কাছে নতিস্বীকার করে, তার হুকুম পালন করে, তার নিয়ম নীতির আনুগত্য করে ও.তার ইচ্ছা করে বাধ্য হয়ে । আল্লাহর ইচ্ছার বাইরে এবং আল্লাহর প্রাকৃতিক নিয়মের বাইরে কখনো কেউ যেতে পারে না৷ আল্লাহ তায়ালা বলেন, ‘আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা আল্লাহর জন্যেই সাজদা করে’ ........ (আয়াত-১৫) যেহেতু পটভূমিকা দোয়া ও এবাদাতের, তাই এ আয়াতে সাজদা শব্দটা দ্বারা আল্লাহর ইচ্ছার আনুগত্য বুঝানো হয়েছে, যা দাসত্বের সর্বোচ্চ প্রতীক । এরপর আকাশ ও পৃথিবীর যাবতীয় বস্তু এবং প্রাণীর ছায়াকেও সাজদাকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ছায়া তা থা সকালে ও বিকালে ঢলে পড়ে ছায়াগুলোকে যদিও বস্তু ও প্রাণীর আওতাধীন সাজদাকারী বলা হয়েছে, কিন্তু প্রকৃত পক্ষে তা স্বতন্ত্রভাবেও সাজদাকারী তথা আল্লাহর হুকুমের অনুগত ৷ অন্য কথায় বলা যায়, মহাবিশ্বের প্রত্যেক প্রাণী ও বস্তু দ্বিগুণ সাজদা এবং আনুগত্য করে। নিজেও করে, আবার তার ছায়াও করে। ছায়া তো বস্তু ও প্রাণীরই অধীন, কিন্তু ব্যর্থকাম মানুষ তথা অবাধ্য ও কাফেররা আল্লাহ ছাড়া অন্যদের এবাদাত আনুগত্য করে। এই বিস্ময়কর পরিবেশ ও পটভূমিতে তাদের কাছে বিভিন্ন বিদ্বপাত্মক প্রশ্ব করা হয়েছে ১৬ নং আয়াতে । বলা হচ্ছে, আকাশ ও পৃথিবীতে বিরাজমান সকল সৃষ্টি যখন ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, আল্লাহর শক্তি ও ইচ্ছার অটুট শৃংখলে আবদ্ধ, তখন তাদের জিজ্ঞেস কর, আকাশ ও পৃথিবীর প্রভু কেঃ এ প্রশ্রের জবাব আশা ক্রা হচ্ছে না। কেননা আয়াত নিজেই এর জবাব দিয়েছে। আশা করা হচ্ছে শুধু এই যে, তারা যখন স্বচক্ষেই দেখেছে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ও প্রভু কে, তখন এই জবাবটা উচ্চারিত সত্য হিসাবে নিজ কানে শ্রবণও করুক ‘তুমি বলো, আল্লাহ ৷’ পুনরায় জিজ্ঞেস কর, তবুও কি তোমরা তাকে বাদ দিয়ে এমন সব অভিভাবক গ্রহণ করছো, যার লাভ ক্ষতি কোনোটাই করার ক্ষমতা নেই? প্রশ্নটা আসলে অসন্তোষ প্রকাশের জন্যে করতে বলা হয়েছে। কেননা তারা কার্যতই আল্লাহ ছাড়া অন্যান্যকে মনিবরূপে গ্রহণ করেছে। সুতরাং বিবাদটা পরিষ্কার । হক ও বাতিলের মধ্যে পার্থক্যটা সুস্পষ্ট । তবুও জিজ্ঞেস করতে বলা হচ্ছে। হক ও বাতিলের পার্থক্য অন্ধ ও চক্ষুম্খানের পার্থক্যের মতো এবং আলো ও অন্ধকারের পার্থক্যের মতো । অন্ধ ও দক্ষুম্থান শব্দ দু'টো যথাক্রমে কাফের ও মোমেনের প্রতীকী শব্দ । তাদের অন্ধত্বই তাদের সেই দিব্য সত্য দেখতে দেয় না, যা আকাশ ও পৃথিবীর সবাই অনুভব করে। আলো ও অন্ধকার শব্দ দু'টো দ্বারা মোমেন ও কাফেরদের অবস্থার প্রতি ইংগিত দেয়া হয়েছে। অন্ধকারে যেমন পথঘাট ও জিনিসপত্র দেখা যায় না, তেমনি কুফরীর অন্ধকারেও সত্য উপলব্ধি করা যায় না। পুনরায় জিজ্ঞেস করতে বলা হচ্ছে, তাদের মনগড়া প্রভুরা কি আল্লাহর সৃষ্টির মত কিছু সৃষ্টি করতে পেরেছে যে, ওদের চোখে আল্লাহর সৃষ্টি ও ওদের সৃষ্টি একাকার হয়ে গেছে? ফলে তারা কি চিনতে পারছে না কোন্টা আল্লাহর এবং কোনটা ওদের মনগড়া প্রভুদের সৃষ্টি, সে রকম হলে তো তাদের অন্যান্য প্রভু মানা ক্ষমার যোগ্য ৷ কেননা তা হলে বুঝা যাবে, আল্লাহর সৃজন ক্ষমতাটা ওদের মধ্যেও খানিকটা রয়েছে। এটা যার মধ্যে থাকে সে এবাদাত পাওয়ার যোগ্য হয়, আর যার মধ্যে থাকে না সে হয় না। এই শেষোক্ত প্রশ্নটা একটা নির্মম বিদ্বপ বিশেষ । কেননা তারা দিব্য চোখেই দেখতে পায় যে, পৃথিবীর সব কিছু আল্লাহরই সৃষ্টি এবং সব মনগড়া প্রভু কিছুই সৃষ্টি করেনি। এগুলো কোনো www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।