশার মাঝে, ‘ভারী মেঘমালা’ ও হালকা বিজলীর মাঝে এবং মেঘের গর্জনে আল্লাহর প্রশংসা ও ফেরেশতাদের তাসবীহর মাঝে বৈপরীত্য রয়েছে। আরো বৈপরীত্য রয়েছে হকের দাওয়াত ও ব্যর্থ পৌত্তলিক আহ্বানের মাঝে, আকাশ ও পৃথিবীর মাঝে, আকাশবাসী ও পৃথিবীবাসীর ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সাজদা এবং আনুগত্যের মাঝে, বস্তুসমূহ ও তার | ছায়ার মাঝে, সকাল ও বিকালের মাঝে, অন্ধ ও চক্ষুম্রানের মাঝে, অন্ধকার ও আলোর মাঝে, মহাপ্রতাপশালী সৃষ্টিকর্তা আল্লাহ ও মনগড়া সেই শরীকদের মাঝে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না এবং কোনো লাভ ক্ষতিতে যাদের কোনো হাত নেই । এভাবে সূরার বাদবাকী অংশে চমকপ্রদ ভংগিতে আলোচনা সম্পন্ন হয়েছে। এরপর ১৭ নং আয়াতে সত্য ও মিথ্যা, স্থায়ী আহ্বান ও যে আহ্বান বাতাসের সাথে সাথে ফুরিয়ে যায় এবং প্রশান্ত কল্যাণ ও স্কীত অকল্যাণের উদাহরণ দেয়া হয়েছে। যে উদাহরণটা এখানে দেয়া হয়েছে তাতে অদ্বিতীয় আল্লাহর অসীম শক্তিমত্তা ও বিচক্ষণতার প্রতিফলন ঘটেছে। এটা সেইসব প্রাকৃতিক বস্তুর অংগীভূত, যার প্রেক্ষাপটে এ আয়াত নাযিল হয়েছে। ‘তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন... ’ (আয়াত-১৭) আকাশ থেকে পানি বর্ষণের মাধ্যমে নদ নদী খাল বিল ভরে যাওয়া ইতিপূর্বে বর্ণিত পানিভরা মেঘ, বিজলী ও বজ্রের পটভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ । এটা সাধারণ প্রাকৃতিক দৃশ্যের একটা দিক, যার আওতায় সূরার আলোচ্য বিষয়গুলো আলোচিত হয়েছে। এটা মহান আল্লাহর সীমাহীন ক্ষমতার সাক্ষ্য দেয়। পানিতে নদ নদী, খাল বিলগুলো প্রয়োজন ও ধারণ ক্ষমতা অনুপাতে পূর্ণ হওয়া থেকে প্রমাণিত হয়, আল্লাহ অত্যন্ত দক্ষতার সাথে সব কিছু পরিচালনা করেন এবং পরিমিতভাবে করেন। এটাও সূরার অন্যতম আলোচ্য বিষয় । আল্লাহ মানুষের সেসব নিত্যনৈমিত্তিক ঘটনা থেকে নিছক নমুনা স্বরূপ এই উদাহরণ দিয়েছেন, যা থেকে তারা শিক্ষা গ্রহণ করেনা। আকাশ থেকে পানি বর্ষিত হয়ে তা দ্বারা পৃথিবীর জলাশয়গুলো ভরে যায়। এই পানি স্রোতের আকারে বয়ে যায়। ফলে তার ওপর ফেনারাশির সৃষ্টি হয়। এই ফেনার আড়ালে কখনো পানি | >৩ সুরা আনম রা'ল_ (১৬৮১ পাস্না ১৩ অনযিল ৩ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।